মৌচাক

মৌচাক This is a page where I will post my art and craft works to sell.

"চাষী বউ ঘরে ফিরছে" - কাপড়ে এ্যাপলিক ও সূচিকর্ম। এর আগে এরকমই একটা মোম বাটিক করেছিলাম ক্লাসের কাজ হিসেবে। পরে একটা নোটবু...
08/05/2025

"চাষী বউ ঘরে ফিরছে" - কাপড়ে এ্যাপলিক ও সূচিকর্ম।

এর আগে এরকমই একটা মোম বাটিক করেছিলাম ক্লাসের কাজ হিসেবে। পরে একটা নোটবুকের কভারে এ্যাপলিক করেছিলাম।

🚩 SOLD 🚩প্রোডাক্টের নাম : চাষী বউয়ের ঘরে ফেরা।এটা হলো আমার এই অবধি করা সবচেয়ে বড় নোটবুক কভার ডিজাইন। ডিজাইন  কেমন হবে সে...
11/09/2024

🚩 SOLD 🚩

প্রোডাক্টের নাম : চাষী বউয়ের ঘরে ফেরা।

এটা হলো আমার এই অবধি করা সবচেয়ে বড় নোটবুক কভার ডিজাইন। ডিজাইন কেমন হবে সেই বিষয়ে ক্লায়েন্ট আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছিলো নিজের চিন্তা ভাবনা ফুটিয়ে তোলার। এই ধরনের স্বাধীন কমিশন ওয়াট্কগুলো করতে আমার খুবই ভালো লাগে। এই কভারের বিষয়বস্তু হিসেবে আমি বেছে নিয়েছি বাংলার লোকজ একটি অতি সাধারণ চরিত্র চাষী বউ। আমার অনার্স ২য় বর্ষে শিল্পী বলাই পালের আঁকা সরাচিত্র থেকে অনুপ্রাণিত হয়ে একটা সবামিশনে আমি এই বিষয়বস্তুর ওপর একটা মোম বাটিক করেছিলাম। কিন্তু, বাটিকে আশানুরূপ রং আসেনি। তাই এই এক বছর পর আবারও এ্যাপলিকে এ্সেই একই বিষয়বস্তু নিয়ে কাজ করলাম এবং ফলাফল এবার আশানুরূপ হয়েছেন। এজন্যই এ্যাপলিক আমার পছন্দের একটি মিশ্র মাধ্যম!! ❤️

#মৌচাক_mouchak

🚩 All these are sold. 🚩I found this picture while scrolling through the gallery!!  Awww... This is so beautiful!! 🥹🥹This...
21/06/2024

🚩 All these are sold. 🚩

I found this picture while scrolling through the gallery!! Awww... This is so beautiful!! 🥹🥹

This is a collage of pictures from some of the early notebooks I've done so far. Notebooks of different shades and sizes. I donno why I made this collage a long time ago and never posted it!! 🙄

So much beauty in one frame!! ✨✨
#aesthetic 🇧🇩

🚩 SOLD 🚩প্রোডাক্টের নাম : বন্ধুত্বের ত্রিকোণ তিন বন্ধুর একটা সার্কেল। ২ জন মিলে সেই সার্কেলের একজন কে এই নোটবুক টা গিফট ...
13/03/2024

🚩 SOLD 🚩

প্রোডাক্টের নাম : বন্ধুত্বের ত্রিকোণ

তিন বন্ধুর একটা সার্কেল। ২ জন মিলে সেই সার্কেলের একজন কে এই নোটবুক টা গিফট করবে। নোটবুকের ভেতরে ছবি থাকবে তাদের এবং কিছু ছোট্ট লেখা। তাই নোটবুকে সাধারণের চেয়ে মোটা প্রকৃতির কাগজ ব্যবহার করেছি। আর একটু ভিন্টেজ লুক চেয়েছিলেন ক্লায়েন্ট। তাই টেক্সচার্ড ব্রাউন পেপার ব্যবহার করেছি। আর, কভারের ডিজাইনের কনটেন্টগুলো ক্লায়েন্ট দিয়েছিলেন এবং আমার নিজের মতো একটা কম্পোজিশন করতে বলেছিলেন। কভারের বেস কাপড় কি রঙের হবে এই নিয়ে ক্লায়েন্ট কনফিউজড ছিলেন। পরে আমি বেগুনী রং সাজেস্ট করি। একে তো বেগুনী আমার পছন্দের রং তারপর যাকে গিফট করা হবে সেই বন্ধু একজন মেয়ে। তাই বেগুনী রঙের ওপর কাজ করার সুযোগ হাত ছাড়া করলাম না। শেষমেশ ক্লায়েন্ট ফাইনাল কাজ দেখে খুশী হয়েছিলেন খুব। এটাই আসল কথা!!
#মৌচাক_mouchak

Some closeups of my recent handmade notebook cover!!   #মৌচাক_mouchak
12/03/2024

Some closeups of my recent handmade notebook cover!!
#মৌচাক_mouchak

এই অর্ডার টা Aakao এর মাধ্যমে এসেছিলো। নিজের পেইজে এবং আকাও তে-ও আমি খুব কম এ্যাক্টিভ। তবুও হুটহাট যেসব কাস্টমাইজড কাজ ট...
10/03/2024

এই অর্ডার টা Aakao এর মাধ্যমে এসেছিলো। নিজের পেইজে এবং আকাও তে-ও আমি খুব কম এ্যাক্টিভ। তবুও হুটহাট যেসব কাস্টমাইজড কাজ টাজ করি তা খুব মন দিয়ে, যত্ন নিয়ে, সময় নিয়ে করি। আর তারপর এমন সুন্দর রিভিউ পেলে খুবই ভালো লাগে!! 🥹🥹


#মৌচাক_mouchak

🚩🚩 S O L D 🚩🚩✨ Customized Handmade Notebook Hand-embroidered Cover.✨◾ প্রোডাক্টের নাম : বেগুনি Butterfly. 💜  🦋◾ প্রোডাক্...
14/02/2024

🚩🚩 S O L D 🚩🚩

✨ Customized Handmade Notebook Hand-embroidered Cover.✨

◾ প্রোডাক্টের নাম : বেগুনি Butterfly. 💜 🦋

◾ প্রোডাক্ট সম্পর্কিত তথ্য : নোটবুকটির কভারের নকশা এবং কভারে ব্যবহৃত কাপড়ের টাই-ডাই সম্পূর্ণ নিজ হাতে তৈরী করা হয়েছে যথেষ্ট শ্রম এবং যত্নের সাথে।

🚩 বি.দ্র : অর্ডার প্রাপ্তিতে ছবির পণ্যের অনুরূপ পণ্য না হলেও ছবির পণ্যের কাছাকাছি রূপের পণ্য সরবরাহ করা যাবে। 🚩

🫰 এবার প্রোডাক্টটা নিয়ে নিজের কিছু কথা বলবো....

আমার সবচেয়ে সিম্পল কিছু কাজের মধ্যে এটা একটা!! ক্লায়েন্ট চেয়েছিলো সিম্পলের মধ্যে একটা নোটবুক। আমি আবার সিম্পলের মধ্যে কিছু করতে পারি না। হাতে সুঁচ-সুতা, কলম-পেন্সিল আর রং-তুলি চলে এলে আর থামতে মন চায় না। তারপরও, চেষ্টা সিম্পলের মধ্যে কিছু করার। ক্লায়েন্টের কালো এবং বেগুনী রং পছন্দ আবার প্রজাপতি-ও পছন্দ। তারপর, এগুলো মিলিয়ে কিছু একটা বানিয়ে ফেললাম। কভারের কাপড়টার টাই-ডাই আমারই করা। এজন্য এটা একটু স্পেশাল আমার কাছে। একটা কমলা কাপড়ে কালো রঙের টাই-ডাই করেছিলাম ক্লাসওয়ার্কের জন্য। কভার হিসেবে এই কাপড়টা ব্যবহার করবো ক্লায়েন্ট কে তা জানাতেই ক্লায়েন্ট রাজি হলো। তবে, টাই-ডাই অংশ কম রাখতে বলে কাজ টা করতে বলেছিলো। তাই কাপড়টাকে তিন ভাগ করে সবচেয়ে কম টাই-ডাই যে অংশে সেটাই ব্যবহার করলাম। আর, কালোর সাথে বেগুনী এত ভালো যাবে ভাবতে পারিনি। বেগুনীর সাথে আবার কমলার কম্বিনেশন টা ভালো হয় তাই একটু কমলা ডট ব্যবহার করলাম। ক্লায়েন্ট দেখে খুশী হয়েছে এটাই আসল কথা। আর কিছু না।

#মৌচাক_mouchak


কাস্টমার রিভিউ!! 🥰🥰
12/01/2024

কাস্টমার রিভিউ!! 🥰🥰

🚩 SOLD 🚩বছরের প্রথম দিন শুরু হয়েছিলো একটা Happy Customer Review দিয়ে!! আহ এটা কি আলাদা রকমের ভালো লাগা!! কিন্তু, নানা ঝু...
05/01/2024

🚩 SOLD 🚩

বছরের প্রথম দিন শুরু হয়েছিলো একটা Happy Customer Review দিয়ে!! আহ এটা কি আলাদা রকমের ভালো লাগা!! কিন্তু, নানা ঝুট ঝামেলায় তা আর পেইজে শেয়ার করা হয়ে ওঠে নি। আজ শেয়ার করছি

Stay with মৌচাক. Keep following মৌচাক!!
আশা করছি ২০২৪ এ মৌচাক আরও এ্যাক্টিভ হবে!!
#মৌচাক

✨ Handmade Notebook with  Elephant 🐘 Themed Hand-embroidered Cover ✨It was someone's birthday gift. To get this amazing ...
03/12/2023

✨ Handmade Notebook with Elephant 🐘 Themed Hand-embroidered Cover ✨
It was someone's birthday gift. To get this amazing notebook inbox মৌচাক।

অর্ডার প্রাপ্তিতে পণ্যের অনুরূপ বা ছবির পণ্যের কাছাকাছি রূপের পণ্য তৈরী করে দেয়া যাবে!!
🇧🇩

🌱 "Happy Planting"  Hand-painted Birthday Card🌱✨ Delivery Available ✨✨ সুন্দর ও রঙিন এই বন্ধু কদরকারী কার্ডটি পেতে চাইলে...
23/11/2023

🌱 "Happy Planting" Hand-painted Birthday Card🌱

✨ Delivery Available ✨
✨ সুন্দর ও রঙিন এই বন্ধু কদরকারী কার্ডটি পেতে চাইলে ইনবক্স করুন মৌচাক এ। ✨
🚩আমাদের সকল পন্য সম্পূর্ণ হাতে তৈরী এবং হাতে আঁকা। আমাদের পেইজে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরী শুভেচ্ছা কার্ড, বুকমার্ক এবং হাতে সেলাইকৃত ও প্যাচওয়ার্কের প্রচ্ছদযুক্ত বিভিন্ন আকৃতির নোটবুক। আপনারা চাইলে পন্য আপনাদের পছন্দমতো কাস্টমাইজড করে দেয়া যাবে। অর্ডার প্রাপ্তিতে বিশেষ অবস্থা সাপেক্ষে ছবির অনুরূপ পণ্য না হলেও ছবির পণ্যের কাছাকাছি রূপের পণ্য সরবরাহ করা যাবে। 🚩
© মৌচাক-MOUCHAK
🇧🇩 🇧??
#মৌচাক_Mouchak

🐶🐱 Customised Handmade Birthday Card for CAT & DOG LOVERS 🐶🐱✨ Inbox মৌচাক  to get this card or to get any personalised c...
23/11/2023

🐶🐱 Customised Handmade Birthday Card for CAT & DOG LOVERS 🐶🐱
✨ Inbox মৌচাক to get this card or to get any personalised card regarding any occassion for your friend, partner or anyone you love!! ✨
#মৌচাক_mouchak #মৌচাক

Address

Pallabi, Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মৌচাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মৌচাক:

Share