06/10/2025
সেদিন একটা সুন্দর লাইন জানলাম-
'We don’t experience the world, we experience our nervous system'!
ছোট্ট একটা লাইন, তবে এটা নিয়ে একটা পুরো বই লিখে ফেলা যাবে।
বিষয়টা কিছুটা গরম হাত আর ঠান্ডা হাত রুম টেম্পারেচার এর পানিতে দেয়ার মত।
আপনার হাত গরম থাকলে রুম টেম্পারেচার এর পানি ঠান্ডা লাগবে,আবার হাত ঠান্ডা থাকলে রুম টেম্পারেচার এর গরম মনে হবে।
আপনার নার্ভ যেমন, আপনি তেমন ভাবে দুনিয়া দেখবেন, এক্সপেরিয়েন্স করবেন।
আপনি কোন কারনে বিব্রত ,দেখবেন চোখের সামনে যা দেখবেন সব ই বিব্রতকর লাগছে।
আপনি কোন কারনে রেগে আছেন, দেখবেন আশে পাশে সবাই আপনার রেগে যাওয়ার মত ই কাজ করছেন।
এই বিষয় টাকে বলা যায় 'we see the world through our own window'
অথবা 'Good energy attracts good energy & bad energy attracts bad energy'
ঠিক এই কারনেই দেখবেন-যেসব লোক বেশ কনফিডেন্ট, মাথা ঠান্ডা রাখতে জানে, চটজলদি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, ইমার্জেন্সি ডিসিশন মেক করতে পারে- তাদের সাথে যাই হয়,ভালো ই হয়।
তরতর করে প্রমোশন পায়, উন্নতি হয়, সফল হয়।
আবার যারা সব সময় লেজিনেস ধারন করে, কোন কাজ দেখার আগেই 'পারি না' বলে, করব করব বলে সেই কাজ জীবনে ও করে না, তাদের সাথে যাই হয় খারাপ কিছুই হয়, হতাশাজনক কিছুই হয়।
এই বিষয় টার সাথে 'manifestation' কিংবা 'lucky girl syndrome 'কে ও জুড়ে দেয়া যায়।
কিছু মেয়ে দেখবেন সব পেয়ে যাচ্ছে, যাই করছে ভাল করছে,ভাল হচ্ছে - এটাই 'lucky girl syndrome '
এই মেয়ের সাথে যে সব ভাল হচ্ছে আদতে তা নয়, তবে manifestation করে ও সব ভাল জিনিস এই ফোকাস করছে,তাই সব ছাপিয়ে ওর সাথে হওয়া সবের মাঝে ভাল জিনিসটা ই বেশি হচ্ছে।
তাই একবার যদি আপনি আপনার nervous system কে কন্ট্রোলে আনতে পারেন ,দেখবেন- জীবন কে চটজলদি বদলে গিয়েছে।🌸
আপনার কাছে যদি মনে হয় দুনিয়া স্লো, বোরিং, বিরক্তিকর, লুজিং গেম,যা হচ্ছে খারাপ ই হচ্ছে- trust me that's your nervous system. Fix it,work on that, improve it!!🌸
Cause once William James said-
"The greatest discovery of my generation is that a human being can alter his life by altering his attitude."
লেখা- .shurovy আপু