Ilham - ইলহাম

Ilham - ইলহাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ilham - ইলহাম, Arts & Crafts Store, Mirpur 11, Dhaka.

ঢাকা শহরে ঝুকি'পূর্ণ বিল্ডিং, বিল্ডিং একটু হেলে যাওয়াতে বাড়ির উপর থেকে লা'ফ দিয়ে অনেক জন গুরুতর অসুস্থ  । বিল্ডিং নির্...
10/03/2026

ঢাকা শহরে ঝুকি'পূর্ণ বিল্ডিং, বিল্ডিং একটু হেলে যাওয়াতে বাড়ির উপর থেকে লা'ফ দিয়ে অনেক জন গুরুতর অসুস্থ ।
বিল্ডিং নির্মাণের আগে মাটির ধারণক্ষমতা যাচাই (Soil Test) না করা অন্যতম প্রধান কারণ। যদি মাটির নিচের স্তর নরম থাকে বা একপাশে মাটি শক্ত আর অন্যপাশে নরম হয়, তবে লোড সমানভাবে বণ্টিত হয় না। ফলে দালানটি একদিকে হেলে পড়তে পারে।
ফাউন্ডেশন যদি ভবনের ভার বহন করার মতো যথেষ্ট মজবুত না হয়, তবে সেটেলমেন্ট (Settlement) জনিত কারণে বিল্ডিং হেলে যায়। বিশেষ করে পাইলিং করার সময় সঠিক গভীরতায় না পৌঁছালে বা পাইলিংয়ের সংখ্যা কম হলে এই ঝুঁকি বেড়ে যায়।
অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ: রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করলে ফাউন্ডেশনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।

রড, সিমেন্ট বা বালুর গুণগত মান খারাপ হলে কাঠামোগত দুর্বলতা তৈরি হয়। বিল্ডিং হেলে যায় ভেঙ্গে যায় ।

25/12/2025

তাহাজ্জুদ + ইস্তেগফার + নামায আপনার জীবনকে অবশ্যই বদলে দিতে পারে। এটি একটি সম্পূর্ণ প্যাকেজ।

21/12/2025

হে রব, আমার আত্মাকে শান্ত করো এবং আমার ভেতরের ঝড়গুলোকে শান্ত করো। আমাকে এমন প্রশান্তি দিয়ে পূর্ণ করো যা কোন পরীক্ষা কাঁপাতে পারে না।
তোমার আদেশে আমার হৃদয়কে সন্তুষ্ট করো এবং তুমি যা পছন্দ করো তাতে ধৈর্য ধরার তৌফিক দাও।

19/12/2025
হাদি শুধু বিপ্লবী ছিল না, হাদি ছিল শিশু। নিষ্পাপ ছিল তার চাহনি, কথার ভঙ্গি, হাসির স্ফুরণ। ঠিক যেমন আল্লাহর প্রিয় বান্দার...
19/12/2025

হাদি শুধু বিপ্লবী ছিল না, হাদি ছিল শিশু। নিষ্পাপ ছিল তার চাহনি, কথার ভঙ্গি, হাসির স্ফুরণ। ঠিক যেমন আল্লাহর প্রিয় বান্দারা হয়। একটা মকতবের বাচ্চা বাস করত আমাদের ওসমানের ভেতর। যেভাবে সে নামাজে দাঁড়াতে, যেভাবে হেঁচকি তুলে মুনাজাত করত, অন্যদের সেবা করত, ফ্লোরে বসে পাঠচক্র করত—তাতে কে বলবে সে এত বড় বিপ্লবী ছিল, সে তো ছিল শিশু, সরল মনের ছোট্ট ওসমান।

হাদি ছিল পাগল। আস্ত উন্মাদ। চেনা নেই জানা নেই, কেউ ইনকিলাবে আসলেই নিজে তাকে জায়নামাজ বিছিয়ে দিত। কে খেয়েছে কে খায়নি খোঁজ রাখত। এত সুন্দর সেটআপে ইনকিলাব সাজিয়েছে, কিন্তু নিজে চলত ফুটো পকেটে। জনতার টাকায় জনতার রাজনীতি করত, কিন্তু সংসার চালাত নিজের উপার্জনে, টানাপোড়েনে।

পাগল না হলে একটা লোক নেতা হয়েও ভ্যানে শুয়ে পড়ে? পাগল না হলে এমপিপ্রার্থী ফজরের পর অর্ধনত হয়ে মুসল্লিদের সালাম দেয়? গায়ে ময়লা পানি পড়লেও হাসিমুখে কুশলাদি করে? একটা পাগল ছাড়া কেউ তরকারি কাটার ভিডিও ভেরিফাইড পেইজে দেয়? তারপরও কীভাবে বলব সে পাগল ছিল না?

অত্যন্ত সরল মনের মানুষ ছিল আমাদের হাদি। ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’-এর সত্যিকার উদাহরণ। প্রতিটা পডকাস্টে কোথাও না কোথাও কান্না করে দিত। তার হাসির সারল্যের মতো, কান্নার পর চোখ মোছার দৃশ্যটাও মকতবের ওসমানের মতো। এত নরোম মনের মানুষ এদেশে কেমনে রাজনীতি করবি ভাই? কখনো কাউন্সিলর না হয়ে কেন এমপি হতে গেলি?

তোকে আসলে এই জনতাই খু*ন করল, যারা তোকে স্বপ্ন দেখিয়েছে। জনতার টাকায় জনতার রাজনীতি শিখিয়েছে। তোকে খু*ন করল তোর সরলতা, তোর কায়মনো মুনাজাত, তোর অতিমাত্রায় দরদি মন। তোকে খু*ন করল তোরই হাসি, তোর নিত্যসাধারণ জীবনযাপন। এই নষ্ট জনপদের জন্য, কেন নিজের জীবনটা বিলিয়ে দিলি? কীভাবে সহ্য করবে তোর স্ত্রী, মা, বোন কিংবা দশ মাসের মেয়ে?

আমি জানি হাদি কখনো কথা শুনত না। যদি বলতাম দরকার নেই নিজের খেয়ে এত মাফিয়া-পান্ডার সাথে যুদ্ধ করার। সে বলত আমি নই, আমার সন্তান, তার সন্তান সবাই যেন সার্বভৌমত্বের জন্য লড়াই করে। এ ছেলে পাগল না তো কী?

হাদি কিন্তু কেঁদে কেঁদে তার হ*ত্যাকারীর নাম বলে গেছে। হাদিকে তিলে তিলে হ*ত্যা করেছে তার বাবা। সে বলেছে তার যতটুকু সাহস, যতটা বোধ ও বক্তব্য—সব তার বাবা থেকে পাওয়া। একটা ছেলেকে এতটা মাটি ও মানুষের কেন বানাতে হবে? কেন তাকে শেখাতে হবে যে মুখে বিপ্লব স্ফুলিঙ্গ তোলে, একই মুখে সরলতার হাসি কীভাবে ধরে রাখা যায়? কেন তাকে এতটা বেপরোয়া, এতটা দুঃসাহসী, সরল ও সফেদ বানাতে হবে?

আচ্ছা, হাদির খু*নি যেদিন কালচারাল সেন্টারে গেল, হাদি কি তার জন্যও জায়নামাজ বিছিয়ে দিয়েছিল? এমন একটা মানুষকে হ*ত্যা করে, সে কি সত্যিই কোথাও শান্তির ঘুম ঘুমাতে পারছে? হাদি তো জান্নাতে চলে গেছে, সে কীভাবে নিজের জাহান্নামের পথে এগোচ্ছে? খুব জানতে ইচ্ছে করে...

— সাদিক ফারহান

17/12/2025

যখন আপনি বুঝতে পারবেন, আল্লাহ ছাড়া আপনার কেউ নেই;
তখন আপনি এও বুঝবেন, আল্লাহকে পেলে আপনার আর কিছুর দরকারও নেই! 🌻❤

প্রায় সময়ই ফেসবুকে এই ভাইদের হয়তো অনেক পোস্ট দেখছেন। কিন্তু ওনাদের ছিনেন? এক কথায় বললে ___ [প্রকৃত আশেকে রাসুল]এদেশে ইসল...
07/12/2025

প্রায় সময়ই ফেসবুকে এই ভাইদের হয়তো অনেক পোস্ট দেখছেন। কিন্তু ওনাদের ছিনেন?

এক কথায় বললে ___ [প্রকৃত আশেকে রাসুল]
এদেশে ইসলাম কে পুঁজি করে বড় বড় লকব নিয়ে বসে থাকা আল্লামা, পীর_মুফতি, লেখক_সেলিব্রিটিদের চেয়ে অগনিত গুন উত্তম।

কিন্তু এখন আর ওনাদের মুক্তির জন্য কোন ফেসবুক পোস্টও দেখা যায়না ইসলামপন্থীদের। কারণ ওনারা তো আর সেলিব্রিটি না।

কোন ইসলামপন্থী সেলিব্রিটির ওনাদের নিয়ে দুটা লাইন লেখারও সুযোগ হয়না.....

[ফাক্কালাহু আসরাহুম]

07/12/2025

হে আল্লাহ, দুশ্চিন্তার জন্য আমাকে ক্ষমা করো, যদিও তুমি সবসময় একটা উপায় বের করে দাও।

একজন শ্রমিকের গোপন সাদাকাহতার আয় কম, খরচ বেশি, তবুও প্রতিদিন কাজ শেষে সে কাউকে একটি খাবার দেয়। কখনো এতিমকে, কখনো বৃদ্ধাক...
24/11/2025

একজন শ্রমিকের গোপন সাদাকাহ

তার আয় কম, খরচ বেশি, তবুও প্রতিদিন কাজ শেষে সে কাউকে একটি খাবার দেয়। কখনো এতিমকে, কখনো বৃদ্ধাকে, কখনো পথশিশুকে।
কেউ জানে না, এটা তার অভ্যাস নয়, এটা তার ইবাদত।

একদিন কেউ জিজ্ঞাসা করলো....

“তুমি নিজেই তো অনেক সময় পেট ভরে খেতে পারো না, তাহলে কিভাবে অন্যকে দাও?”

সে উত্তর ছিল খুবই শান্ত....

“যা আমি নিজের জন্য রাখি,
তা শেষ হয়ে যায়। আর যা আমি আল্লাহর জন্য দেই, তা আমার জন্য জমা থাকে।”

লোকেরা তাকে সাধারণ শ্রমিক ভাবে।
কিন্তু ফেরেশতারা তার নাম লেখে....

“দানশীল, বিনয়ী, নেক বান্দা।”

__এ রাহমান

21/11/2025

"আর যেদিন পৃথিবী ভয়ংকরভাবে কেপে উঠবে। মাটি তার ভিতরের সকল কিছু বের করে দিবে। মানুষ সেদিন বলবে, আজ পৃথিবীর কি হলো? সেদিন পৃথিবী তার প্রতিপালকের আদেশে তার বুকে সংঘটিত সকলকিছুর বিবরণ দিবে।"

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষোলো প্রতিনিধি - মোসলেহ শাফি আমাদের মাঝে আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ...
09/11/2025

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষোলো প্রতিনিধি -
মোসলেহ শাফি আমাদের মাঝে আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শেষ কথা হয়েছিল অক্টোবর মাসের ৬ তারিখে।
দীর্ঘ দুই মাস সে জন্ডিসে আক্রান্ত ছিল।কিছুটা উন্নতি হয়েছিল।কিন্তু ২-৩ দিন আগে আবার ডেঙ্গু ধরা পড়ে। পরশুদিন লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ ভোরে মারা যায়।
সে এখন আর ষোলো নিবে না,
প্রতিনিধি তালিকা থেকেও নাম মুছে দিতে হবে এসব ভেবে খুব কষ্ট হচ্ছে।
তোমরা ভাইটার জন্যে দু'আ করো, ভাইটাকে আল্লাহ তা'য়ালা যেনো পরকালে জান্নাত দান করেন।

28/10/2025

এইটুকু 'জীবনে' কত্ত দৌড়ঝাঁপ ' 😔

Address

Mirpur 11
Dhaka
1211

Telephone

+3628462728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilham - ইলহাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ilham - ইলহাম:

Share