Saptapadi Radhuni

Call Directions

Saptapadi Radhuni Taste of Home

14/10/2026

চুই পিঠা, চুষি পিঠা নাকি সেমাই পিঠা? 😍❤️
আপনারা এই মজার পিঠাটাকে কোন নামে চেনেন? যার যার এলাকায় যে নামে পরিচিত, কমেন্টে জানাবেন কিন্তু! 🥰🌸

11/10/2026

সব ঐতিহ্য গল্পে বাঁচে না, কিছু বেঁচে থাকে স্বাদে! 🌿🤎
মুগ পাক্কন পিঠা—বাংলার হারিয়ে যেতে বসা দেশি স্বাদের এক মায়াবী অধ্যায়। শেকড়ের টানে, ঐতিহ্যের ভালোবাসায় সাজানো এই আয়োজন পৌঁছে যাক আপনাদের ঘরেও।
📩 মুগ পাক্কন পিঠার অর্ডার করতে ইনবক্স করুন।
ঐতিহ্য থাকুক থালায়, বাংলার স্বাদ থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে। ❤️
゚

10/10/2026

মাষকলাই ডালের খিচুড়ি—একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে! 🤎
কিছু খাবারের সঙ্গে পরিচয় হয় অন্যের মুখে তার গল্প শুনে, আর তারপর সেই খাবারটাই হয়ে ওঠে নিজের ভীষণ প্রিয়। মাষকলাই ডালের খিচুড়ির সঙ্গে আমার পরিচয়টাও ঠিক এমনই।
এক বন্ধুর কাছে শুনেছিলাম, তার স্ত্রী নাকি মাষকলাই ডাল দিয়ে অসাধারণ খিচুড়ি রান্না করেন। এর আগে কখনো এই ডালের খিচুড়ি খাওয়া হয়নি আমার। বন্ধুর মুখে এত প্রশংসা শুনে ভাবলাম, একবার নিজেই ট্রাই করে দেখি। ব্যস, প্রথমবার খেয়েই মন জয়! তারপর থেকে বেশ কয়েকবার রান্না করা হয়েছে।
আজ ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা প্রেজেন্টেশন ছিল। কয়েক দিন ধরে মনে মনে কত টেনশন—এই বয়সে এসে পারব তো? এতগুলো বাচ্চা বাচ্চা মেয়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো করতে পারব তো? 🙈
আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে মনে হচ্ছে খারাপ হয়নি। ❤️
প্রেজেন্টেশন শেষ করে বাসায় ফিরতেই আবার সেই খিচুড়ির ক্রেভিং। আমারও ইচ্ছে, ছেলেরাও খেতে চায়। ব্যস, আর কী! চুলায় আবারও চড়ে বসল সেই মাষকলাই ডালের খিচুড়ি।
এর মধ্যে একদিন একটা ফিচারে পড়লাম, কুষ্টিয়াবাসীর নাকি ঈদের সকালই পূর্ণ হয় না এই খিচুড়ি ছাড়া! পরে আমার এক কুষ্টিয়ার বান্ধবীকে জিজ্ঞেস করতেই সে বলল, কথাটা নাকি সত্যিই! 😍
ভাবতে ভালোই লাগে, একটা খাবার শুধু স্বাদের গল্প নয়, কোনো অঞ্চলের মানুষের ঐতিহ্য আর আবেগেরও অংশ হয়ে থাকে।
সত্যি বলতে, মাষকলাই ডালের এই খিচুড়ির স্বাদ একটু অন্য রকম। সাধারণ খিচুড়ির চেয়ে আলাদা, অথচ ভীষণ ঘরোয়া, তৃপ্তিদায়ক আর বারবার খেতে ইচ্ছে করার মতো।
আমার মতো যারা খিচুড়ি লাভার, তারা একবার মাষকলাই ডালের খিচুড়ি ট্রাই করে দেখবেন। কে জানে, আমার মতো আপনাদেরও হয়তো নতুন একটা প্রিয় খাবার হয়ে যাবে! 🥰
আপনারা কি আগে কখনো মাষকলাই ডালের খিচুড়ি খেয়েছেন? আর কুষ্টিয়ার কেউ থাকলে জানাবেন, ঈদের সকালে এই খিচুড়ি খাওয়ার ঐতিহ্যটা কি সত্যিই এতটা জনপ্রিয়? ❤️
゚

08/10/2026

???

07/10/2026

Chandni Chowk Lassi
চাঁদনি চকের পুরোনো গলির ভিড়, দিল্লির চিরচেনা কোলাহল—তার মাঝেই এক গ্লাস ঠান্ডা, ঘন লাসসি। 🤍
ভ্রমণের কিছু মুহূর্ত ছবি হয়ে থেকে যায়, আর কিছু মুহূর্ত থেকে যায় স্বাদ হয়ে।
চাঁদনি চকের এই লাসসিটা ঠিক তেমনই—দিল্লির স্বাদে মাখা এক টুকরো স্মৃতি। ✨
゚

06/10/2026

দুধ পুলি পিঠা
নরম পিঠার ভেতর মিষ্টি নারকেলের পুর, আর তার সঙ্গে ঘন দুধের মায়াময় স্বাদ—🤍
দুধ পুলি পিঠা
দেশি স্বাদের এমন এক মিষ্টি আয়োজন, যার প্রতিটি কামড়ে ফিরে আসে শেকড়ের গল্প। ✨
゚ #

🤎 Lotus Biscoff Cheesecake 🤎ক্রিমি, রিচ আর irresistibly smooth—প্রতিটি বাইটে Biscoff-এর সেই signature caramelized flavou...
05/10/2026

🤎 Lotus Biscoff Cheesecake 🤎
ক্রিমি, রিচ আর irresistibly smooth—প্রতিটি বাইটে Biscoff-এর সেই signature caramelized flavour।
একটু indulgence, এক টুকরো happiness! ✨🍰
For the love of Biscoff. 🤎
একবার খেলে বারবারই খেতে হবে ইনশাআল্লাহ।
゚ #

03/10/2026

দিল্লিতে এসে এবার হাতে এলো এক নতুন স্বাদের গল্প—মুরাদাবাদি বিরিয়ানি! 🍚✨
সেখানেই পেয়েছি এই অসাধারণ রেসিপি। এবার নিজের রান্নাঘরে সেই আসল স্বাদটা ফুটিয়ে তোলার পালা। ❤️
দিল্লির স্বাদ, নিজের হাতে—মুরাদাবাদি বিরিয়ানি। 🤍
゚

পিঠা শুধু খাবার নয়—পিঠা আমাদের গ্রামবাংলার শেকড়, আমাদের শৈশবের স্মৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক মায়াবী ঐতিহ...
01/10/2026

পিঠা শুধু খাবার নয়—পিঠা আমাদের গ্রামবাংলার শেকড়, আমাদের শৈশবের স্মৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক মায়াবী ঐতিহ্য। ❤️
হাতে-কলমে কোনোদিন সেভাবে শেখা হয়নি। দাদি, নানি, ফুপু, মা, খালাদের দেখেই শেখা। সেই শেখাটা ছিল ভালোবাসা থেকে, শখ থেকে। আর কখন যে সেই শখ পেশায় পরিণত হয়েছে—নিজেও টের পাইনি!
অনেকের অনুরোধে খুব শীঘ্রই পিঠা নিয়ে একটি হাতে-কলমে ক্লাস করার ইচ্ছে আছে, ইনশাআল্লাহ। আমার যতটুকু জ্ঞান ও অভিজ্ঞতা আছে, চেষ্টা থাকবে খুব সহজভাবে, যত্ন নিয়ে সবাইকে পিঠার খুঁটিনাটি শেখানোর। ❤️
অনেকটাই ব্যস্ত ছিলাম… কিন্তু এমন একজন মানুষ অনুরোধ করলেন, আর না করতে পারলাম না। মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা! 🥰
তাই ভালোবাসা দিয়ে তৈরি হলো ঘরের তৈরি মজার স্বাদের কিছু পিঠা।
ঘরের স্বাদ, দেশীয় ঐতিহ্য আর ভালোবাসার ছোঁয়া—সব একসাথে পেতে চাইলে অর্ডার করতে পারেন।
📌 অর্ডার অবশ্যই কমপক্ষে ২ দিন আগে কনফার্ম করতে হবে।
আপনাদের ভালোবাসাই আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ❤️
゚

Address

Darussalam, Mirpur Road
Dhaka
1207

Telephone

+8801889144042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saptapadi Radhuni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share