Purnotaa Crafting

Purnotaa Crafting حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
আপনাদের স্বপ্নকে বাস্তবে পূর্ণতা দিই আমাদের হাতের ছোঁয়ায়।হ্যান্ড পেইন্ট এবং হ্যান্ড এমব্রয়ডারির এক নিপুণ সমাহার।
(2)

আসসালামু আলাইকুম। পরীক্ষা শেষ না হলেও লম্বা একটা বিরতি পেয়েছি। 🥰টুকটুক করে অনেকগুলো অর্ডার জমা হয়ে গেছে , কাজগুলো নিয়...
20/04/2026

আসসালামু আলাইকুম।
পরীক্ষা শেষ না হলেও লম্বা একটা বিরতি পেয়েছি। 🥰

টুকটুক করে অনেকগুলো অর্ডার জমা হয়ে গেছে , কাজগুলো নিয়ে একটু বসলাম। এ মাসের ভিতর যেহেতু শেষ করতে হবে।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি মেসেঞ্জার ওপেন হচ্ছে না। তাই কারো মেসেজ দেখতে পাচ্ছি না।যাদের ইমারজেন্সি প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে নক করবেন। 🤗

অ্যাডভান্স নিয়ে কোথাও হারিয়ে যায়নি ।আপনাদের কাজগুলো চলমান আছে ইং শাহ আল্লাহ ।😁😁🤭

চিরকুটের কথা গুলো দেখে চোখ আটকে গেছিল। 🕊️ভালোবাসা এক এক জনের কাছে কতো অদ্ভুত ভাবে ধরা দেয় তাই না!☺️ভেবেছিলাম পরীক্ষার ভ...
14/04/2026

চিরকুটের কথা গুলো দেখে চোখ আটকে গেছিল। 🕊️
ভালোবাসা এক এক জনের কাছে কতো অদ্ভুত ভাবে ধরা দেয় তাই না!☺️

ভেবেছিলাম পরীক্ষার ভিতর আর অর্ডার নেব না। কিন্তু অকেশন গুলো তো বছরে একবারই আসে। কাস্টমার রিকুয়েস্ট এ করে দিলাম। 🤗

এই ডিজাইন টা যে কত পিস করেছি আমার এই হাতে তার ঠিক নেই। কেন জানি সব ছবির ভিতর এটাই সবাই বেশি পছন্দ করে। 🍂

তবে আপনারা সুযোগ দিলে কিন্তু আরো অনেক নতুনত্ব সৃষ্টি করতে পারি ।😌🥰

আলহামদুলিল্লাহ।কাস্টমাইজ কনফার্ম।আপনার পছন্দমত যে কোন কালার যে কোন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন।
09/04/2026

আলহামদুলিল্লাহ।
কাস্টমাইজ কনফার্ম।

আপনার পছন্দমত যে কোন কালার যে কোন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন।

07/04/2026

একজন ক্রাফটারের জন্য এর থেকে খুশির পার্সেল আর কি হয়!☺️😌
পার্সেল টা পেয়ে আমি এত খুশি।💐

আসসালামু আলাইকুম। অনেক আপুরাই বুটিকের কামিজ ঈদের অর্ডারের জন্য ইনবক্স করছেন।😢😢কিন্তু দুঃখজনকভাবে এবার ঈদে এত বেশি অর্ডার...
05/04/2026

আসসালামু আলাইকুম।
অনেক আপুরাই বুটিকের কামিজ ঈদের অর্ডারের জন্য ইনবক্স করছেন।😢😢
কিন্তু দুঃখজনকভাবে এবার ঈদে এত বেশি অর্ডার নেওয়া সম্ভব হবে না। প্রথমত আমার পরীক্ষা সামনে মাস পর্যন্ত চলবে। (সারা বছর যেহেতু পড়ার সুযোগ হয় না.. 😑😑)। দ্বিতীয়ত কিছু সমস্যার জন্য এত কাজ করা সম্ভব হবে না।🥲

সর্বোচ্চ ১-২ টা ড্রেসের অর্ডার নিতে পারি তাও ডেলিভারি হবে ঈদের আগে। ❤️‍🩹

হুপ আর্ট আর রেডিমেড পাঞ্জাবি গুলো ডেলিভারি চলবে। ♥️

বিয়ে ঠিক রিজিকের মতোই। রিজিক যেমন আপনার ইচ্ছে অনুযায়ী নয়, আল্লাহ যখন চান তখনই আসে—তেমনি বিয়েও আল্লাহর ইচ্ছে ও পরিকল্...
27/03/2026

বিয়ে ঠিক রিজিকের মতোই। রিজিক যেমন আপনার ইচ্ছে অনুযায়ী নয়, আল্লাহ যখন চান তখনই আসে—তেমনি বিয়েও আল্লাহর ইচ্ছে ও পরিকল্পনা অনুযায়ী হয়.....🤍

রিজিক যেমন আপনাকে খুঁজে নেয় যেখানেই থাকুন না কেন, ঠিক তেমনি আপনার জন্য নির্ধারিত জীবনসঙ্গীও আপনার কাছে পৌঁছাবে যখন আপনার কদর সেই মুহূর্তের সঙ্গে মিলবে"
আল্লাহর সময় ও পরিকল্পনার উপর ভরসা রাখুন 🌷
লেখা সংগৃহীত —

অতঃপর,
এই তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য 🥰

ঈদ কেমন কাটলো সবার?! 💕যারা বাজেটের জন্য অর্ডার করতে পেরেছিলেন না,  ঈদ সালামি পেয়ে এবার অর্ডার করে ফেলুন 😁😁🤭।এবারে আমি স...
25/03/2026

ঈদ কেমন কাটলো সবার?! 💕
যারা বাজেটের জন্য অর্ডার করতে পেরেছিলেন না, ঈদ সালামি পেয়ে এবার অর্ডার করে ফেলুন 😁😁🤭।

এবারে আমি সর্বোচ্চ পরিমাণ ঈদ সেলামি পেয়েছি।😍 সবাই অনেক বেশি বেশি দিয়েছে। আর সব থেকে বেশি পরিমাণে দিয়েছেন তিনি। সরাসরি ব্যাংক ট্রান্সফার 😌। বারাকাল্লাহু লাকা ফিহা।

কালকে থেকে কুরিয়ার বুকিং শুরু হবে ইনশাআল্লাহ। দুই একটা পার্সেল আটকে আছে যাদের আস্তে আস্তে দেয়া হবে ইনশাআল্লাহ ‌।

আর যারা ঈদের পর অর্ডার করবেন বলেছিলেন তারা অর্ডার করতে পারেন, তবে সময় সীমা কমপক্ষে ১৫ দিন প্লাস।

কোন ধরনের ইমারজেন্সি অর্ডার নেয়া হবে না। ❤️‍🩹

ঈদ মোবারক সবাইকে।🫶❤️"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" বিকাশ ,নগদ, রকেট,ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া কোন একাউন্ট নাম্...
20/03/2026

ঈদ মোবারক সবাইকে।🫶❤️
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

বিকাশ ,নগদ, রকেট,ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া কোন একাউন্ট নাম্বারটা লাগবে জানাবেন তবুও ঈদ বোনাস দিতে মিস করবেন না। 😁😁

এবারের রমজান টা আমার কাছে কেন জানি সব থেকে সংক্ষিপ্ত মনে হলো ।কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।🥲 কিছুই ঠিকমতো করতে পারলাম না যেন। 🥺

তবে এবারের ঈদে নতুন জামা পরে ঘুরে বেড়াতে না পারলেও আনন্দটা অন্যান্য বারের থেকে বহু গুণ বেশি।☺️
আল্লাহ সবার সময় গুলো সহজ করুক। 💖

ফাইনালি ভোটের কালি এবার মেহেদীতে ঢেকে যাবে ।😆🤣
#ঈদ

দিয়া রহমান আপু কে অভিনন্দন।💖💐পটুয়াখালী থেকে।আমার পেজ Purnotaa Crafting থেকে ঈদের কেনাকাটা করে লটারির মাধ্যমে বিজয়ী হয...
20/03/2026

দিয়া রহমান আপু কে অভিনন্দন।💖💐পটুয়াখালী থেকে।

আমার পেজ Purnotaa Crafting থেকে ঈদের কেনাকাটা করে লটারির মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিয়েছেন আকর্ষণীয় চেরি কাপড়ের বোরখা। কুরিয়ারে বুকিং শুরু হলেই পাঠিয়ে দেয়া হবে।💕

আপু আমার রিপিট কাস্টমার। এবার তিনি ঈদ উপলক্ষে এই বাগান বিলাস ফ্যামেলি কম্ব টা অর্ডার করেছিলেন।💗
আপু নিজেও কিন্তু একজন উদ্যোক্তা।রেজিনের বিভিন্ন পন্য নিয়ে কাজ করেন।❣️

সামনে থাকবে আরো ধামাকা। কেনাকাটা করলেই পাবেন হাদিয়া 😍। আর আমার থেকে হাদিয়া মানেই বিশেষ কিছু 😌।
কেনাকাটা উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ।☺️

19/03/2026

আমার পেজ থেকে কেনাকাটা করে এবারের আকর্ষণীয় হাদিয়া কে পেলো?😱

তার খুব শখ লটারিটা সে তুলবে তাই তাকে দিয়েই করলাম।☺️☺️🥰

হাদিয়া কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড়ের বোরখা।❤️ Purnotaa Crafting

আলহামদুলিল্লাহ। ঈদের আগে লাস্ট ডেলিভারি হুপ আর্ট দুইটা।💕এবারে ঈদের অর্ডার অনেক কম নিয়েছি , বলা যায় প্রতিবারের তুলনায় ...
18/03/2026

আলহামদুলিল্লাহ।
ঈদের আগে লাস্ট ডেলিভারি হুপ আর্ট দুইটা।💕

এবারে ঈদের অর্ডার অনেক কম নিয়েছি , বলা যায় প্রতিবারের তুলনায় কিছুই না। কিন্তু এর বরকত আল্লাহ দিয়েছে অনেক।

প্রচুর অর্ডার ক্যানসেল ও করেছি কিছু পার্সোনাল কারণে।🥲

অনেক টাকা ইনকাম করা আর অল্প টাকাতে অনেক বরকত দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য থাকে। হয়তো সবাই এটা বুঝতে নাও পারে।☺️

কিন্তু আমি নিজে পরীক্ষিত। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে মন থেকে চাইলে অনেক সময় দেখবেন অল্পে এত পরিমাণ বরকত পেয়েছেন যা অনেক ইনকামের থেকে শ্রেয়।🤗

আপনার নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে। যেটা আসলে অন্যকে বোঝানো সম্ভব না। একবার যদি আল্লাহর কাছ থেকে নিতে শিখে যান বিশ্বাস করেন মানুষের কাছে হাত পাতার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ।🫶❤️

14/03/2026

Hand embroidery Hoop art.

Address

Dhaka

Telephone

+8801962339596

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purnotaa Crafting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purnotaa Crafting:

Share