Durus - দুরুস

Durus - দুরুস বাসায় এবং অফিসে তৃপ্তি নিয়ে খেতে পারবেন এমন খাবার পৌঁছে দেওয়ার জন্যই আমাদের রান্নাঘরের আয়োজন।

বিষ্টিতে দুরুসে সিঙ্গারা
04/05/2025

বিষ্টিতে দুরুসে সিঙ্গারা

এই চিকেনের বক্সটার ইতিহাস আছে। এটা দুরুসের প্রথম অনলাইন অর্ডার ছিল। আমরা রান্নাটান্না করে বসে আছি কখন অর্ডার আসবে, কেউ অ...
19/04/2025

এই চিকেনের বক্সটার ইতিহাস আছে। এটা দুরুসের প্রথম অনলাইন অর্ডার ছিল। আমরা রান্নাটান্না করে বসে আছি কখন অর্ডার আসবে, কেউ অর্ডার করবে কিনা, ফুডপান্ডায় আমাদেরকে আদৌ দেখায় কিনা, বক্স থেকে ঝোল পড়ে যাবে কিনা, কাস্টমারের মজা লাগবে কিনা এরকম বিভিন্ন চিন্তা মাথায় ঘুরছে। আমরা সেগুলো বলে হাসাহাসি করছি। এমন সময় অর্ডারটা এলো।

একটা ভাত, একটা চিকেন আলু কারি, একটা ডালের অর্ডার।

আল্লাহ ভরসা বলে দুরুসের ব্যবসা শুরু সেদিন থেকে।

এখন আর এই চিকেন আলু কারিটা আমরা ফুডপান্ডার অর্ডারে রাখি না। শুধু চিকেন ভুনাটা থাকে। আর চিকেন আলু কারি থাকে আমাদের ডেইলি লাঞ্চ প্যাকেজে।

প্রতিদিন ফ্রেশ চিকেন কিনে নিজেরা প্রসেস করে এই রান্নাটা করতে বেশ কসরত করতে হয় আমাদের শেফের। এত কসরতের একটাই কারণ, মানুষকে ভালো খাওয়ানোর চেয়ে আনন্দ আর কিছুতেই নাই!

When you're too delicious to be just a chef… so they made you an action figure! Presenting: Captain Durus — defender of ...
17/04/2025

When you're too delicious to be just a chef… so they made you an action figure! Presenting: Captain Durus — defender of flavor, master of bhuna, and the only superhero with beef curry in his utility belt. 😎💥

মিরপুর ১১, মিরপুর ডিওএইচএস, পল্লবী, রূপনগর, ইস্টার্ন হাউজিং আর ইসিবি চত্বর এলাকায় নিয়মিত যাচ্ছে আমাদের লাঞ্চ। অর্ডার করু...
15/04/2025

মিরপুর ১১, মিরপুর ডিওএইচএস, পল্লবী, রূপনগর, ইস্টার্ন হাউজিং আর ইসিবি চত্বর এলাকায় নিয়মিত যাচ্ছে আমাদের লাঞ্চ। অর্ডার করুন সরাসরি হোয়াটসঅ্যাপে!

দুরুসের সেহরিতে মলিদা!
20/03/2025

দুরুসের সেহরিতে মলিদা!

একেকটা আইটেম বেশ কয়েকবার রান্না করে, নানাবিধ পরীক্ষায় পাশ করলেই কেবল আমরা কাস্টমারদের জন্য ওপেন করি। দুরুসের এই প্রায় দু...
03/03/2025

একেকটা আইটেম বেশ কয়েকবার রান্না করে, নানাবিধ পরীক্ষায় পাশ করলেই কেবল আমরা কাস্টমারদের জন্য ওপেন করি। দুরুসের এই প্রায় দুই বছরে তেহারির চাহিদা ছিল অনেক মানুষের। কিন্তু আমরা ঠিক খুশি হতে পারছিলাম রেসিপিটা নিয়ে।

আমাদের খাবার যারা নিয়মিত নেন, তারা জানেন, কোয়ালিটি নিয়ে আমরা কতটা খুঁতখুঁতে। এই বিফ তেহারি নিয়েও তাই বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনে রান্নার পর অবশেষে একটা রেসিপিতে কিচেনের সবাই খুশি হলো। সেটাই এখন ওপেন করা হলো আপনাদের সবার জন্য।

যারা টেস্ট করেছেন, সবাই বলেছেন, আমাদের তেহারির দামটা বাড়িয়ে রাখার জন্য। দেখি আগে। স্বাদে সবার ভালো লাগলে এরপর দাম কোনো বিষয় না। তাহলে আল্লাহ ভরসা করে এই রোজায় নতুন আইটেম হিসেবে বিসমিল্লাহ করলাম বিফ তেহারির।

পবিত্র সিয়াম সাধনার মাসকে স্বাগত জানাই। সেহরি ও ইফতারের জন্য বিশেষ আয়োজন থাকছে দুরুসে। দুপুরের পর থেকেই অ্যাভেইলেবল থাকছ...
01/03/2025

পবিত্র সিয়াম সাধনার মাসকে স্বাগত জানাই।
সেহরি ও ইফতারের জন্য বিশেষ আয়োজন থাকছে দুরুসে। দুপুরের পর থেকেই অ্যাভেইলেবল থাকছে ফুডপান্ডায়!

প্রতিদিন লাঞ্চের জন্য অনেক অনেক মানুষ আগ্রহ জানাচ্ছেন, ফলে আমাদের খুশির শেষ নেই! কিচেনটা আরেকটু গুছিয়ে নিচ্ছি সেজন্য। ৩১...
19/01/2025

প্রতিদিন লাঞ্চের জন্য অনেক অনেক মানুষ আগ্রহ জানাচ্ছেন, ফলে আমাদের খুশির শেষ নেই! কিচেনটা আরেকটু গুছিয়ে নিচ্ছি সেজন্য। ৩১ জানুয়ারি পর্যন্ত আমরা আর নতুন মান্থলি অর্ডার নিচ্ছি না। ১ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে প্রতিদিনের অর্ডার নেওয়া। সাথে থাকবে দারুণ একটা অফারও!

ছোটবেলায় শাক-সবজির প্রতি ভালোবাসা তৈরি না হওয়ার কারণে যারা বড়বেলায়ও এসব থেকে দূরে থাকছেন, তারা দুরুসের শীতের রান্না ট্রা...
09/01/2025

ছোটবেলায় শাক-সবজির প্রতি ভালোবাসা তৈরি না হওয়ার কারণে যারা বড়বেলায়ও এসব থেকে দূরে থাকছেন, তারা দুরুসের শীতের রান্না ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি দিয়ে কচুর লতি, শিম, লাউয়ের তরকারি, সাথে লাউ ডাল, আলু-বাধাকপি ভাজি এমন নানান আইটেম থাকছে প্রতিদিন!

মিরপুর ১১, মিরপুর ডিওএইচএস, পল্লবী, রূপনগর, ইস্টার্ন হাউজিং, ইসিবি চত্বর থেকে অর্ডার করুন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে!
05/01/2025

মিরপুর ১১, মিরপুর ডিওএইচএস, পল্লবী, রূপনগর, ইস্টার্ন হাউজিং, ইসিবি চত্বর থেকে অর্ডার করুন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে!

দুরুসের যাত্রা শুরু মিরপুরে। আমরা নিজেরা প্রতিদিন যা খাচ্ছি, সেটা সবার সাথে শেয়ার করার চিন্তা থেকেই শুরু ফুডপান্ডায় অর্ড...
01/01/2025

দুরুসের যাত্রা শুরু মিরপুরে। আমরা নিজেরা প্রতিদিন যা খাচ্ছি, সেটা সবার সাথে শেয়ার করার চিন্তা থেকেই শুরু ফুডপান্ডায় অর্ডার নেওয়া। ঘরোয়া আয়োজন দিয়েই এক বছরের মধ্যে প্রায় ১০ হাজার মানুষ আমাদের রান্না খেয়েছেন, ফুডপান্ডায় আমাদের কিচেনের রেটিং সবসময় ফাইভ স্টার রেখে জানিয়েছেন তাদের ভরসার কথা। ব্যাচেলর বাসায় আর অফিস থেকে তো বটেই, দুরুসের প্রশংসা এসেছে মা-খালাদের কাছ থেকেও!

সব মিলিয়ে এই এক বছরে আমাদের অভিজ্ঞতা বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে, আর দুরুসের খাবারের প্রতি আগ্রহও বেড়েছে মানুষের। সেই আগ্রহ মেটাতেই আর দুরুসের ব্যবসার পরিধি বাড়াতে আমরা শুরু করেছি সরাসরি অর্ডার নেওয়া। মিরপুর ১১, মিরপুর ডিওএইচএস, পল্লবী, রূপনগর, ইস্টার্ন হাউজিং, ইসিবি চত্বর থেকে অর্ডার করুন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে।

সবজি, মাছ, মাংস প্রতিদিন ফ্রেশ বাজার করে, সবচেয়ে ভালো ব্র্যান্ডের মশলা আর তেল ব্যবহার করে আমরা রান্না করি দুরুসের কিচেনে। অফিসে বা বাসায়, বাচ্চা-বুড়ো সবাই নিশ্চিন্তে ভরসা করতে পারেন আমাদের রান্নার ওপর। বাকিটা আল্লাহ ভরসা।

দুরুসের পক্ষ থেকে, হ্যাপি নিউ ইয়ার!
01/01/2025

দুরুসের পক্ষ থেকে, হ্যাপি নিউ ইয়ার!

Address

Pallabi, Dhaka-1216
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Durus - দুরুস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durus - দুরুস:

Share