পাকশালা- Pakshala by kona

  • Home
  • পাকশালা- Pakshala by kona

পাকশালা- Pakshala by kona Reliable, hygienic, home-cooked LUNCH meal box with variety also for
" Home parties "

10/02/2026

মানুষ Morning tea খায় আর আমি Night tea ☕☕🥱🥱

Time pass ektu r ki 🤗🤣
08/02/2026

Time pass ektu r ki 🤗🤣

বুটের হালুয়া শবে বরাতের প্রিপারেশন চলে
02/02/2026

বুটের হালুয়া
শবে বরাতের প্রিপারেশন চলে

বসুন্ধরার গ্যাসের সমস্যার জন্য আজকের ডেলিভারি বন্ধ। গ্যাসের সিলিন্ডারের জন্য সিরিয়াল দিয়ে আসছি, দেখি কখন পাই সিলিন্ডার
20/01/2026

বসুন্ধরার গ্যাসের সমস্যার জন্য আজকের ডেলিভারি বন্ধ। গ্যাসের সিলিন্ডারের জন্য সিরিয়াল দিয়ে আসছি, দেখি কখন পাই সিলিন্ডার

19/01/2026

🍽️ Today’s Lunch Menu – Bashundhara
ভাত
ডাল
সবজি
ভর্তা
আজকের প্রোটিন: চিকেন / বিফ
১০.৩০ টার মাঝে অর্ডার কনফার্ম করতে হবে
📩 ইনবক্স ফর অর্ডার

পিকচার ফর এটেনশন 🙆‍♂️

19/01/2026
ফুলকপি গাজর ভাজি হচ্ছে আজকের ডেলিভারির জন্য
16/01/2026

ফুলকপি গাজর ভাজি হচ্ছে আজকের ডেলিভারির জন্য

লেবু পাতা দিয়ে মাছ 🌿
26/09/2025

লেবু পাতা দিয়ে মাছ 🌿

আজকের ডেলিভারি আলহামদুলিল্লাহ
03/09/2025

আজকের ডেলিভারি
আলহামদুলিল্লাহ

28/07/2025

অনেকেই ব্যুফে মানেই ভাবেন—"রাক্ষস মোড অন"! কিন্তু বিশ্বাস করুন, ব্যুফে মানে শুধু পেটভর্তি খাওয়া নয়, বরং এক ধরনের পরিকল্পিত খাবারের যুদ্ধ—যেখানে জেতার জন্য চাই বুদ্ধি, ধৈর্য, আর কৌশল। তাই যারা এখনো ব্যুফে মানে “যা পাই খাই” ভাবেন, তাঁদের জন্য রইলো কিছু জরুরি, মজার আর একেবারে প্র‍্যাকটিকাল টিপস।

🎯 ১. সঙ্গী নির্বাচনের কৌশল

ব্যুফেতে সঙ্গী বেছে নেওয়া মানে যুদ্ধের আগে কমরেড ঠিক করা।
• স্বল্পাহারী বা খাবারে খুঁতখুঁতে সঙ্গী মানেই আপনার মনোযোগ নষ্ট!
• খেতে খেতে শুনতে হবে: “এই তুমি এত খাচ্ছো কেন?”, “ওই লোকটা দেখছে!”, “আমরা কি লোভী নাকি?”
• সমাধান? নিজের চেয়েও বেশি খাদক কাউকে সঙ্গে নিন। তাতে প্রতিযোগিতা চলবে, লজ্জা কমবে!

🕐 ২. সময় ব্যবস্থাপনা

প্রায় সব ব্যুফেরই সময় সীমিত—সাধারণত ২ থেকে ৩ ঘণ্টা।
• সময় শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পৌঁছে যান।
• এই সময়ে “নাকের চর্চা” করুন—কোন কোন ঘ্রাণ মনকে উসকে দিচ্ছে তা নিরীক্ষা করুন।
• মেনুটা একবার চোখ বুলিয়ে বুঝে নিন কোন আইটেম "হিরো" আর কোনটা "ফিলার"।

🛑 ৩. এই জিনিসগুলো খাওয়া নিষিদ্ধ!

• 🥣 স্যুপ: গন্ধে ভালো, কাজে খারাপ। পেট ভরিয়ে দিয়ে আসল খাবারের জায়গা নষ্ট করবে।
• 🥗 স্যালাড: চোখে সুন্দর, কাজে ফাঁকি। দুই একটা ছাড়া বাকি সব আপনার ক্ষুধার শত্রু।
• 🍝 নুডুলস/পাস্তা/ভাত: বেশি নিলে আর কিছু খেতে পারবেন না। চেখে দেখুন, ব্যস।
• ❌ ফালতু আইটেম: নাম না জানা রান্না বা এক্সপেরিমেন্টাল আইটেম থেকে দূরে থাকুন।

🔍 ৪. একবার ঘুরে দেখুন সবকিছু

খাওয়া শুরুর আগে পুরো খাবার গ্যালারি ঘুরে দেখুন।
এতে আপনি বুঝতে পারবেন কোন আইটেম টপ প্রায়োরিটি, কোনটা শুধু ফাঁকা জায়গা পূরণ।

🩳 ৫. পোশাক নির্বাচন

• আপনার ওয়ারড্রোবের সবচেয়ে ঢিলে প্যান্টটা বের করুন।
• তার সঙ্গে ঢোলা টি-শার্ট।
• ❌ বেল্ট, ইন করা, টাইট জামা—সব বর্জন করুন।
• আপনার পোশাক হোক আপনার "স্টোমাক স্পেস ম্যানেজমেন্ট টুল"!

🚫 ৬. জল নয়, খাবার আগে!

• খাওয়ার মাঝে বা শুরুর আগে জল ভুলেও খাবেন না।
• জল আপনার খালি জায়গা দখল করে ফেলবে।

😐 ৭. লজ্জা বাদ দিন

ব্যুফে-খাদকদের সবচেয়ে বড় শত্রু—লজ্জা।
• ওয়েটার তাকিয়ে থাকলে পাত্তা দেবেন না।
• পাশের টেবিলের লোক হাসলে ভাবুন, “তোমার দেড় হাজার গেছে পানিতে, আমারটা গেছে মাটিতে।”

🧘 ৮. বিরতির গুরুত্ব

যখন পেট বোঝা লাগবে, ভরপেট মনে হবে, তখন ৫-১০ মিনিট জিরিয়ে নিন।
• বসে থাকুন, মোবাইলে একটু স্ক্রল করুন, জল একটু ছুঁয়ে দেখুন (খাবেন না!)
• দেখবেন সেই সময়েই নতুন জায়গা তৈরি হয়ে গেছে।

💰 ৯. মানসিক প্রস্তুতি

“এত টাকা দিয়ে কিছুই খেলাম না”—এই আফসোসে যদি পেট চেপে ধরেন,
তাহলে মাথায় রাখুন—টাকার কথা ভাবলেই খালি পেট জায়গা করে দেবে!

🎉 শেষে একটি কথা

ব্যুফে খাওয়া মানে শুধু “খাওয়া” নয়—এ এক উৎসব, এক কৌশলী খেলা! আপনার লক্ষ্য যেন হয় “স্মার্টলি খাওয়া, হ্যাপিলি বের হওয়া”। তাই এবার ব্যুফেতে যাবার আগে এই গাইডটা পড়ে নিয়েই যাবেন। আর যদি উপকারে আসে, তাহলে আপনার খাদক বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে! 🍽️😄

©️ An Animesh

#পাকশালা #খাদকেরকৌশল #ভোজনবিলাস #ভোজনপ্রেমী #খাওয়াদাওয়া

27/07/2025

হোমমেড মানেই
🔹 কেমিকেল ফ্রি, ভেজালমুক্ত ও ফ্রেশ উপকরণে প্রস্তুত
🔹 নিজের ঘরের মতো যত্নে তৈরি
🔹 পরিমাণে সৎ, স্বাদে ঘরের ছোঁয়া
🔹 বাচ্চা থেকে বড় সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর

🍽️ খাবার শুধু চাহিদা নয়, এটা আপনার জীবনের একটি অংশ
পাকশালাতে বরাবরের মতোই গুণগত মান, স্বাস্থ্য সচেতনতা ও খাবারের স্বাদ—এই তিনটি বিষয়ের সমন্বয় করেই প্রতিটি খাবার প্রস্তুত করা হয়ে থাকে।
🔸 আমরা বাজার করি সতর্কভাবে
🔸 প্রতিটি রেসিপিতে থাকে পরিচ্ছন্নতা ও যত্ন
🔸 প্রতিটি খাবারেই থাকে পুষ্টির ভারসাম্য
খাবার তৈরি শুধু কাজ নয়, খাবার ভালোবেসে রান্না করতে হয়। তাই আমাদের প্রতিটি খাবারে থাকে আপনজনের জন্য রান্নার আন্তরিকতা।

এক দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে।

ধন্যবাদ
পাকশালা
বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা

Address

Bashundhara Residential Area

1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাকশালা- Pakshala by kona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Interior Service?

Share