নির্মাণ কাব্য

নির্মাণ কাব্য For All Types of Building Design,Interior Design & Construction.

বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একক পরিবারের ভিড়ে যৌথ পরিবার খুঁজে পাওয়াই যায় না প্রায়। এর সরাসরি প্রভাব পড়েছে আমাদের ঘ...
08/01/2022

বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একক পরিবারের ভিড়ে যৌথ পরিবার খুঁজে পাওয়াই যায় না প্রায়। এর সরাসরি প্রভাব পড়েছে আমাদের ঘড়-বাড়ি তথা আবাসস্থল এর গঠন এর উপর। একক পরিবারের আধিক্য এর কারনে মানুষ তার পুরনো একক পরিবার ভিত্তিক বাড়ী এর স্থানে গড়ে তুলছে একের পর এক ফ্ল্যাট বাড়ী।

যদিও অনেকেই ডুপ্লেক্স বাড়ীকে হাল সময়ের স্থাপত্য রীতি বলে মনে করে থাকেন কিন্তু আসলে এই ধরনের বাড়ী কিন্তু আমাদের শহরে বা মফস্বলে বহুকাল আগে থেকেই বিদ্যমান। বর্তমান সময়ে অনেকেই ডুপ্লেক্স বাড়ীকে আভিজাত্যের প্রতীক বলেও মনে করে থাকেন। আমরা যেকোন ডুপ্লেক্স বাড়ী ডিজাইনের সময় চেষ্টা করি বাড়ী নির্মাণের বাজেট কে যতোটা সম্ভব কমিয়ে ক্লায়েন্ট-কে আমাদের হারিয়ে যেতে বসা আদি স্থাপত্য রীতির সাথে নতুন ভাবে পরিচয় করিয়ে দিতে।

একটি অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান এর মাধ্যমে যে কোন Building(স্থাপনার)ডিজাইন করাতে যে খরচ হয় ঐ স্থাপনার নির্মাণ ব্যায়ের মা...
06/01/2022

একটি অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান এর মাধ্যমে যে কোন Building(স্থাপনার)ডিজাইন করাতে যে খরচ হয় ঐ স্থাপনার নির্মাণ ব্যায়ের মাত্র ২%-৪%।
আর তাই আপনার স্বপ্নের স্থাপনা নির্মাণের পূর্বে অবশ্যই একটি অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান এর মাধ্যমে স্থাপনাটির ডিজাইন করিয়ে আপনার স্বপ্ন ও বিনিয়োগ কে করুন সম্পূর্ণ নিরাপদ।
স্থাপনা নির্মাণে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর পরামর্শ পেতে এবং স্থাপনা নির্মাণ সংক্রান্ত সকল সেবা পেতে আমাদের কে ইনবক্স করুন ।

নতুন বছরে নির্মাণ শুরু হওয়া প্রথম প্রজেক্ট......সাইট:বাকেরগঞ্জ, বরিশাল
04/01/2022

নতুন বছরে নির্মাণ শুরু হওয়া প্রথম প্রজেক্ট......
সাইট:বাকেরগঞ্জ, বরিশাল

নির্মান কাব্য এর পক্ষ থেকে সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা; আপনাদের সকলের জীবন কল্যাণময় হোক ৷
01/01/2022

নির্মান কাব্য এর পক্ষ থেকে সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা; আপনাদের সকলের জীবন কল্যাণময় হোক ৷

রঙ পরিবেশ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম।আমরা অনেক সময়ই আমাদের বাড়ী-ঘর রঙ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি। কোন ধরনে...
14/07/2021

রঙ পরিবেশ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম।আমরা অনেক সময়ই আমাদের বাড়ী-ঘর রঙ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি। কোন ধরনের ঘরে কি ধরনের রঙ করতে হবে সেই বিষয়ে আমাদের সঠিক ধারনা না থাকার কারনে সাধারণত এমন হয়ে থাকে। এর পাশাপাশি রঙ করার সঠিক পদ্ধতি না জানা থাকার কারনেও আমরা অনেক সময় মিস্ত্রী দের উপর নির্ভর করে আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়ে থাকি।
আমাদের আবেগ ও অনুভূতির সঙ্গে রঙের সম্পৃক্ততা রয়েছে। আবার একজন মানুষের মানসিক ও শারীরিক অবস্থার ওপরেও রঙের প্রভাব লক্ষ করা যায়।।ঘরের দেয়ালের জন্য যদি গাঢ় রং নির্বাচন করেন, উজ্জ্বল আলোর ব্যবহার করা ভালো। আর আলো যদি কম থাকে, তাহলে হালকা রং নির্বাচন করা হবে বুদ্ধিমানের কাজ।
বাড়ীর লিভিং রুম বা বসার ঘর হচ্ছে সবচেয়ে বেশী ব্যবহৃত একটি স্থান। লিভিং রুমে নান্দনিকতার ছাপ আনতে হালকা গোলাপী, হালকা সবুজ, হালকা হলুদ, লাইট পারপেল, মিন্ট অথবা ক্রিম রঙ ভালো।
বেড রুম হচ্ছে আমাদের বিশ্রামের স্থান। এই ঘরের রং এমন হওয়া উচিত যা সতেজ, শান্তিপূর্ণ এবং মনোরম পরিবেশ তৈরি করতে পারে। এ ক্ষেত্রে হোয়াইট, অফ হোয়াইট, লাইট ভায়োলেট, গ্রীন, লেমন ইয়েলো, ফ্রেঞ্চ গ্রে, ক্রিম ইত্যাদি রং দেওয়া যায়। ঘরের ভেতর ফ্লোর, জানালা, দরজা, পর্দা, দেয়াল, বেড কাভার, ফার্নিচার সব কিছুর জন্য রং হতে পারে ভিন্ন ভিন্ন। তবে বেডরুমে গাঢ় রং ব্যব্যবহার না করাই ভালো।
ডাইনিং রুম বা খাবার ঘরে সবুজের বা হলুদের ছোঁয়া রাখতে পারেন। খাবারের জায়গা বড় হয়ে থাকলে দেয়ালে হালকা নীল/আকাশী রঙের প্রলেপ দিতে পারেন।
বাচ্চাদের ঘরে রং করার আগে তার সঙ্গে কথা বলে তার পছন্দ বুঝে নেওয়া যেতে পারে। শিশুর পছন্দের কোনো চরিত্র থাকলে সেটা আঁকিয়ে নিতে পারেন দেয়ালে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বাচ্চাদের ঘর যেহেতু ছোট হয়ে থাকে তাই গাঢ় রং ব্যব্যবহার না করাই ভালো।

আমাদের দেশে নতুন বাড়ির কাজ শুরু করার জন্য উত্তম সময় হল নভেম্বর- ডিসেম্বর মাস।কারন এই সময়ে মাটির পানির স্তর অপেক্ষাকৃত নি...
08/07/2021

আমাদের দেশে নতুন বাড়ির কাজ শুরু করার জন্য উত্তম সময় হল নভেম্বর- ডিসেম্বর মাস।কারন এই সময়ে মাটির পানির স্তর অপেক্ষাকৃত নিচে থাকে ফলে ফাউন্ডেশন এর কাজ করতে সুবিধা হয়। আর এই সময়ে কাজ শুরু করলে পরবর্তী বর্ষা আসার আগেই সুপারস্ট্রকচার এর কাজ অনেকাংশেই শেষ করে ফেলা সম্ভব, যার ফলে বাড়ী তৈরির অনেক অনাকাঙ্ক্ষিত খরচ বাঁচানো সম্ভব।

আপনারা যারা আগামী মৌসুমে নিজের বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন তাদের এখনই উচিত নিজেদের বাড়ির ডিজাইন করার জন্য উওযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচন করে ফেলা কারন, একটি বাড়ি নির্মাণের জন্য যে সকল ডিজাইন বা নকশা প্রয়োজন সেগুলো প্রস্তুত করা যথেস্ট সময় সাপেক্ষ।

আপনার বাড়ির সকল নকশা ( আরকিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং) যদি নিখুঁত না হয় তাহলে আপনার সারা জীবনের স্বপ্ন হতে পারে হুমকির সম্মুখীন।

আপনার সপ্নের বাড়ির ডিজাইন বা নকশার প্রয়োজনে ইনবক্স করুন আমাদের।

গৃহের অভ্যন্তরীন সজ্জা বা ইন্টেরিওর ডিজাইন মানেই অযথা অনেকগুলো টাকা খরচ করা নয় বরং আমাদের করা প্রতিটি ইন্টেরিওর ডিজাইনের...
07/07/2021

গৃহের অভ্যন্তরীন সজ্জা বা ইন্টেরিওর ডিজাইন মানেই অযথা অনেকগুলো টাকা খরচ করা নয় বরং আমাদের করা প্রতিটি ইন্টেরিওর ডিজাইনের মূল লক্ষ্যই থাকে গৃহের প্রতিটি স্থানের নতুন নতুন মাত্রা যোগ করার মাধ্যমে গৃহ কে বাসগৃহ তে পরিণত করা।

আমরা ইন্টেরিওর ডিজাইনের মাধ্যমে গৃহের প্রতিটি স্থানে পর্যাপ্ত ন্যাচারাল লাইট ও বাতাসের প্রবাহ নিশ্চিতের মাধ্যমে ডেড স্পেস গুলোকে করে তুলি জীবন্ত। অযথা বাহারি ম্যাটেরিয়াল এর যথেচ্ছ ব্যবহার নয় বরং মিনিমাল ইউজ অফ ম্যাটেরিয়াল কেই আমরা গুরুত্ব দিই।

আর তাই আপনার নতুন/পুরাতন ফ্ল্যাট এর ইন্টেরিওর ডিজাইন করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

জনাব মোখলেছুর রহমান তালুকদার  টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে তাঁর সদ্য কেনা  ৩.০০ কাঠা জমিতে দুই ইউনিট এর ভবন নির্মাণের পর...
13/06/2021

জনাব মোখলেছুর রহমান তালুকদার টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে তাঁর সদ্য কেনা ৩.০০ কাঠা জমিতে দুই ইউনিট এর ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এই বছরের জানুয়ারি মাসে।সকল প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করে ২০২০ এর মার্চ মাসের শেষের দিকে তাঁর ভবনের নির্মাণ কাজ শুরু করার কথা ছিল। কিন্তু অনাকাঙ্খিত করোনা পরিস্থিতির কারনে তাঁর বাড়ির নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বেই থেমে যায়। নতুন পরিকল্পনা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষ দিকে তিনি নির্মাণ কাজ শুরু হয়েছে।

এই ভবনটির প্রতি তলায় ২ টি করে ইউনিট রয়েছে।প্রতিটি ইউনিট এ রয়েছে .২টি বেডরুম, ১টি ডাইনিং কাম লিভিং রুম, ১টি রান্নাঘর, ২ টি বারান্দা এবং ২ টি টয়লেট।যেহেতু ইউনিট গুলো খুব বেশী বড় নয় তাই আমরা এই বাড়ীটি ডিজাইন করার সময় সারকুলেশন স্পেস-কে একদম সর্বনিম্ন রাখার চেষ্টা করেছি।
যারা ছোট জমিতে ভবন ডিজাইন করানোর/ নির্মাণের কথা ভাবছেন তাদের ধারনার জন্য নিচের তথ্য গুলো দেয়া হল।
প্রকল্পের ধরন:ব্যক্তিমালিকানাধিন ০৬ (ছয়) তলা আবাসিক ভবন
প্রকল্পের ঠিকানা: টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
প্রকল্পের জমির পরিমান: ৩.০০ কাঠা।
প্রতি তলায় আয়তন :১৫০০ স্কয়ার ফিট।
প্রাক্কলিত নির্মাণ ব্য্যঃ ১,২০,০০,০০০ টাকা(প্রায়)

Address

181, Saikot Housing, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801953917199

Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্মাণ কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share