13/09/2026
জগতে প্রেম-ভালোবাসা, আদর-যত্ন আর মায়াও এক ধরনের রিজিক। যার রিজিকে এসব নেই, তাকে আর কীভাবে ভালো রাখবে, বলো?
মনের সঙ্গে কি সত্যিই যুদ্ধ করা যায়? মন থেকে যদি ভালোবাসা না আসে, তাহলে মনের বিরুদ্ধে গিয়ে কেউ কীভাবে ভালোবাসবে আমাকে? আমি জানি, এই পৃথিবীতে যে মানুষটুকু শান্তি চায়, ভালো থাকতে চায়, আদর-সোহাগে থাকতে চায়, দুনিয়ার অশান্তি অনেক সময় তার সেই ছোট্ট সুখটুকুও কেড়ে নেয়।
কেননা, ওগুলো যে তার রিজিকে নেই!
খোদাতায়ালা যার রিজিকে সুখ রাখেননি, সে কীভাবে সুখী হবে বলো? দুনিয়ার সবাই কি সব সুখ পায়? সবাই যদি সুখী হয়, তাহলে দুঃখী হবে কে?
মানুষ ভালো থাকার জন্য কত কিছুই না করে। কিন্তু একা একা কি সত্যিই ভালো থাকা যায়?
এই যে তুমি দূরে থাকো, আমার দুঃখের দিনে পাশে থাকো না, কথা বলো না, আদর-যত্ন দিয়ে আমাকে ভালো রাখো না—হয়তো এসবই খোদাতায়ালার ইচ্ছা। এখানে তোমারও হয়তো কোনো দোষ নেই। কারণ মনের সঙ্গে কি জোর করে যুদ্ধ করা যায়? মন যখন চায় না, তখন মানুষই বা কী করবে?
আমি বুঝতে পারি, এখন আর হয়তো আমাকে তোমার ভালো লাগে না। আমি ঠিকই বুঝতে পারি, মনের মতো না হলে মানুষ কাউকে নিজের কাছে ধরে রাখে না।
ভালোবাসাও তো রিজিক।
খোদাতায়ালা যার রিজিকে ভালোবাসা রাখেননি, সে কীভাবে ভালোবাসা পাবে? হয়তো যার কপালে ভালোবাসা কম, তার ভাগ্যেই দুনিয়ার অবহেলা আর কষ্ট একটু বেশি জুটে যায়।
হয়তো এটাই আমার রিজিক।
লেখায়:- রুপু