তিরুয়ানা-Tiruyana

তিরুয়ানা-Tiruyana কারুশিল্পের মায়া~Crfated With Love! 💛 It is a personal handicrafts shop. I created this page out of my hobby.

মূল্যছাড়ের শাড়িতে নীলাঞ্জনা ডালা! 💙
10/07/2026

মূল্যছাড়ের শাড়িতে নীলাঞ্জনা ডালা! 💙

তিরুয়ানায় তিরামিনের শাড়ির মূল্য ছাড়ের পালা শুরু হচ্ছে... দুর্দান্ত ছাড়ের দামে লোভনীয় সব শাড়ি নিজের করে নিতে পারবেন এই স...
30/06/2026

তিরুয়ানায় তিরামিনের শাড়ির মূল্য ছাড়ের পালা শুরু হচ্ছে...
দুর্দান্ত ছাড়ের দামে লোভনীয় সব শাড়ি নিজের করে নিতে পারবেন এই সুযোগে!

শুরুতেই থাকছে টাঙ্গাইল সেমি মসলিনে ডাই করা এই চমৎকার শাড়িটা। আঁচলে ডাইয়ের ফাঁকে রঙিন সুতার কাজও আছে, অর্থাৎ ডাই এবং এমব্রয়ডারি দুইটা কাজ পাচ্ছেন এক শাড়িতে। আঁচলে চিকন লেস বসানো এবং জমিনটা এক রঙা ভীষণ সুন্দর ছাইয়ের শেডে 💛
আমাদের স্টক ক্লিয়ারেন্স সেলে এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র ১৯৩০ টাকায় 😃

তিরামিন-Tiramin এর বেশকিছু শাড়ি আলমারির তাকে গড়াগড়ি খাচ্ছে। তাদের এমন উদ্দেশ্যহীন জীবন দেখে মায়া হয়। কারো ঘরে যাবে, নতুন...
15/06/2026

তিরামিন-Tiramin এর বেশকিছু শাড়ি আলমারির তাকে গড়াগড়ি খাচ্ছে। তাদের এমন উদ্দেশ্যহীন জীবন দেখে মায়া হয়। কারো ঘরে যাবে, নতুন আলমারিতে জীবন শুরু করবে, সুন্দরী নারীর গায়ে জড়াবে, তবেই না জীবন সার্থক! কাপড়ের উদ্যোগটা নতুন উদ্যমে শুরু করতে চাই এবার, ডিজাইনিং নিয়ে পরিকল্পনা চলছে, এবং ইচ্ছা আছে তিরুয়ানা-Tiruyana তেই গোটা কারবার শিফট করার।
এটা হোক বা না হোক, আপাতত যেটা হতে পারে, একটা দুর্দান্ত স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে শাড়িগুলো তুলে দিতে পারি আপনাদের হাতে। কী, রাজি? 💛

আজকে তিরুয়ানার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী! 💛দীর্ঘদিন আমরা আপনাদের নাগালের বাইরে, নতুন ছবি নেই, হাটবাজার বন্ধ, খবর পাওয়া যাচ...
01/05/2026

আজকে তিরুয়ানার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী! 💛
দীর্ঘদিন আমরা আপনাদের নাগালের বাইরে, নতুন ছবি নেই, হাটবাজার বন্ধ, খবর পাওয়া যাচ্ছে না কিছুই।
কিন্তু নিয়মিত গ্রাহক যারা, ইনবক্সে গল্প হয় ঠিকই।
কী হয়েছিল? দোকান বন্ধ কেন?
দুই রকমের কারণ ছিল, আপাতত বড় খবর যেটা, আপনাদের তিরুয়ানার দোকানি নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছে ১৪ এপ্রিল, বাংলা নতুন বছর শুরুর সাথে!
আপনাদের মাঝে নতুন সংগ্রহের ঝাঁপি নিয়ে শীঘ্রই ফেরার আশায় দিন যাচ্ছে আপাতত। শুভকামনা নিয়ে পাশে থাকবেন, আমাদের একসাথে পথচলা কম দিনের তো না, কখনো এই পথ শেষ না হোক... 🌼🌿

মিষ্টিমুখ করে শুরু হোক নতুন বছর! প্রথম পাতে ঝালও ছিল নিশ্চয়? টক-ঝাল-মিষ্টির চমৎকার ভারসাম্য থাকুক জীবন জুড়ে। তিরুয়ানার ব...
01/01/2026

মিষ্টিমুখ করে শুরু হোক নতুন বছর!
প্রথম পাতে ঝালও ছিল নিশ্চয়?
টক-ঝাল-মিষ্টির চমৎকার ভারসাম্য থাকুক জীবন জুড়ে। তিরুয়ানার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ছাব্বিশ দারুণ কাটুক, তিরুয়ানার জন্যেও প্রার্থনায় একটু জায়গা রাখবেন মনে করে! 💛

Happy New Year 2026 ✨🌼

মহান বিজয় দিবসের শুভেচ্ছা! ❤️🇧🇩প্রচন্ড বেহায়া মাত্রার দেশপ্রেম নিয়ে কাতর জীবন যাদের, আমি তাদেরই একজন। ধুঁকে ধুঁকে বেঁচে ...
16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা! ❤️🇧🇩
প্রচন্ড বেহায়া মাত্রার দেশপ্রেম নিয়ে কাতর জীবন যাদের, আমি তাদেরই একজন। ধুঁকে ধুঁকে বেঁচে থাকা এক দেশের নাগরিক হয়ে প্রাণ নিয়ে টিকে থাকাই দায়। সম্প্রতি কিছু ব্যক্তিগত ঝড়ঝাপটাও পার করেছি, তিরুয়ানা এবং তিরামিন দুইটা উদ্যোগই আপাতত বন্ধ রেখেছি, নিয়মিত গ্রাহকদের আবদারের কাজকর্ম কেবল চলছে টুকিটাকি।
আপনাদের জন্য এবং নিজের জন্যেও দ্রুত ফিরতে চাই। আজকের সুন্দর দিনটায় নিজেদের শুভকামনায় এই ক্ষুদ্র দোকানিও রাখবেন প্লিজ, নতুন পণ্যের ঝাঁপি নিয়ে যেন হাসিমুখে দেখা হয় আবারও! 😃

Address

Mirpur 2
Dhaka
1216

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when তিরুয়ানা-Tiruyana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তিরুয়ানা-Tiruyana:

Shortcuts

Share