07/04/2026
আসসালামু আলাইকুম
পেইজের লাস্ট পোস্ট ছিলো আমার বাবা অসুস্থ্য। টানা ১৬ দিন এর হাসপাতাল জীবনযাপন রমজান মাসে সমস্ত কাজ বন্ধ ছিলো। কিন্তু সন্তান হিসেবে আমি আমার সর্বোচ্চ দিয়েও আমার বাবা কে বাসায় নিয়ে আসতে পারিনি। জীবনের কিছু মুহূর্ত আছে এতটাই কঠিন যা কখনও কাউকে বুঝানো যাবে না। ১ মাস হতে যাচ্ছে আব্বু কে আল্লাহ্ তার মেহমান করে নিয়েছেন।আমার মাথার ছায়া ,আমার জীবনের প্রথম অধ্যায়ের প্রথম ভালোবাসার মানুষটা কে হারিয়ে এখন পর্যন্ত আমি শারীরিক,মানসিক কোনোভাবেই ঠিক হতে পারছিনা।
আপনারা যারা পেইজে ইনবক্স করছেন অর্ডারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত রিপ্লাই করতে না পারার জন্যে। আমার এই মুহূর্ত টা আশা রাখছি বুঝতে পারবেন সকলেই।
ইনশাআল্লাহ নিজেকে জীবনের নতুন অধ্যায়ের সাথে এডজাস্ট করতে পারলে আবার যখন আমার এই ভালোবাসার কাজ ছানাকাব্যের সাথে ফিরতে পারবো তখন জানিয়ে দিবো।
আমার বাবার জন্যে সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো আল্লাহ যেনো তার প্রিয় বান্দা করে জান্নাতের বাসিন্দা করে রাখেন। আর আমাকে যেনো আল্লাহ এই কঠিন বাস্তবতা মেনে স্বাভাবিক হবার তাওফিক দান করেন। আল্লাহ্ সকলের বাবা মা কে ভালো রাখুন এইপারে এবং পরপারে।