Eami's Artfolio

Eami's Artfolio Turning simple things into art ✨
Handpainted outfits & soulful crafts 🎨
Mehedi | Alta | Canvas
Made with love by Eami 💛

Do what makes you happy.Love what you do.Cut out the toxic.Protect your peace. Choose yourself. 🫰
30/09/2026

Do what makes you happy.
Love what you do.
Cut out the toxic.
Protect your peace. Choose yourself. 🫰

এই পেইন্টিং টার নাম–আম্মু। 🌎কেননা, আম্মু আমার পৃথিবী। আম্মু ছাড়া আমি অস্তিত্বহীন। বাবা ছাড়া আমি অদৃশ্য, আর অক্সিজেন?আম...
27/08/2026

এই পেইন্টিং টার নাম–আম্মু। 🌎
কেননা, আম্মু আমার পৃথিবী। আম্মু ছাড়া আমি অস্তিত্বহীন। বাবা ছাড়া আমি অদৃশ্য, আর অক্সিজেন?
আম্মুর সাথে যখন কোনো ব্যাপারে অভিমান হয়, তখন আম্মু আঁকি। বাবার সাথে কখনো অভিমান হয় না, যখন বেশি ইমোশনাল হয়ে পড়ি তখন বাবাকে লিখি।

আর তুমি?
অক্সিজেন। তোমায় কিভাবে আঁকি? 😌💔


একগুচ্ছ কদম হাতে,ভিজতে চাই তোমার সাথে....🍃🌧️দেড় বছর আগের এই ছোট্ট পেইন্টিং টা আমার ভীষণ পছন্দের। এর ফটোও তোলা হয়নি, কখ...
13/08/2026

একগুচ্ছ কদম হাতে,
ভিজতে চাই তোমার সাথে....🍃🌧️

দেড় বছর আগের এই ছোট্ট পেইন্টিং টা আমার ভীষণ পছন্দের। এর ফটোও তোলা হয়নি, কখনো কোথাও আপলোডও করা হয়নি। বিশেষ সময়ের অপেক্ষায় থাকা এই পেইন্টিং টার অপেক্ষা অবশেষে ফুরোলো। এবার সত্যিই একগুচ্ছ কদম হাতে ভেজার সময় এসে গেছে, সাথে এটা আপলোড করবার সময়ও। মনের মানুষের দেখাটা একবার পেয়ে নিই! 😌🫣


বনিতা যখন ক্ষুদে মডেলকে ভুতু লুক দেবার আইডিয়া দিলো তখন আর দেরী কেন?চটপট কাজ সেরে ঝটপট রেডি–ব্যস!স্নেহা এখন ভুতু! 👻
08/08/2026

বনিতা যখন ক্ষুদে মডেলকে ভুতু লুক দেবার আইডিয়া দিলো তখন আর দেরী কেন?
চটপট কাজ সেরে ঝটপট রেডি–ব্যস!
স্নেহা এখন ভুতু! 👻

ভাবতেও পারিনি আমার পিচ্চি মডেল এত সুন্দর ফটোশ্যুট করবে। যদি জানতাম তাহলে এরকম ফাঁকিবাজি ডিজাইন না করে রেগুলার কিংবা ব্রা...
07/08/2026

ভাবতেও পারিনি আমার পিচ্চি মডেল এত সুন্দর ফটোশ্যুট করবে। যদি জানতাম তাহলে এরকম ফাঁকিবাজি ডিজাইন না করে রেগুলার কিংবা ব্রাইডাল ডিজাইন করে দিতাম। 🙂
ইশ্, কতটা ইফোর্ট দিয়েছে সে!
অনেক ধন্যবাদ শ্রদ্ধা, পরেরবার আরো কুটু কুটু ডিজাইন করে দেবো ইন-শা-আল্লহ। 🥹🩵

✨

ক্যানভাস, কাপড়, কাঠ আর আর্টপ্যাডের বাইরে আর কিসে পেইন্ট করা যায়? ভাবতে ভাবতে মাথায় এলো কেকবাবুর কথা। 🫠🍰এডিবল ক্যানভাস...
06/08/2026

ক্যানভাস, কাপড়, কাঠ আর আর্টপ্যাডের বাইরে আর কিসে পেইন্ট করা যায়? ভাবতে ভাবতে মাথায় এলো কেকবাবুর কথা। 🫠🍰

এডিবল ক্যানভাস, দেখেও শান্তি আর খেয়েও। 😁😋

হাতের কাছে যা পাই তাতেই সূচ ফোটাতে ইচ্ছে করে ইদানিং। সময় এবং সুযোগ একসাথে যদি চিরদিন আসতো, তাহলে আশেপাশের সব জিনিসে নিজ...
05/08/2026

হাতের কাছে যা পাই তাতেই সূচ ফোটাতে ইচ্ছে করে ইদানিং। সময় এবং সুযোগ একসাথে যদি চিরদিন আসতো, তাহলে আশেপাশের সব জিনিসে নিজের ছোঁয়া এঁকে দিতাম রঙে, কিংবা সুতোয়। 😌

কার্ডিগান টা একান্তই বিশেষ, এর অর্ডার নেয়া হবে না। 😁

সূচ-সুতো আর ভালোবাসা যখন একসাথে একীভূত হয়ে কোনো ফেব্রিকের ওপর ফোঁটে, তখন তা নরমাল থেকে রয়্যালে রূপান্তরিত হয়। খুব সিম...
04/08/2026

সূচ-সুতো আর ভালোবাসা যখন একসাথে একীভূত হয়ে কোনো ফেব্রিকের ওপর ফোঁটে, তখন তা নরমাল থেকে রয়্যালে রূপান্তরিত হয়। খুব সিম্পল স্টিচের মাধ্যমেও যেকোনো ক্যাজুয়াল আউটফিটকে অ্যাসথেটিক বানানো সম্ভব। 😌

ছবিতে আমাদের "লাবণ্য", সিঙ্গেল কুর্তি হিসেবেও পারচেজ করা যাবে, থ্রিপিস হিসেবেও নিতে পারবেন। 🍃
অরিজিনাল ফটো কমেন্টে দেয়া হলো। 🩵

হাজার বছর পরে যখন রং তুলি হাতে নিই, ইচ্ছে করে গতানুগতিক প্যাটার্নের বাইরে কিছু ডিজাইন করতে। কিন্তু তারপরে? একজন মডেল তো ...
04/08/2026

হাজার বছর পরে যখন রং তুলি হাতে নিই, ইচ্ছে করে গতানুগতিক প্যাটার্নের বাইরে কিছু ডিজাইন করতে। কিন্তু তারপরে? একজন মডেল তো প্রয়োজন!
এই ব্যাপারে সবসময় আমার প্রথম পছন্দ তরী–অর্থাৎ ফোনে থাকা চ্যাট জিপিটি। ভদ্রমহিলাকে বললাম, "পাঞ্জাবি টা একজন মডেলকে পরিয়ে ফটোশ্যুট করে দাও তো।"
ব্যস, পারফেক্টলি ফটোশ্যুট করে দিলো। ডিজাইন যদিও ৩% এদিকসেদিক করেছে, বাকিটা একদমই ঠিকঠাক।

বিঃদ্রঃ মডেলের দিকে নজর না দিয়ে পাঞ্জাবির দিকে মনোযোগ দিতে বলা হইলো! 🫣

ছবিতে আমাদের "ব্রোকেন" পাঞ্জাবি, অরিজিনাল খাদি কটন ফেব্রিকে তৈরি। কালার এবং সাইজ অ্যাডজাস্টেবল। 🩷

#হ্যান্ডপেইন্ট

মাঝেমাঝে রাতবিরেতে যখন হঠাৎ ঘুম ভেঙ্গে যায়, চারপাশ নীরব, নিস্তব্ধ – তখন প্রিয় কাজগুলোতে ভীষণ শান্তি মেলে। রবের সাথে কথ...
15/06/2026

মাঝেমাঝে রাতবিরেতে যখন হঠাৎ ঘুম ভেঙ্গে যায়, চারপাশ নীরব, নিস্তব্ধ – তখন প্রিয় কাজগুলোতে ভীষণ শান্তি মেলে। রবের সাথে কথা বলা, নিজের সমস্ত আবেগ অনুভূতি প্রকাশ করে তার কাছেই আশ্রয় চাওয়া, একটু অশ্রু বিসর্জন, সিজদায় লুটিয়ে পড়ে রবের কাছে নিজের যন্ত্রণা গুলো শেয়ার করা–কি যে তৃপ্তির!

কিংবা যখন জীবন থেকে সব রং হারিয়ে যায়, রঙিন সবকিছু চোখে কাঁটা হয়ে বিঁধতে শুরু করে, আশেপাশের সবকিছু বিবর্ণ আর ফ্যাকাসে মনে হয়, তখন একটুখানি সাদা-কালো ভীষণ শান্তি দেয়। মনে হয়, এইতো আমি! সাদা-কালোই তো আমার অস্তিত্ব!
হারিয়ে যাওয়া রং গুলো অধরাই থাক। সাদা আর কালো শুধু আমার হোক। 🤍🖤



Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eami's Artfolio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share