Innovative Engineer Architect & Interior Design

Innovative Engineer Architect & Interior Design Our work philosophy allows us to work seamlessly with our clients to be their ‘partner of choice? Innovative Architect & Interior Design

28/07/2026
Elevate your home with our handhandcrafted decor ,follow our page Hirfah 🖤 Jazakumullah✨
18/07/2026

Elevate your home with our handhandcrafted decor ,follow our page Hirfah 🖤 Jazakumullah✨

Taking pre order for this ✨.

ফ্রিজ, টিভি, ফ্যান, লাইট – সব একসাথে চালাতে চান? 🏠⚡এই 2KW Pure Hybrid Inverter দিচ্ছে স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট + হাই ...
05/04/2026

ফ্রিজ, টিভি, ফ্যান, লাইট – সব একসাথে চালাতে চান? 🏠⚡
এই 2KW Pure Hybrid Inverter দিচ্ছে স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট + হাই এফিশিয়েন্সি কনভার্সন 🔄
সাথে আছে LiFePO4 Battery – 6000+ Cycle Life 🔋
01916-661000

আলাহামদুলিল্লাহ ৩.৫ কিলো ওয়াট হাইব্রিড সোলার সিস্টেম ।  সোলার পাওয়ার   ​লোডশেডিং নিয়ে দুশ্চিন্তা আর বিদ্যুৎ বিলের টেনশন—...
05/04/2026

আলাহামদুলিল্লাহ ৩.৫ কিলো ওয়াট হাইব্রিড সোলার সিস্টেম । সোলার পাওয়ার ​লোডশেডিং নিয়ে দুশ্চিন্তা আর বিদ্যুৎ বিলের টেনশন—দুটোই দূর হবে এখন এক সমাধান! ☀️🔋
​সোলার হাইব্রিড সিস্টেমের মাধ্যমে আপনি পাচ্ছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। দিনের বেলা সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ চলবে এবং ব্যাটারি চার্জ হবে, আর রাতে সেই জমা হওয়া বিদ্যুৎ ব্যবহার করা যাবে। এমনকি মেইন গ্রিড বা সরকারি বিদ্যুৎ না থাকলেও আপনার ফ্যান-লাইট আর প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স চলবে একদম স্মুথলি।
​✅ বিদ্যুৎ বিল কমাবে ৭০-৮০% পর্যন্ত।
✅ অটোমেটিক ব্যাকআপ সিস্টেম।
✅ দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব।
​আপনার বাসা বা ব্যবসার জন্য আজই বেছে নিন সোলার হাইব্রিড সিস্টেম। 01916661000

24/03/2026

বিকালে সংবাদ সম্মেলন করে সন্ধ্যায় দেশ ছেড়ে চলে গেলেন- দেশের জন্য নিরবে-নিভৃতে কাজ করে যাওয়া একজন খাঁটি দেশপ্রেমিক!

তাঁর অপরাধ- ঈদে কমদামে পাঞ্জাবি বিক্রি করেছেন; তার এমন মানবিকতার কারণে মুনাফা খোর ব্যবসায়ীরা ৩০০ টাকার পাঞ্জাবি ৫০০০ টাকা বিক্রি করতে পারেনি!

স্রেফ এই অভিযোগে প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ের একজন ব্যবসায়ী হাতিরঝিল থানার ওসিকে দিয়ে মগবাজারের বিশাল সেন্টারের নবীন ফ্যাশন নামের দোকানটি বন্ধ করে দিয়েছে; সে সঙ্গে হুমকি দিয়েছে- যদি ব্যবসা গুটিয়ে না নেয় তাহলে সন্তানদের এতিম করে দিবে! তাই প্রতিষ্ঠানটির মালিক সন্তানদের কথা ভেবে দেশ ছাড়লেন

আহ!

চারদিকে কত কত আওয়াজ, কিন্তু এই ঘটনাটি যেন নিরবে নিভৃতে ঘটেছে; কোনো মিডিয়ায় সেভাবে আলোচনায় আসেনি;

কার অভিযোগ কতটুকু সত্য কোনো কিছুই যেন মিডিয়াতে আর স্থান পায় না, শুধুমাত্র প্রধানমন্ত্রীর বন্ধুর পরিচয় শুনে?

এভাবেই হাসিনাকে প্রশ্নের উর্ধ্বে রেখে ফ্যাসিস্ট বানিয়েছিল এ দেশের সাংবাদিকরা! সে পথেই হাঁটছে নাতো?

একজন কীর্তিমান বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে স্মরণ করি চলুন। তাকে মুসলিম বিশ্বের অনেক দেশ ‘আর্কিটেক্ট অব মডিফিকেশন প্লান অব জাম...
24/03/2026

একজন কীর্তিমান বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে স্মরণ করি চলুন। তাকে মুসলিম বিশ্বের অনেক দেশ ‘আর্কিটেক্ট অব মডিফিকেশন প্লান অব জামরা’ নামে চিনলেও বাংলাদেশে তাকে নিয়ে আলোচনা খুব কম হয়।
অথচ তার ভূমিকা ও অবদানের কারণেই পবিত্র মক্কার মিনায় হজ্জের সময় পাথর মারতে গিয়ে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে।

ঘটনার শুরু ১৯৯৪ সালে। সে বছর ইঞ্জিনিয়ার ইবরাহীম ও তার স্ত্রী হজ করতে যান। সেসময় তিনি লক্ষ করেন, জামরাতে শয়তানকে পাথর মারার সময় প্রচুর হট্টগোল হয় এবং হুড়োহুড়িতে পদদলিত হয়ে বহু মুসল্লি মারা যান। কেবল ১৯৯৪ সালেই অদক্ষ ব্যবস্থাপনার কারণে শয়তানকে পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে ২৭০ জন হাজী মারা যান।

মূলত হজ্জের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পাথর মারার জন্য প্রত্যেক হাজীকে সৌদি আরবের মিনায় সাধারণত তিনদিন অবস্থান করতে হয়। যে তিনটি স্তম্ভে পাথর মারতে হয়, তাকে বলা হয় জামরা বা পাথরের স্তূপ। এগুলো শয়তানের প্রতীকী স্তম্ভ। প্রথম জামরার নাম জামরাতুল আকাবা, মধ্যেরটি উস্তা ও শেষেরটি উলা। একটি থেকে অন্যটির দূরত্ব মোটামুটি ৩৩০ মিটার। ইবরাহীম সাহেব দেখলেন- পাথর মারার ক্ষেত্রে কোনো নিয়ম না থাকায় যে যেদিক থেকে পারত, পাথর মারা শুরু করত এবং একপর্যায়ে বিশৃঙ্খলায় পদদলিত হয়ে প্রাণ হারাতো।

এই বিষয়টি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীমকে অত্যন্ত ভাবিয়ে তোলে। দেশে ফিরে তিনি এই সমস্যার সমাধানে কাজ শুরু করেন। অবশেষে শয়তানকে পাথর মারার একমুখী বিজ্ঞানসম্মত চারটি ধাপ সম্পন্ন একটি প্রকল্প প্রণয়ন করেন। তার প্রস্তাবিত প্রকল্পটি হচ্ছে-

১. প্রতিটি জামরাকে বেড়া দিয়ে পরস্পর সংযুক্ত করা, যাতে উভয়দিকে দু’টি রাস্তার সৃষ্টি হয়।
২. জামরার দেয়াল ছয় ফুট বাই ছয় ফুট থেকে উভয়দিকে অন্তত ৩০ ফুট করে বাড়িয়ে নেয়া।
৩. একমুখী ট্রাফিক সিগনালের ব্যবস্থা করা।
৪. মিনার দিকে ‘ইন’ ও অপর প্রান্তে ‘আউট’ বসিয়ে হাজিদের চলাচল একমুখি করা। একদিক দিয়ে ঢুকে পাথর মেরে অপরদিক দিয়ে বেরিয়ে যাবেন হাজিরা কিন্তু কেউ পেছনে ফিরবেন না।

এই বিস্তারিত প্রকল্পটি প্রকৌশলী ইব্রাহীম প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে জমা দেন। সেখান থেকে ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিকল্পনাটি এত নিখুঁত এবং বাস্তবসম্মত ছিলো যে সৌদি সরকার প্রকল্পটি গ্রহণ এবং বাস্তবায়ন করেন। আর এরই মধ্য দিয়ে এই মেধাবী বাংলাদেশীর উদ্যোগে আল্লাহর ইচ্ছায় হজ্জের সময় প্রতিবছর পদদলিত হয়ে মৃত্যুর মিছিল অনেকটাই কমে আসে।

তৎকালীন সৌদি বাদশা ফাহাদ প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীমকে তার এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ‘মুহিব্বুল খায়ের’ বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করেন। তার জন্য উপহারসামগ্রীও পাঠান। শুধু তাই নয়, পরে তাকে পবিত্র মক্কায় প্রকল্প-প্রধান হিসেবে দায়িত্ব পালন করারও সুযোগ করে দিয়েছিলেন। তৎকালীন কাবা শরীফের প্রধান ঈমাম শায়খ আবদুস সুবাইল তাকে পৃথিবীর ১০ জন সেরা প্রকৌশলীর অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।। কেননা এর আগে হাজারো প্রকৌশলী হজ্ব করে গেলেও কেউ কখনো এ বিষয়টি নিয়ে ভাবেননি বা সমস্যা নিরসনের উদ্যোগ নেননি।

মিনায় বর্ধিত প্রকল্পের পাশে রাস্তার ধারে সবুজ গালিচায় সাদা অক্ষরে ‘মোহান্দেস ইব্রাহিম মিনাল বাংলাদেশ’ ও ‘Engineer Ibrahim from Bangladesh’ লিখে টাঙিয়ে দেয়া হয়। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম ১৯৪১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন। খ্যাতিমান এই মহান প্রকৌশলী ২০১৭ সালের ৮ জুলাই মৃত্যুবরণ করেন।

আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ার ইবরাহীমকে (রাহি:) কে জান্নাত নসীব করুন। তার যে অসামান্য অবদানের কারণে লাখো কোটি হাজি সাহেবরা সুবিধা পেলেন, এবং আগের মতো প্রাণহানি ও অনাকাংখিত দুর্ঘটনার পরিমাণ কমে আসলো; আল্লাহ যেন তা কবুল করেন।

মানুষের চিন্তা যদি ভালো থাকে, আর নিয়তে যদি খুলুসিয়াত থাকে, তাহলে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে থেকেও বিশ্বের জন্য, উম্মাহ’র জন্য কাজ করা যায়- ইঞ্জিনিয়ার ইবরাহীম রহ. তার প্রমাণ।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Innovative Engineer Architect & Interior Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share