02/06/2026
The Crafty Boy পেইজের এডমিন নাহিদ ভাইয়া যে এভাবে হঠাৎ চলে যাবে ভাবা যায় না 💔
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
কুশিকাটার কাজের বিভিন্ন পেইজে, বিভিন্ন গ্রুপে যুক্ত আছি বেশ কয়েক বছর ধরেই। নিজের কাজের দ্বারা তেমনভাবে এক্টিভ না থাকলেও অন্যদের কাজগুলো দেখতাম,শিখতাম। নাহিদ ভাইয়ার কাজগুলো নিয়মিত দেখতাম আর আরো বেশি উৎসাহিত হতাম কাজের প্রতি। সবসময় বলতাম, ছেলে মানুষ হয়ে এতো সুন্দর কাজ কিভাবে যে করে মাশাআল্লাহ 💙
অতো ভালো চিনতাম না বলে সবসময় মনে করেছি সিনিয়র একজন, অবশ্য এতো কঠিন কঠিন কাজগুলো এতো দক্ষভাবে করতে দেখে তেমন ই মনে হতো আমার আর মন থেকে একরকম শ্রদ্ধা চলে আসতো 💐 কত কাজ যে শেখার ইচ্ছা ছিলো ভাইটার থেকে, কিন্তু অসুস্থ, ব্যস্ত আর সিনিয়র মনে করে অতো বলার সুযোগ পেতাম না।
কিন্তু আজকে হঠাৎ ফেসবুকে আসতেই এমন একটা খবর জানতে পারবো কল্পনাও করিনি। আজকে যখন কিনা সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলো তখন জানতে পারলাম সে আমার জুনিয়র।
আমি আরো বেশি অবাক হচ্ছি!
ছেলে মানুষের এ ধরনের কাজের প্রতি আগ্রহ সহজে দেখা বা শোনো যায় না এদেশে। এদিকে এতো কম বয়সে মাশাআল্লাহ এতো দক্ষ একজন শিল্পী। সে অবশ্যই অধিক সম্মানের যোগ্য 💐
কার কখন সঠিক সময় তা আল্লাহ ই ভালো জানেন। তবে সকল কারুশিল্পীর কাছে নাহিদ ভাইয়ের এটা অকালেই চলে যাওয়া 💔
কত কিছু শেখার ছিলো ভাই, হলো না।🙁
আল্লাহ তার দুনিয়ার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।আমিন