Unofficial: Bulet-Html

Unofficial: Bulet-Html Welcome to Craft House
where learn some interesting things.

This page is a perfect destination to provide you an easy, simple, creative, and entertaining DIY Videos

মসলার গুণাগুণ:ধনে, জিরা, এলাচ, দারুচিনি, সরিষা বীজ, মৌরি, মেথি, গোলমরিচ ইত্যাদির মিশ্রণ, যা ব্যক্তির স্বাদের উপর নির্ভর ...
13/10/2016

মসলার গুণাগুণ:

ধনে, জিরা, এলাচ, দারুচিনি, সরিষা বীজ, মৌরি, মেথি, গোলমরিচ ইত্যাদির মিশ্রণ, যা ব্যক্তির স্বাদের উপর নির্ভর করে। এই মসলাগুলো সাধারণত ভাজা থাকে এবং স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি রয়েছে বিভিন্ন উপকারিতা।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে গরম মসলার বিভিন্ন উপকারী দিক সম্পর্কে জানানো হয়।

কোলেস্টেরল ও রক্তের শর্করার মাত্রা কমায়: মরিচ, লবঙ্গ, দারুচিনি ও এলাচ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। যাদের টাইপ-টু ডায়াবেটিস আছে তাদের জন্য দারুচিনি বেশ উপকারী। কারণ এটি রক্তে শর্করার মাত্রা কমায়। তাছাড়া ক্যালসিয়াম পাওয়া যায়। ভালো স্মৃতিশক্তি পেতে এবং হৃদয় সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও ক্যান্সার প্রতিকারক উপাদান। ধনিয়াতেও আছে রক্তের কোলেস্টেরল ও রক্তের শর্করা কমানোর উপাদান।

প্রদাহ নাশক: জিরা গরম মসলার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে আছে ‘অ্যান্টি-ইনফ্লামাটরি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। যা হজমে সাহায্য করে, হৃৎক্রিয়া ঠিক রাখে এবং বিপাক প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে। জিরা লৌহের ভালো উৎস এবং এটি কমে যাওয়া হিমোগ্লোবিনের মাত্রা পুনরায় ঠিক করতে সাহায্য করে।

দাঁতের জন্য ভালো: আয়ুর্বেদিকের মধ্যে লবঙ্গকে দাঁতের সব রোগের সমাধান হিসেবে বিবেচনা করা হয়। এটি দাঁত ব্যথা ও ক্ষয় কমাতে সাহায্য করে। লবঙ্গ অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। এছাড়াও এতে ক্যালসিয়াম, ভিটামিন এবং ওমেগা-সিক্স ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।

বলিরেখা কমায়: গরম মসলার নানা উপাদান যেমন দারুচিনি, গোল মরিচ ও জিরা বলিরেখা পড়ার গতি ধীর করে। এদের আছে ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা। গোলমরিচ ক্ষুধা ও বিপাক ধীর করে ফলে ওজন হ্রাস পায় তাছাড়া মরিচ ত্বকের পক্ষেও বেশ ভালো।

তৈলাক্ত ত্বক, তাই বলে ময়েশ্চারাইজার ব্যবহার বাদ দিলে চলবে না:-সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্যানুসারে, ত্বকের আর্দ্রতা...
13/10/2016

তৈলাক্ত ত্বক, তাই বলে ময়েশ্চারাইজার ব্যবহার বাদ দিলে চলবে না:-

সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্যানুসারে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার অত্যন্ত জরুরি। ত্বক তৈলাক্ত হলে অনেকে মনে করেন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত নয়। কিন্তু এতে বরং তেলের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। আর তেল যত বেশি হবে লোমকূপ বন্ধ হয়ে ত্বকে ব্রণ ও অন্যান্য সমস্যা বেড়ে যায়। তাই ত্বক পরিষ্কার করে অবশ্যই উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চারাইজার বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখার পরামর্শ উল্লেখ করা হয় রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে। এখানে সেগুলো উল্লেখ করা হল।

- তৈলাক্ত ত্বকের জন্য পানি সমৃদ্ধ ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। এতে ত্বক তেল চিটচিটে হবে না এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। আর আর্দ্র ত্বকে সহজে বলিরেখা ও বয়সের ছাপ পড়ে না।

- তৈলাক্ত ত্বকের জন্য অবশ্যই তেল বিহীন ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। এতে ত্বকের লোমকূপ বন্ধ হবে না এবং ত্বকে প্রাকৃতিক তেলের মাত্রাও বজায় থাকবে।

- তৈলাক্ত ত্বকের জন্য পানি সমৃদ্ধ আলফা হাইড্রক্সি অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড আছে্ এমন ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। এ ধরনের ময়েশ্চারাইজার ত্বক আর্দ্র রাখার পাশাপাশি এক্সফলিয়েটরের কাজও করবে।

- তৈলাক্ত ত্বকের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ময়েশ্চারাইজার বেশ উপকারী। এ ধরনের প্রসাধনী ত্বক সুস্থ রাখার পাশাপাশি ত্বক গঠনেও সহায়তা করে।

- হায়লরনিক অ্যাসিড আছে এমন ময়েশ্চারাইজার ত্বকের মৃত কোষ দূর করার পাশাপাশি ত্বকের লোমকূপ পরিষ্কার রেখে অতিরিক্ত সিবাম তৈরির প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করবে। তাই এ ধরনের ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।

13/10/2016

র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মাশরাফি :

বাংলাদেশের বোলারদের মধ্যে তো বটেই, দুই দলের পেসার মিলিয়েই সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই সিরিজে।
আলাদা করে চোখে পড়ার মতো বোলিং খুব বেশি ম্যাচে করতে পারেননি হয়তো। কিন্তু যে বিশ্বকাপ দিয়ে ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের অন্যভাবে চিনিয়েছে, সে সময় থেকে এ পর্যন্ত ২২ ম্যাচে ৩৩ উইকেট তাঁর। সেটি মোস্তাফিজুর রহমানের ​আবির্ভাবের পরেও। এই ধারাবাহিক বোলিংয়েরই পুরস্কার হিসেবে ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে উঠে এলেন মাশরাফি। আটে থাকা কাগিসো রাবাদার সঙ্গে পার্থক্যও বেশি নয়। মাত্র ৫ রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তরুণ প্রোটিয়া পেসার। মাশরাফির ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অবশ্য ৬৫৩, সেটি সেই ২০০৯ সালের।
৭৩১ রেটিং পয়েন্ট ​নিয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট শীর্ষে। ছয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট এখন ৬৬০। সাকিব দুই ধাপ নেমেছেন। আগে ছিলেন চারে। গত ম্যাচে সাকিবকে পেরিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাংলাদেশি বোলারও হয়ে গেছেন মাশরাফি। গত সিরিজের ৮ উইকেট ১৫ থেকে ৯ নম্বরে তুলে আনল মাশরাফিকে

22/03/2016

AdSense Plugin for WordPress

Earn money by placing ads on sites managed by WordPress. Linking your WordPress site to your AdSense account makes it easier to place ads on your site — without needing to manually modify any HTML code.

Address

Balughat
Dhaka
1206

Telephone

+8801708375325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial: Bulet-Html posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unofficial: Bulet-Html:

Share