05/10/2026
আলহামদুলিল্লাহ, অবশেষে আমার হাতেও তৈরি হলো এই অসম্ভব সুন্দর টুপিটি! 💛✨ এটি শুধু একটি টুপি নয়, আমার জন্য এটি নতুন কিছু শেখার এবং আত্মবিশ্বাসের প্রতীক।💖
crochet এর প্রতি ভালোবাসা আমার আগে থেকেই ছিল, শখের বশে টুকটাক কাজ করি। কিন্তু আমার জানা ছিল শুধুই বেসিক কাজ, অ্যাডভান্স বা বড় কোনো প্রোজেক্টে হাত দেওয়ার সাহস আমার কখনোই ছিল না।
একদিন ফেসবুকে হুমায়রা বিনতে হারুন আপুর কারুমিস্ত্রী পেজটি নজরে আসে এবং আমি ফলো করি। আপুর কোর্স এবং শিক্ষার্থীদের চমৎকার সব কাজ দেখে আমার ইচ্ছে ছিল একদিন আমিও আপুর কাছে শিখব। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে।🥺💖
আপুর সান্নিধ্যে এসে এবং উনার চমৎকার দিকনির্দেশনায় আজ আমি বড় কাজও অনায়াসে করতে পারছি আলহামদুলিল্লাহ।😊✨
আমার এই নতুন পথচলা এবং ভীতি দূর করার জন্য আমি প্রিয় গুরুজি হুমায়রা আপুর কাছে চির কৃতজ্ঞ।😌💖
লাভ ইউ হুমায়রা আপু 💗✨🌸