Digital Feriwala

Digital Feriwala We take order for any Agro based product & electronic product in bulk & we ensure quickest delivery. Order now for home delivery across the country. Inbox us.

Our goal is to ensure healthy living for all and also facilitate the best price for the farmers, who are usually deprived of their right. With this goal in mind, we have collaborated with producers, packagers, and promoters to bring to you the best quality honey-all naturally grown.. Call us: 01521430937

Return policy:
If you have any reservation with our products, even if you have unpacked or

have already used it, let us know to give back and get refund.. Honey
Sundarban Honey
Authentic Honey

Eid Mubarak❤️
28/05/2026

Eid Mubarak❤️

অথেন্টিক সুন্দরবনের মধু নিতে যোগাযোগ করুন।Contact: 01835503680(what's app) Digital Feriwala
30/03/2026

অথেন্টিক সুন্দরবনের মধু নিতে যোগাযোগ করুন।

Contact: 01835503680(what's app)

Digital Feriwala

শীতকাল আসলে কীভাবে বাঁচে মৌমাছিরা? বাংলাদেশে সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল চলে। এই সময়টা ম...
24/03/2026

শীতকাল আসলে কীভাবে বাঁচে মৌমাছিরা?

বাংলাদেশে সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল চলে। এই সময়টা মৌমাছিদের জন্য অনেক চ্যালেঞ্জের, কারণ বাইরে তাপমাত্রা কমে যায় এবং ফুলও কম থাকে, যার কারণে খাবার (nectar/pollen) জোগাড় করা কঠিন হয়ে পড়ে। তবে অনেক পোকামাকড় যেখানে হাইবারনেট করে বা মরে যায়, সেখানে honeybee-রা একেবারে ভিন্নভাবে টিকে থাকার কৌশল অবলম্বন করে।

শীতের সময় মৌমাছিরা hive এর ভিতরে রাণী মৌমাছি -কে কেন্দ্র করে একটা গোল ক্লাস্টার বা বলের মতো গঠন করে। এই ক্লাস্টারের ভিতরের মৌমাছিরা তাদের flight muscle কাঁপিয়ে (vibrate করে) গরম উৎপন্ন করে। এই communal shivering এর মাধ্যমে তারা হাইভের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস (প্রায় ৯৫°F) এর মতো ধরে রাখে, যদিও বাইরের তাপমাত্রা অনেক নিচে নেমে যায়।

এই তাপ উৎপন্ন করার জন্য প্রচুর energy লাগে, আর সেই energy আসে মধু থেকে—যা তারা গ্রীষ্ম ও শরৎকালে সংগ্রহ করে সংরক্ষণ করে রাখে।পোষা মৌমাছির ক্ষেত্রে, মধু সংগ্রহে না থাকলে তাদেরকে গ্লুকোজ সিরাপ খাইয়ে বাঁচিয়ে রাখা হয় । Worker bee-রা পালা করে ক্লাস্টারের বাইরের ঠান্ডা অংশে ও ভিতরের গরম অংশে যায়, যাতে কোনো মৌমাছি একটানা ঠান্ডায় না থাকে। এইভাবেই তারা সমবায় কৌশলে পুরো কলোনিকে শীতকাল পার করায়।

এই সিস্টেমের মাধ্যমে তারা শুধু টিকে থাকে না, বরং পরের spring season (আমাদের দেশে সাধারণত মার্চ থেকে মে) শুরু হলে আবার ফুলে ফুলে উড়ে বেড়িয়ে pollination শুরু করে। তাদের এই পরিকল্পনা ও সহযোগিতামূলক বাঁচার উপায় প্রকৃতির এক অসাধারণ উদাহরণ।

✍️ কৃষিবিদ মাহমুদুল হাসান সাজিদ

🐝 মৌমাছির জীবনচক্র: ছোট্ট ডিম থেকে গুঞ্জনরত Bee! 🍯হাঁটতে হাঁটতে কি কখনও ভেবেছেন , মৌচাকে আসলে কিভাবে মৌমাছি জন্ম নেয় আর ...
18/08/2025

🐝 মৌমাছির জীবনচক্র: ছোট্ট ডিম থেকে গুঞ্জনরত Bee! 🍯
হাঁটতে হাঁটতে কি কখনও ভেবেছেন , মৌচাকে আসলে কিভাবে মৌমাছি জন্ম নেয় আর বেড়ে ওঠে? চলুন একটু সহজ করে বলি—
প্রতিটি মৌমাছির জীবন শুরু হয় একদম ক্ষুদ্র একটি ডিম দিয়ে, যেটা একেবারে চালের দানার মতো ছোট্ট। মাত্র ৩ দিনে সেই ডিম ফুটে বের হয় সাদা রঙের larva—মানে মৌমাছির বাচ্চা অবস্থা।
এরপর প্রায় ৬ দিন ধরে এই larva বড় হতে থাকে। তারপরই কর্মী মৌমাছিরা আলতো করে সেই ঘরটিকে মোম দিয়ে ঢেকে দেয়। তৈরি হয় একটা আরামদায়ক bee nursery । এই সুরক্ষিত ঘরের ভেতরেই শুরু হয় মৌমাছির রূপান্তর, অনেকটা যেমন প্রজাপতি cocoon এর ভেতরে তৈরি হয় তেমন।
এরপর প্রায় ১২ দিন ধরে ভিতরে চলতে থাকে পরিবর্তনের খেলা। ঠিক সময় হলে সেই নতুন মৌমাছি মোমের ঢাকনা কেটে বাইরের আলোয় আসে—পুরোদস্তুর প্রস্তুত হয় , কলোনির কাজে যোগ দেওয়ার জন্য।
অভিজ্ঞ মৌয়ালরা জানেন, যদি মৌচাকের মধ্যে সুন্দর, গোছানো brood pattern দেখা যায়, তবে বুঝতে হবে রানী মৌমাছি সুস্থ আছে, আর গোটা পরিবারটা দারুণভাবে বেড়ে উঠছে।
আল্লাহ, যে কত অসাধারণভাবে প্রক্রিতির নিয়মগুলো সাজিয়েছে—মৌমাছির জীবনচক্র তার এক অনন্য উদাহরণ ।
✍️ Agriculturist Mahmudul Hasan Sajid

Address

Sher-e-Bangla Nagar, Agargaon
Dhaka
1207

Telephone

+8801521430937

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Feriwala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share