Heshel Ghorer Kabbo- হেঁশেল ঘরের কাব্য

Heshel Ghorer Kabbo- হেঁশেল ঘরের কাব্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Heshel Ghorer Kabbo- হেঁশেল ঘরের কাব্য, Kitchen/Cooking, Dhaka.

02/12/2023
চিংড়ি মাছ এমন একটা মাছ যা দিয়ে যেকোন কিছুই রান্না করা যায় না কেনো সেই রান্নার স্বাদ কিন্তু দিগুণ হয়ে যায়!!চিংড়ি মাছ  রান...
26/11/2023

চিংড়ি মাছ এমন একটা মাছ যা দিয়ে যেকোন কিছুই রান্না করা যায় না কেনো সেই রান্নার স্বাদ কিন্তু দিগুণ হয়ে যায়!!

চিংড়ি মাছ রান্না হয় খুব দ্রুত তাই খুব অল্প সময় হাতে থাকলে চিংড়ি মাছ রান্নার সিদ্ধান্ত টা মন্দ হয় না তাইনা?
আজ ঠিক সেরকমই হয়েছিল আমার সাথে, হাতে খুব অল্প সময় ছিল দুপুরের খাবার তৈরী তে তাই ভেবে নিলাম চিংড়ি মাছ এর সহজ কিছু একটা করার কথা।
তো যেই ভাবা সেই কাজ।

তাই,,আমার আজকের চিংড়ি মাছের প্রস্তুতি হিসেবে ছিল চটজলদি চিংড়ি মাছের ঝাল ভুনা~~

প্রায় প্রতিটি বাঙালির ই প্রিয় একটি খাবার হচ্ছে মাছ!খুব ছোটবেলা থেকেই আমাকে আমার মা মাছের প্রতি আগ্রহী করে তুলেছিলেন আর এ...
24/11/2023

প্রায় প্রতিটি বাঙালির ই প্রিয় একটি খাবার হচ্ছে মাছ!
খুব ছোটবেলা থেকেই আমাকে আমার মা মাছের প্রতি আগ্রহী করে তুলেছিলেন আর এখন আমি আমার ছোট্ট সন্তান কেও মাছ প্রেমি করে তুলেছি!

আসলে দৈনন্দিন জীবনে খাবারের তালিকায় যেকোনো মাছ রান্নার একটি পদ থাকলে শরীরে যেমন পুষ্টি জোগায় তেমনি মাছের নিত্যনতুন রান্নার স্বাদ নিতেও বেশ দারুণ লাগে!

তাই আমার আজকের মাছ রান্নার প্রস্তুতি হিসেবে ছিল
শীতের নানারকম সব্জি দিয়ে পদ্মার টাটকা কাতল মাছের ঝোল ~~

20/11/2023

এই শীত শীত আমেজে শীতের নতুন কিছু সবজি দিয়ে তৈরি মজার একটা ভাজি!
রুটি কিংবা পরটা দিয়ে এই ভাজি টা কিন্তু খেতে বেশ দারুণ!

Fried rice with Whole Pomfret masala curry~~
19/11/2023

Fried rice with
Whole Pomfret masala curry~~


গরুর মাংসের কালা ভুনা! খুব সহজ ভাবে করা আমার এই রান্নাটা!উপকরণ গুলোও একদম নাগালের মধ্যেই পাওয়া যাবে!১ কেজি গরুর মাংসের স...
15/11/2023

গরুর মাংসের কালা ভুনা!

খুব সহজ ভাবে করা আমার এই রান্নাটা!
উপকরণ গুলোও একদম নাগালের মধ্যেই পাওয়া যাবে!
১ কেজি গরুর মাংসের সাথে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ অথবা যে যেমন ঝাল পছন্দ সেই আন্দাজে মরিচ গুঁড়ো, ১ চা চামচ করে জিড়া ও ধনিয়া গুঁড়ো,২ টেবিল চামচ আদা-রসুন বাটা, হাফ কাপ সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে ঘন্টা খানিক রেখে দিতে হবে।
তারপর কড়াইয়ে ১ কাপ সরিষার তেল দিয়ে তাতে কিছু গোটা গরম মসলা ফোড়ন দিয়ে আগে থেকে মেখে রাখা মাংস দিয়ে দিতে হবে তার সাথে দিতে হবে দেড় কাপ পেয়াজ বেরেস্তা।
এই রান্নার বিশেষত্ব হলো তেল একটু বেশি লাগে আর কাচা পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা হয়।
এখন মাংসগুলো ভালো করে কশিয়ে রান্না করতে হবে। মাংস যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন তারমধ্যে হাফ চা চামচ করে দিতে হবে জায়ফল ও জয়িত্রী গুঁড়ো। তারপর আরেকটু কশিয়ে তাতে বেশ গোটা দশেক রসুন কোয়া দিয়ে অল্প আচে রেখে দিতে হবে পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে একটু করে নেড়েচেড়ে দিতে হবে যেনো কড়াইয়ে লেগে না যায়। আর যেহেতু এই রান্নাটা মাখামাখাই হয় তাই তেমন পানি দেওয়ার প্রয়োজন পরে না। যদি মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংস সিদ্ধ না হয় সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে।
সবশেষে আরো কিছু বেরেস্তা হাফ কাপের মতো, ৩/৪ টি শুকনো মরিচ আর চার ফালি করে কেটে ছাড়িয়ে নেওয়া ২-৩ টি পেঁয়াজ কেটে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা জিড়ার গুড়া ও সামান্য কাচা সরিষার তেল উপরে ছড়িয়ে দিয়ে আঁচ একদম কমিয়ে মিনিট পাঁচেক রেখে দিলেই তৈরি হয়ে গেলো
গরুর মাংসের কালা ভুনা!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heshel Ghorer Kabbo- হেঁশেল ঘরের কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share