27/08/2026
সত্যি বলতে কি আমরা যখন গ্রাহক হিসাবে ইন্টেরিয়র ডিজাইন বা বিল্ডিং ডিজাইন এর কথা চিন্তা করি তখন দেখি কোম্পানি কেমন, সেই কোম্পানির আর্কিটেক্ট কোন ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, কত বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তাঁদের 3D ভালো ভিজুয়ালাইজার আছে কিনা, ভালো ইন্জিনিয়ার আছে কিনা আরো অনেক কিছু!!!
কিন্তু যখন ডিজাইন ফি কথা আসে তখন আসল রুপটা বের হয়ে আসে এতো টাকা ডিজাইন ফি???
১২০ টাকা এসএফটি??? একটা ডিজাইন করতে মিনিমাম ১ থেকে দুই মাস চলে যায় কিছু কিছু ডিজাইনে তিন মাসও লাগে এখন আপনারা কি চিন্তা করেন একটি ভালো আর্কিটেক্টের বেতন কেমন হতে পারে এই ডিজাইন ফি দিয়ে কি কোম্পানির খরচ উঠানো সম্ভব?এটা একটু চিন্তা করে দেখা উচিত।
আর একটা ডিজাইনের সাথে শুধু ডিজাইন না, এর সাথে অনেক কিছুই জড়িত থাকে টাইম টু টাইম সাইট ভিজিট, সিভিল কাজের সুপারভিশন, মেটেরিয়াল পছন্দ কেনাকাটায় সহযোগিতা, রাত - দিন ফোনে সার্ভিসতো আছেই।
তাই একজন সচেতন গ্রাহকের এই বিষয়গুলো বিবেচনায় আনা উচিত, কোম্পানির জায়গায় আমি হলে কি করতাম???