08/10/2026
পিউর কটন বলে সিনথেটিক বা মিশ্র কটন কাপড় কিনে ঠকেনি এমন মানুষ খুব কম আছে😃। বিশেষ করে যাদের কাপড় সম্পর্কে ধারনা খুব কম৷ আজ আপনাদের বলবো কিভাবে পিউর কটন কাপড় চিনবেন 😇। যাতে পরবর্তীতে আর কেউ ঠকাতে না পারে ❌
১. পিউর কটন বা সুতি কাপড় হাত দিয়ে ধরলে নরম/ম্যাট মনে হবে, খুব বেশি চকচকে বা সামান্য পিচ্ছিল মনে হলে সিনথেটিক মেশানো থাকতে পারে।
২.পিউর সুতি কাপড়ে খুব সহজে ভাজ পরে। হাত দিয়ে মুঠো করে কয়েক সেকেন্ড ধরে রাখুন। যদি ভাজ পরে তাহলে সেটা কটন, ভাজ না পরলে মিশ্র বা পলিয়েস্টার হতে পারে।
৩.সুতি কাপড়ের উল্টো দিক বা নিচের দিকের সুতা পরীক্ষা করুন। কেননা সুতি কাপড়ের সুতা একদম মসৃণ বা চকচকে হয় না। কিছুটা আশ থাকে। একদম মসৃন বা চকচক করলে মিশ্র থাকার সম্ভাবনা বেশি।
৪. এটা খুবই অস্বস্তির বাট ১০০% কাজের 🤭-
কাপড়ের অংশ থেকে সামান্য সুতা নিয়ে আ*গুনে পুড়ালেই বোঝা যায় সেটা পিউর কটন কি না। কেননা কটন কাপড় পুড়ে ছাই হয়ে যায় কিন্তু মিশ্র, সিনথেটিক বা পলিয়েস্টার সুতা কখনোই একদম ছাই হয় না একটু দলা পেকে যায়। তবে এটা কখনোই দোকানে পরীক্ষা করতে যাবেন না তাহলে আবার মা*মলা খেতে পারেন🐸।
তাই টাকা দিয়ে কটন কাপড় কেনার আগে একটু যাচাই করে নেন, কটন বললেই সেটা ১০০% কটন হবে এমন কোনো বিষয় না। পোস্টটি উপকারী মনে হলে সেভ করে রাখুন এবং শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।
★বিশেষ দ্রষ্টব্য : এই পোস্ট এবং ছবি কপি করা সম্পূর্ণ নিষেধ। এটি Amina's RongTuli পেজের নিজস্ব কন্টেন্ট🌸🪷।