Kuttus tazu

Kuttus tazu রান্না বান্না ব্লগ &ঘুরতে যাওয়া
(6)

Mas hallah 🤗🤗🤗
17/05/2025

Mas hallah 🤗🤗🤗

“হৃদয়ভাঙা”—এই শব্দটা শুনতে যতটা সাধারণ লাগে, এর প্রভাব কিন্তু কেবল হৃদয়ে সীমাবদ্ধ থাকে না। একবার মন ভেঙে গেলে, পুরো শরীর...
09/05/2025

“হৃদয়ভাঙা”—এই শব্দটা শুনতে যতটা সাধারণ লাগে, এর প্রভাব কিন্তু কেবল হৃদয়ে সীমাবদ্ধ থাকে না। একবার মন ভেঙে গেলে, পুরো শরীরটাই যেন এক অদৃশ্য যন্ত্রণায় ডুবে যায়। বাইরে থেকে কেউ বুঝতেই পারে না ভিতরে কী ভয়ংকর যুদ্ধ চলছে। অনেকে ভাবে, ‘হৃদয়ভাঙা’ মানেই হয়তো কেবল মন খারাপ বা চোখে জল—কিন্তু আসলে এটা একটা মানুষের পুরো স্নায়ু, শরীর, ব্যবহার, মানসিকতা, চিন্তা করার ক্ষমতা সবকিছুই পাল্টে দেয়। তখন প্রতিটা ব্রেইন সিগন্যাল শুধু একটা জিনিস খুঁজে, কেন হলো এটা? এখন কী হবে? আমি কি কোথাও ভুল করেছিলাম? একটা সময় পর্যন্ত মনে হয়, সব দোষ আমার। নিজেকে দোষারোপ করতে করতে ভিতরে ভিতরে শেষ হয়ে যাই। তারপর হঠাৎ মনে হয়, না! দোষ তো আমার না, দোষ তো তাদের…কিন্তু এই দ্বন্দ্বটা থামে না। ব্রেইন আর মনের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ চলে। হাত কাঁপে, বুক ধড়ফড় করে, নিশ্বাস আটকে প্যানিক অ্যাটাক হয়, নিজের শরীরটাই অচেনা মনে হয়। হাজারো মানুষের মাঝেও নিজেকে একা মনে হয়। সেই পরিচিত স্পর্শ, একটুখানি আলতো আদর, সব কিছুই বড্ড বেশি অচিন হয়ে ওঠে। কারো গাল ছুঁয়ে বলা ‘ভালোবাসি’ বা চুলে হাত বুলিয়ে দেওয়া ছোট ছোট মুহূর্তগুলোর জন্য মনের ভিতরে হাহাকার জেগে ওঠে।এই কষ্টটা শুধু মন নয়, পুরো শরীরের উপর ছায়া ফেলে। আগের মতো হাসি না, কথা বলার ধরনও বদলে যায়। শরীরের ভাষা বদলে যায়। রাগ, বিরক্তি, অতিরিক্ত রিঅ্যাকশন—সব কিছু যেন নিজের হাতের নাগালে চলে যায়। আর আশেপাশের মানুষ যখন এই পরিবর্তনগুলো দেখে, তারা বুঝতে চায় না যে এগুলো ইচ্ছাকৃত না—এই সব কিছু ঘটছে এক ভয়ংকর মানসিক রোগের কারণে। তাদের চোখে তুমি রাগী, বদ, দুর্ব্যবহারকারী, অহংকারী। কিন্তু তারা জানে না, ভিতরে তুমি কেঁদে চলেছো নিঃশব্দে। তারা জানে না, প্রতিদিন দিনশেষে তুমি নিজেকেই দোষ দাও—আমি কেন এমন করলাম? আমি কেন এতটা রুড হয়ে গেলাম? সব মিলিয়ে মনে হয় আমি বেঁচে আছি, কিন্তু ভিতরে ভিতরে একটা মৃত্যু হয়ে গেছে। একটা ‘অসমাপ্ত শেষ’ যেটা প্রতিদিন একটু করে গিলে খায় আমাকে। এই কষ্টের কোন ফিজিক্যাল বাউন্ডারি নেই। এটা এমন এক মৃত্যু, যেখানে শ্বাস চলে, হৃদপিণ্ড চলে—কিন্তু তবুও, আমি ঠিকভাবে ‘বাঁচি' না।

Address

Dhaka. Bangladesh
Dhaka
0000

Alerts

Be the first to know and let us send you an email when Kuttus tazu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share