Afiya vlogs

Afiya vlogs vloger
(3)

আস্সালামুআলাইকুম সবাইকে ❤️❤️❤️মাত্র মাদ্রাসা থেকে নিয়ে আসলাম।
15/04/2026

আস্সালামুআলাইকুম সবাইকে ❤️❤️❤️মাত্র মাদ্রাসা থেকে নিয়ে আসলাম।

06/04/2026

আহারে পুরুষের জীবন।।। মেয়ে হয়ে আবারও নিজেকে ধন্য মনে হলো। এই হল পাবনার অবস্থা।

03/04/2026

ভেবেছিলাম ফেসবুক থেকে চির বিদায় নিব কিন্তু কিছু কিছু মানুষের জন্য আবার ফিরে আসতেই হলো কারণ আমাকে ছাড়া নাকি তাদের গল্প জমে না

02/04/2026

নিরবে চুপ থাকা ব্যক্তিটাও একদিন প্রতিশোধ নেয়া শিখে যায়। 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

16/03/2026
বাংলাদেশের মেয়েরা যত মোটা মানুষ ভাবে তাদের তত সুখ আর বিদেশী মানুষরা চিকন হওয়ার জন্য কত কিছুই না করে। আসলে সবই মানুষের ...
13/12/2025

বাংলাদেশের মেয়েরা যত মোটা মানুষ ভাবে তাদের তত সুখ আর বিদেশী মানুষরা চিকন হওয়ার জন্য কত কিছুই না করে। আসলে সবই মানুষের ভুলভাল চিন্তা ধারা 🤣🤣🤣🤣

আব্বার মৃত্যুর দিন আব্বাকে গোসল করায়ে দাফন করার জন্য খাটে করে নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে আমি ডাক দিলাম আব্বা আমাকে নিয...
07/12/2025

আব্বার মৃত্যুর দিন আব্বাকে গোসল করায়ে দাফন করার জন্য খাটে করে নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে আমি ডাক দিলাম আব্বা আমাকে নিয়ে যাও তখন হঠাৎ করেই মাথায় চলে আসলো আমার আব্বা যদি কোথাও ঘুরতে যেত তাহলে আমি যদি কান্না করতাম তাহলে উনি আমাকে রেখে যেতে পারত না। কিন্তু সেই পরিস্থিতিটা তার ছিলো না। তখন নিজেকে পৃথিবীর ভেতরে বড় অসহায় মনে হচ্ছিল 😭😭😭

দোকানটা খুলেই চাতক পাখির মত তাকিয়ে থাকা মানুষটা আর দুনিয়াতে নেই কতই না স্বপ্ন ছিল দোকান টাকে নিয়ে। ছোটবেলা থেকে দেখছি...
27/10/2025

দোকানটা খুলেই চাতক পাখির মত তাকিয়ে থাকা মানুষটা আর দুনিয়াতে নেই কতই না স্বপ্ন ছিল দোকান টাকে নিয়ে। ছোটবেলা থেকে দেখছি আব্বা তুমি অনেক কষ্ট করেছ আমাদের জন্য। 😭। অনেক ধরনের কাজই করেছ ৬ টা মেয়ে মানুষ করার জন্য। যখন ছয়টা মেয়েকে শিক্ষিত বানায়ে বিয়ে দিলে এরপরে তোমার কষ্ট কিছুটা কমলো। 😭😭 এরপর তোমাকে বাইরে যেতে দিলাম না বাড়ির সামনে একটা দোকান বানায়ে দেয়া হলো যাতে আমাদের টেনশন টা কমে যায় তখন তো আমরা শ্বশুর বাড়িতে তোমার কাছে নেই। সব সময় তোমার জন্য টেনশন করতাম আব্বা তোমার কোন কিছু লাগবে কিনা সব কিছুরই খোঁজখবর নিতাম। দোকানটা তো দেয়া হয়েছিল শুধু সময় কাটানোর জন্য। কিন্তু দোকানটাতে সেরকম বেচাকেনা হতো না খুব কম লোকই আসতো দোকানে জিনিস কেনার জন্য। দোকানটা সব সময় ফাঁকা থাকতো কিন্তু আমার আব্বা চারদিকে তাকায় থাকতো একজন আসছে কিনা কেউ কিছু কিনবে কিনা এজন্য। অনেকবার তোমাকে বুঝিয়েছি আব্বা দোকানে কেনাবেচা না হলে হোক শুধু নিয়ে বসে থাকবে যাতে সবাই মিলে বিকেল টাইমে আড্ডা দিতে পারো মনটা ভালো থাকবে এতে। কিন্তু কেউ বসে থাকতে চায় না সবাই চায় একটু উপার্জন করতে। সারাদিন শেষে যখন খুচরো টাকা নিয়ে গুনতে বসতে তখন আমার খুব কষ্ট হতো আব্বা 😭😭 তোমার কোন কিছুই তো কমতি ছিল না আব্বা তারপরে কথাগুলো আমার খুবই মনে পড়ে। কি কারনে দোকানে চাতক পাখির মতো চারদিকে তাকিয়ে বসে থাকতে আব্বা দুনিয়াটা খুবই স্বার্থপর কেউ কারো চিন্তা করে না। কেউ কাউকে নিয়ে ভাবে না। সারাদিনই সারারাত এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলতে পারিনা আব্বা। 😭😭 এখন আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই ভালো লাগে না আব্বা মনে হয় সবকিছুই বৃথা। তোমাকে ছাড়া সব কিছুই যেন মূল্যহীন হয়ে গেছে আমার কাছে।। টাকা পয়সা দিয়ে কি হবে যদি বাবা না থাকে কাকে দেখাবো এসব আব্বা। অন্য মানুষকে দেখানোর ইচ্ছা আমার নেই আমার আব্বা দেখলেই আমার শান্তি লাগতো। কারন আমার আব্বা চেয়েছিল তার ছয় মেয়ে সুখে থাকুক। আমার সবচেয়ে বেশি মনে পড়ে তোমার দোকানে বসে চারদিকে তাকানোর কথা আর দিনশেষে অল্প কিছু টাকা গোনার কথা।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Afiya vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share