Decory

Directions

Decory Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Decory, Home decor, Dhaka, Bangadesh, Dhaka.

🏡 Premium Home Decor items BD
🌸Artificial Flower
🌿Balcony & Room Styling
✨ Stylish & Affordable Decor Items
🚚 Delivery All Over Bangladesh
🚚 (Dhaka ৳80 | Outside ৳120)
📩 Order Inbox Now

29/10/2026

🌸✨ **আপনার ঘরের সৌন্দর্যে যোগ করুন স্নিগ্ধতা ও এলিগ্যান্ট লুক!** ✨🌸

ঘরের সাজসজ্জায় চান একটু ভিন্নতা? 💖 এই সুন্দর **ফ্লাওয়ার ভাস ও ডেকোরেটিভ ফুলের সেট** আপনার ঘরের যেকোনো কোণকে করে তুলবে আরও আকর্ষণীয় ও নান্দনিক। 🌿

নীল রঙের স্টাইলিশ ভাসে প্যাস্টেল পিঙ্ক ও সাদা ফুলের মেলবন্ধন আপনার বেডরুম, ড্রয়িং রুম, লিভিং রুম কিংবা অফিসের টেবিলে এনে দেবে প্রিমিয়াম হোম ডেকোরের ছোঁয়া। 🏡

🌷 **কেন পছন্দ করবেন এই ফ্লাওয়ার ডেকোর?**
✅ আকর্ষণীয় ও আধুনিক ডিজাইন
✅ ঘরের সৌন্দর্য বাড়াতে দারুণ উপযোগী
✅ টেবিল, শেলফ ও কর্নার ডেকোরেশনের জন্য মানানসই
✅ ঘর সাজানো ও বিশেষ উপলক্ষে উপহার দেওয়ার জন্য সুন্দর পছন্দ 🎁

💝 **আপনার ঘর, আপনার রুচি, আপনার সৌন্দর্য!**

আপনার পছন্দের হোম ডেকোর ও গিফট আইটেম পেতে আজই যোগাযোগ করুন **Decory Home Decor**-এর সঙ্গে।

📩 অর্ডার করতে ইনবক্স করুন।

🌴 সেন্টমার্টিন নিয়ে সব কনফিউশন এক পোস্টেই Clear! 🌊প্রতি বছর সেন্টমার্টিন সিজন ঘিরে নানা প্রশ্ন, গুজব আর কনফিউশন—“কবে শুর...
29/10/2025

🌴 সেন্টমার্টিন নিয়ে সব কনফিউশন এক পোস্টেই Clear! 🌊

প্রতি বছর সেন্টমার্টিন সিজন ঘিরে নানা প্রশ্ন, গুজব আর কনফিউশন—
“কবে শুরু?”, “নাইট স্টে হবে কি?”, “কোন শিপ যাবে?”, “ট্রাভেল পাস লাগবে নাকি?”

এই সব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এবার একসাথেই জেনে নিন 👇

🔸সেন্টমার্টিন সিজন কবে থেকে শুরু হচ্ছে?
👉 পহেলা নভেম্বর থেকে।

🔸নভেম্বর থেকে কি নাইট স্টে করা যাবে সেন্টমার্টিন এ?
👉জ্বি না।নভেম্বর মাসজুড়ে শুধুমাত্র ডে ট্রিপ।ডিসেম্বর থেকে নাইট স্টে করতে পারবেন।

🔸কতদিন পর্যন্ত সেন্টমার্টিন সিজন থাকবে?
👉 জানুয়ারি ৩১ তারিখ পর্যন্ত সিজন ওপেন থাকবে।

🔸একজন ট্যুরিস্ট কতদিন সেন্টমার্টিন এ অবস্থান করতে পারবে এই নিয়ে কি কোনো সীমাবদ্ধতা আছে?
👉 জ্বি না।সিজন চলাকালীন সময়ে আপনি যতদিন ইচ্ছে সেন্টমার্টিন এ অবস্থান করতে পারবেন।

🔸সেন্টমার্টিন যাওয়ার ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা আছে? যেমন গত সিজনে বলা হয়েছিল প্রতিদিন ২,০০০ জন সেন্টমার্টিন এ প্রবেশ করতে পারবে।
👉 জ্বি। এটা এই সিজনেও কার্যকর থাকবে এবং কঠোরভাবে এটা মেইনটেইন করা হবে।

🔸সেন্টমার্টিনে যাওয়ার মাধ্যম কি শুধু শিপ নাকি বোট/স্পিডবোট এও যাওয়া যাবে?
👉 ট্যুরিস্টদের জন্য শিপ ব্যাতিত অন্য কোনো মাধ্যমে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি নেই।

🔸এবছর শিপ কোন ঘাট থেকে ছাড়বে?
👉 ইনানী নেভি জেটিঘাট অথবা কক্সবাজার নুনিয়াছড়া ঘাট

🔸ঢাকা থেকে জেটিতে যাওয়ার মাধ্যম কি?
👉 ঢাকা থেকে কক্সবাজার ডলফিন মোড় সরাসরি বাস।তারপর সেখান থেকে ইজিবাইক/বাইক/জীপ/সিএনজি/চাঁদের গাড়ি এসবের মাধ্যমে জেটিঘাট আসতে পারবেন।

🔸ডলফিন মোড় থেকে জেটিতে পৌঁছাতে কেমন খরচ হতে পারে?
👉 ১২০৳ থেকে শুরু করে ১,০০০৳ এর মতো লাগবে ( যানবাহন অনুযায়ী যদি ইনানি হয় )
কক্সবাজার নুনিয়াছড়া ঘাট হলে কলাতলি অটো বা সি এন জি করে রিজার্ভ ২০০/৩০০ টাকা

🔸ডলফিন মোড় থেকে জেটিতে পৌঁছাতে সময় কেমন লাগবে?
👉 এক ঘন্টা ইনানি ২০ মিনিট নুনিয়াছড়া

🔸এবারের সিজনে শিপের ভাড়া কেমন?
👉 জনপ্রতি ৩,৫০০৳ থেকে প্রাইসিং শুরু হয়েছে তবে দাম কমতে পারে। এবছর কোনো স্ট্যান্ডিং টিকিট থাকবে না।

🔸ইনানী থেকে সেন্টমার্টিন পৌঁছাতে সময় লাগবে কেমন?
👉 চার থেকে সাড়ে চার ঘন্টা।

কক্সবাজার থেকে হলে ৬ ঘন্টা

🔸কোন কোন শিপ চলবে এই সিজনে?
👉 এখন পর্যন্ত এম ভি কর্ণফুলী এক্সপ্রেস এবং এম ভি বারো আউলিয়া এই দুটো শিপে পারমিশন পেয়েছে চলাচলের।

🔸বাকি শিপগুলো কি এবছর চলবে না তাহলে?
👉 জ্বী আশা রাখি চলবে।তবে সেগুলোর পারমিশন এখনো পায়নি।তাই সিউর হয়ে কিছু বলা যাচ্ছে না।

🔸শিপ টিকিট কিভাবে পাবো?
👉 শিপ টিকিট আমাদের থেকেই নিতে পারবেন। দেশের যেকোনো প্রান্তেই থাকেন না কেনো আমরা সেখানে কুরিয়ার এর মাধ্যমে টিকিট পৌঁছে দিবো।

🔸আপনাদের থেকে টিকিট কাটলে কোনো এক্সট্রা চার্জ লাগবে?
👉 জ্বি না।আমরা প্রতিটা শিপের অথোরাইজড এজেন্ট। সেক্ষেত্রে ১টাকাও এক্সট্রা চার্জ লাগবে না। আপনি যদি টিকিট কুরিয়ারে গ্রহণ করেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার চার্জ লাগবে।

🔸 টিকিটের হার্ডকপি কি সংগ্রহ করা বাধ্যতামূলক?আমি চাইলে কি সফ্টকপি দেখালে হবে না?
👉 জ্বি না।হার্ডকপি ছাড়া শিপে এন্ট্রি করতে পারবেন না।

🔸এবছর কি শিপের টিকিটের ক্ষেত্রে নতুন করে কোনো সীমাবদ্ধতা এড হয়েছে নাকি আগের মতোই আছে?
👉 জ্বী না।একটু ভিন্নতা রয়েছে এবছর। এবছর টিকিট কাটার জন্য প্রতি ৫ জনের মধ্যে ১ জনের (ফোন নাম্বার,এনআইডি নাম্বার,ই-মেইল এড্রেস এবং সকলের নাম) এই ইনফরমেশনগুলো লাগবে।

🔸এই সিজনে কি ট্রাভেল পাস নিয়ে কোনো ইস্যু আছে?
👉 জ্বি না।ট্রাভেল পাস নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। এবছর আপনার ক্রয়কৃত টিকিটের হার্ডকপিই ট্রাভেল পাস হিসেবে চলবে।টিকিটে QR কোড থাকবে।শিপে এন্ট্রির সময় এটা স্ক্যান করা হবে।

🔸ইনানী এবং সেন্টমার্টিন থেকে শিপ ছাড়ার সময় কোনটা?

👉ইনানী থেকে - সকাল ০৮:০০ টায়
সেন্টমার্টিন থেকে - বিকাল ০৪:০০ টায়

------------------------------------------------------------------------
💬 প্রতি বছর যাত্রার আগে একটু কনফিউশন থেকেই যায় — তাই এবার কোনো প্রশ্নের উত্তর খুঁজতে ঘুরাঘুরি নয়!
এই পোস্টেই পাবেন সেন্টমার্টিন ভ্রমণের সব নির্ভরযোগ্য তথ্য 🌴

03/06/2025

বিগত এক সপ্তাহ ধরে টেকনাফ সেন্টমার্টিন যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে
বিদ্যুৎ বিহীন সেন্টমার্টিন!

২০ বছর পর ধুঁকছে সেন্টমার্টিন‼সেন্টমার্টিন দ্বীপে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তন কতটা ইতিবাচক? ২০০৫ সা...
14/05/2025

২০ বছর পর ধুঁকছে সেন্টমার্টিন‼

সেন্টমার্টিন দ্বীপে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তন কতটা ইতিবাচক? ২০০৫ সালের সেন্টমার্টিন আর ২০২৫ সালের সেন্টমার্টিন যেন আকাশ-পাতাল দূরত্বে। অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটনের প্রসারে দ্বীপটি জনপ্রিয় হয়ে উঠলেও, তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ংকর ক্ষয়। দ্বীপের আকার ছোট হয়ে যাচ্ছে, উত্তর ও পশ্চিম পাশে সাগরের ভাঙনে ভূমি হারাচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে, চর জেগে উঠলেও সেখানে গড়ে উঠছে ঘর-বসতি ও ব্যবসা, যা প্রকৃতিকে আরও বিপন্ন করছে। আগে স্থানীয়রা চাষাবাদের মাধ্যমে খাদ্যে স্বনির্ভর ছিল, এখন তা হারিয়ে গেছে। বিল-জমি আজ রিসোর্টে পরিণত, আর খাদ্যের জন্য নির্ভর করতে হচ্ছে বাইরের জোগানে।

সমাজেও এসেছে গভীর অবক্ষয় যেখানে একসময় মাদক, জুয়া, অনৈতিক সম্পর্ক ছিল ঘৃণিত, সেখানে আজ সেগুলো অনেকের কাছে গর্বের বিষয়। ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের জমিও নিরাপদ নয় দখলদারদের লোভের শিকার। বিশাল কবরস্থান আজ সংকুচিত, কংক্রিটের রিসোর্টের পাশে চাপা পড়ে গেছে অতীতের ইতিহাস। প্রকৃতিও হারিয়েছে তার রূপ, শীতল পুকুর, সবুজ বিল, নারিকেল গাছের সারি, সবই এখন শুধুই স্মৃতি। জায়গা নিয়েছে রিসোর্ট, দোকান আর কংক্রিটের ভবন।

প্রশ্ন জাগে, এই কি ছিল আমাদের প্রত্যাশা? কেবল অর্থের পেছনে দৌড়ে আমরা কি আমাদের মানবিক, সামাজিক, ধর্মীয় ও পরিবেশগত শিকড়কে ভুলে যাচ্ছি? পরিবর্তন যদি মঙ্গল না আনে, তবে সে পরিবর্তন কতটা গ্রহণযোগ্য? আমাদের এখনই ভাবতে হবে, সচেতন হতে হবে। আমাদের কণ্ঠ, আমাদের উদ্যোগই পারে সেন্টমার্টিনকে ধ্বংস থেকে রক্ষা করতে।

© Saddam Hossain Lipu, 13th May, 2025

27/02/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

ইনশাআল্লাহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফেব্রুয়ারী মাসেও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ জাহাজ চলাচল করবে এবং রাত্রি যা...
24/01/2025

ইনশাআল্লাহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফেব্রুয়ারী মাসেও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ জাহাজ চলাচল করবে এবং রাত্রি যাপন করা যাবে।

যারা এই সীজনে এখনো যেতে পারেন নি প্রস্তুতি নিতে থাকুন ফেব্রুয়ারী মাসে ভ্রমন করার।

মধ্য রাতের আগুনে সেন্টমার্টিনে কিংশুক, বীচ ভ্যালীসহ কয়েকটি ইকো রিসোর্ট পুড়ে ছাই
14/01/2025

মধ্য রাতের আগুনে সেন্টমার্টিনে কিংশুক, বীচ ভ্যালীসহ কয়েকটি ইকো রিসোর্ট পুড়ে ছাই

সেন্ট মার্টিন এর শিপ টিকেট - শিপ টিকেট - শিপ টিকেট শীপ ছাড়ার স্হান: সব গুলো শীপ-- নুনিয়াছড়া, বিমানবন্দর সড়ক, বিআইডব্লিউ ...
11/01/2025

সেন্ট মার্টিন এর শিপ টিকেট - শিপ টিকেট - শিপ টিকেট

শীপ ছাড়ার স্হান:
সব গুলো শীপ-- নুনিয়াছড়া, বিমানবন্দর সড়ক, বিআইডব্লিউ টিএ ঘাট থেকে চলাচল করবে।

শীপ সমূহ: এবং ভাড়ার তালিকা৷ সময় দেওয়া আছে

বার আউলিয়া শীপ-----

বিশেষ ঘোষনা:জোয়ার, ভাটার কারনে বার আউলিয়া এবং কর্ণফুলীর সময় পরিবর্তন হয়ে থাকে প্রতিদিন! তাই যে ডেটে যাবেন সে ডেট অনুযায়ী জেনে নিবেন কখন ছাড়বে এবং সেন্ট মার্টিন থেকে ব্যাক করবে

ভাড়াঃ
সানডেক--২৫০০/-( আপ+ ডাউন)ভিউ দেখা যাবে।
মেইন ডেক-২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।
মোজারাত--৩০০০/- (আপ+ ডাউন) সোফা।
প্যানারোমা--২৮০০/-( আপ+ ডাউন) বিজনেস।
রিভারেয়া---২৮০০/-(আপ+ ডাউন) বিজনেস।
ব্যাংকার বেড-৪৫০০/(আপ+ডাউন) ২জন-----কেবিন।
ডিলাক্স কেবিন--৭৫০০/- ( আপ+ ডাউন) ২ জন।
ফ্যামিলি ব্যাংকার-৮০০০/-( আপ + ডাউন) ৪ জন।
ভি এই পি কেবিন--১৫০০০/-( আপ + ডাউন)২জন।
ভি বি এই পি কেবিন-১৯০০০(আপ+ ডাউন) ২জন।

কর্নফুলী শিপের ভাড়ার চার্ট -

মেরিগোল্ড--২৫০০/-(আপ+ ডাউন)।
লেবেন্ডার--২৫০০/-(আপ+ ডাউন)।
ওপেন ডেক-৩০০০/-( আপ+ ডাউন) ভিউ দেখা যাবে।
গ্লাডিয়াল্স--৩৮০০/-(আপ+ ডাউন)বিজনেস।
লিলাক লাউন্জ-৪০০০/-(আপ+ ডাউন)
কিসিয়ামোম---৪৩০০/-(আপ,+ ডাউন) ভিআই পি-সীট।
সিনগেল কেবিন--৫০০০/-( আপ+ ডাউন)১ জন।
টুইন কেবিন--১০,০০০/-(আপ+ ডাউন) ২জন।
ভি আই পি কেবিন--১৫০০০/-(আপ+ ডাউন) ২ জন।
ভি বিআই পি--১৯০০০/-( আপ+ ডাউন)২ জন।

শীপ ছাড়ার সয়য় ; ( জোয়ার ভাটার উপর পরিবর্তন হয়)
সকাল-৭:০০ টায় কক্সবাজার থেকে।
দুপুর--২:০০ টায় সেন্টমার্টিন থেকে

(কেয়ারী সিন্দাবাদ/কেয়ারী ক্রুজ ডাইন/ এবং বে- ক্রুজ---)৩ টা এক সময় যাবে---

কেয়ারী সিন্দাবাদ--- ভাড়া:
মেইন ডেক---২২০০/-( আপ + ডাউন)
ওপেন ডেক--২৫০০/-( আপ + ডাউন) ভিউ দেখা যাবে।
ব্রিজ ডেক--৩০০০/--( আপ+ ডাউন)।


-
শীপের টিকিটের সাথে পাচ্ছেন ট্রাভেলস পাস---আর সাথে থাকছে আপনাদের বাজেট অনুযায়ী- রিসোর্ট- - সেন্টমার্টিনে--
বাজারের পাশে/ উত্তর বীচে/ পশ্চিম বীচে/ পূর্ব বীচে/ এবং দক্ষিণে পাবেন,, লাক্সারী রিসোর্ট সমূহ:

আপনারা চাইলে--- কাপল ট্যুর/ ফ্যামেলি ট্যুর/ বেচলর ট্যুর/ গ্রুপ ট্যুর/ কাস্টমাইজ ট্যুর/ প্রতিষ্ঠানিক ট্যুর/ কলেজ ট্যুর/ ভার্সিটি ট্যুর/মাদরাসা ট্যুর/কর্পোরেট ট্যুর/ আরও অনেক বেশ কিছু ট্যুর রয়েছ---

জোয়ার-ভাটার উপর নির্ভর করে সেন্টমার্টিন গামী শীপের নতুন টাইম সিডিউল দেয়া হয়েছে💁‍♂️
07/12/2024

জোয়ার-ভাটার উপর নির্ভর করে সেন্টমার্টিন গামী শীপের নতুন টাইম সিডিউল দেয়া হয়েছে💁‍♂️

একটুখানি সেন্ট মার্টিন
07/12/2024

একটুখানি সেন্ট মার্টিন

Address

Dhaka, Bangadesh
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Decory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share