24/05/2026
অবশেষে নিটিং এর একটা বড় প্রোজেক্ট এর কাজ শেষ হলো আলহামদুলিল্লাহ ❤️ এখন শুধু সুন্দর করে ছবি তোলা বাকি। কাজটা ধরেছিলাম গত মাসের একদম শেষ এর দিকে।
সব মিলে আনুমানিক ২০+ দিন লেগেছে এটা বুনতে আমার।
গত বছর শেষের দিকে এক পোস্টে বলেছিলাম, নিটিং যেহেতু সময় সাপেক্ষ কাজ এবং আমি বিগিনার, তাই হয়তো বছর জুড়ে দুই একটা বড় কাজ করতে পারবো। কিন্তু আল্লাহর রহমতে ২০+ দিনেই আমি একটা বড় কাজ শেষ করতে পেরেছি। আশা রাখছি, যদি সুস্থ থাকি - বেঁচে থাকি , তাহলে আরও কয়েকটা কাজ এই বছর করবো ইং শা আল্লাহ।
আমার একটা স্বপ্ন আছে। এই কাজটা আমি এতো সুন্দর ভাবে শিখতে চাই যে, একদিন আমি এমন বড় প্রোজেক্ট ৫ দিনে করে শেষ করে ফেলবো ইং শা আল্লাহ।
Quite evening shawl by venera Sharipova 🌸