চিত্র-মিত্র

চিত্র-মিত্র 🇧🇩✨ 𝘈 𝘤𝘳𝘦𝘢𝘵𝘪𝘷𝘦 𝘮𝘪𝘯𝘥 𝘢𝘭𝘸𝘢𝘺𝘴 𝘦𝘹𝘱𝘭𝘰𝘳𝘪𝘯𝘨 ✨🇧🇩

🎨 Paintings | Handmade Crafts
♻️ Upcycled Bottles & Décor
💌 DM for Orders & Inquiries

কাজের ফাঁকে পুরোনো একটা কথা মনে পড়ে গেল।সাল ২০২২-২৩ হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো এক অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট সাজানোর...
19/08/2026

কাজের ফাঁকে পুরোনো একটা কথা মনে পড়ে গেল।

সাল ২০২২-২৩ হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো এক অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট সাজানোর দায়িত্ব পড়েছিল আমার এক বান্ধবীর ওপর। কোথায় কী থাকবে, কোন রঙের সঙ্গে কোন রঙ মানাবে, কীভাবে পুরো জায়গাটাকে সাজালে সুন্দর দেখাবে। সবকিছু সে ঠিক করে কাজগুলো ভাগ করে দিবে সবার মধ্যে।

আমাকেও এই দায়িত্বে দিতে চাইলে আমি খুব স্পষ্ট ভাবে বারণ করে দেই এই বলে যে, “এক জায়গায় দুই মাথা থাকলে ঝামেলা।” কারণ আমার জানা আছে এক কাজের হাল একসঙ্গে দুজন ধরলে ঠিকমতো এগোয় না।

সে হয়তো তার চোখে একটা সৌন্দর্য দেখছে, আমি দেখছি আরেকটা। সে যেভাবে একটা জায়গাকে কল্পনা করেছে, আমি হয়তো তার সম্পূর্ণ ভিন্ন একটা ছবি এঁকে বসে আছি মনে মনে। শেষ পর্যন্ত দেখা যাবে কাজটা অগোছালো হয়ে গেছে।

বিষয়টা এরকমই। সব জায়গায় সবার মতামত দরকার হয় না। সব সিদ্ধান্তে সবাইকে মাথা ঘামাতে হয় না। আর প্রত্যেকটা মানুষকে প্রতিটা কাজে যুক্ত করাও কোনো মহৎ কাজের মধ্যে পড়ে না।

কিছু কিছু জায়গায় একজনের ভাবনাকে এগিয়ে যেতে দিতে হয়। তাকে সুযোগ দিতে হয়, নিজের মতো করে কিছু একটা গড়ে তোলার।

একই উঠোনে যদি দশজন মালী একসঙ্গে গাছ ছাঁটতে বসে, শেষ পর্যন্ত দেখা যায় গাছটা আর গাছ থাকে না, থাকে শুধু ডালপালার একটা জটলা।

জীবনে কখনো যদি দেখেন, এক জায়গায় দশ-বারোটা মাথা একসঙ্গে ঢুকে গেছে, একটা মাথা রাখুন। বাকিগুলোকে আগাছার মতো ছেঁটে ফেলুন।

দেখবেন, জীবনটা অকারণেই অনেক সুন্দর হয়ে গেছে।

নতুন কাজ আসবে... 🎨
14/08/2026

নতুন কাজ আসবে... 🎨

🎨 অনেক দিন আগের একটা রিভিউ ✨ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ ❣️
13/08/2026

🎨 অনেক দিন আগের একটা রিভিউ ✨ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ ❣️

🌸 ৭ পিস লং ফ্লাওয়ার হ্যাঙ্গিং ডেলিভারি হবে। লম্বায় ৫ ফিট। প্রতি পিস ৪৫০ করে। অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন 📥
12/08/2026

🌸 ৭ পিস লং ফ্লাওয়ার হ্যাঙ্গিং ডেলিভারি হবে। লম্বায় ৫ ফিট। প্রতি পিস ৪৫০ করে। অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন 📥

একজন ক্লায়েন্ট বললেন, “ষড়কলার প্রাইস ৮০০ টাকা হলে ঠিক ছিল, ১৫৫০ টাকা অনেক বেশি।” ভেবেছিলাম একটা কঠিন রিপ্লাই দেব। দিলাম ...
12/08/2026

একজন ক্লায়েন্ট বললেন, “ষড়কলার প্রাইস ৮০০ টাকা হলে ঠিক ছিল, ১৫৫০ টাকা অনেক বেশি।” ভেবেছিলাম একটা কঠিন রিপ্লাই দেব। দিলাম না। কারণ কিছু কথার উত্তর দেওয়ার চেয়ে চুপ থাকাটা বেশি রুচিশীল।

একটা পণ্যের দাম আপনার বাজেটের বাইরে হতে পারে, আপনার কাছে বেশি মনে হতে পারে। কিন্তু একজন মানুষের শ্রম, সময়, দক্ষতা আর সৃষ্টিশীলতার মূল্য নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করাটা ভিন্ন ব্যাপার। প্রাইসিং নিয়ে এভাবে কথা বলা যে এক ধরনের অভদ্রতা এই সাধারণ সৌজন্যবোধটা আমাদের মতো under developed দেশের মানুষের বুঝতে বোধহয় আরও এক যুগ সময় লাগবে।

আপনারা অনেকেই ষড়কলার প্রাইস নিয়ে জানিয়েছেন যে দামটা বেশি মনে হয়েছে। বলার মধ্যেও তো একটা সৌন্দর্য ছিলো। এমনও হয়েছে, অনেকজনকে আমরা ফ্রি ডেলিভারি অফার করেছি। দেখুন, ভাষা এমন এক জিনিস আপনি ভাষার ব্যবহার দিয়ে অনেক কঠিন বিষয়কে খুব সহজ করে ফেলতে পারেন, আবার খুব সহজ একটা বিষয়কেও বিষিয়ে তুলতে পারেন।

আপনার কাছে ১৫৫০ টাকা বেশি মনে হতেই পারে। কিন্তু “আমার বাজেটের বাইরে” আর “এটার দাম ৮০০ টাকা হওয়া উচিত ছিল” এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটাই আসলে রুচি ও সৌজন্যের জায়গা।

✨ভিন্নরূপের এই নকশি ষড়কলা আপনার ঘরের কোন দেওয়ালে ভালো লাগবে? 🎨
11/08/2026

✨ভিন্নরূপের এই নকশি ষড়কলা আপনার ঘরের কোন দেওয়ালে ভালো লাগবে? 🎨

🚚 ডেলিভারি হওয়া কিছু কাজ ✨
10/08/2026

🚚 ডেলিভারি হওয়া কিছু কাজ ✨

Address

Dhaka
1216

Telephone

+8801816719063

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিত্র-মিত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিত্র-মিত্র:

Shortcuts

Share