নীহারিকা

নীহারিকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নীহারিকা, Dhaka.

Korean Skincare| Haircare| Bodycare| Babycare | Online 🇰🇷
Advice • Routines • Authentic Products
For every skin, every age
DM | WhatsApp for purchase: ‪+880 1315‑210452‬

❤️❤️❤️তাজা তাজা রিভিউ 🌿এখন আর কাউকে রিভিউ দিতে বলি না তেমন। নিজ থেকেই রিভিউ আসে। খুব ভাল লাগে! ❤️Join: নীহারিকা~নী(Nihar...
29/08/2026

❤️❤️❤️
তাজা তাজা রিভিউ 🌿

এখন আর কাউকে রিভিউ দিতে বলি না তেমন। নিজ থেকেই রিভিউ আসে। খুব ভাল লাগে! ❤️

Join: নীহারিকা~নী(Niharika)
fans

রিজনেবলে শ্রীলেদারের জুতো, স‍্যান্ডেল, বেল্ট, মানিব‍্যাগ, লেডিস ব‍্যাগ, পার্স, চশমার খাপ ইত্যাদি আনলে কারা কারা নেবেন?- ...
16/08/2026

রিজনেবলে শ্রীলেদারের জুতো, স‍্যান্ডেল, বেল্ট, মানিব‍্যাগ, লেডিস ব‍্যাগ, পার্স, চশমার খাপ ইত্যাদি আনলে কারা কারা নেবেন?- পোস্টে কমেন্ট করে জানান!

কোরিয়ান প্রডাক্টস এর পাশাপাশি এখন ইন্ডিয়ান কসমেটিকস, ড্রেস, লেদার আইটেম(জুতো/ব‍্যাগ), ঘড়ি ইত‍্যদি সব পাবেন নীহারিকাতে।


❤️Join our group: নীহারিকা~নী(Niharika)
fans

জীবনের একদম লাস্ট স্টেজে গিয়ে যখন মানুষ আইসিইউতে এডমিট থাকে, তখন এভাবেই গ্লাভসের ভেতরে হালকা উষ্ণ জল ভরে তার হাতে রাখা ...
16/08/2026

জীবনের একদম লাস্ট স্টেজে গিয়ে যখন মানুষ আইসিইউতে এডমিট থাকে, তখন এভাবেই গ্লাভসের ভেতরে হালকা উষ্ণ জল ভরে তার হাতে রাখা হয়, যেন সে অনুভব করতে পারে, কেউ তার হাত ধরে আছে, সে একা নয়।

কত নির্মম একটা সত্য, তাই না?
কারো কারো স্পর্শ, কারো কারো উপস্থিতি এতটাই দামী যে জীবন যখন শেষ নিঃশ্বাস গুনতে থাকে, তখনও মানুষ ওষুধের চেয়ে বেশি খোঁজে প্রিয় একজোড়া হাতের উষ্ণতা।

Photo & post collected

ছয় দিন! একটা মা ডলফিন তার মরা বাচ্চাটাকে পিঠে নিয়ে ঘুরছিল ছয়টা দিন। ছেড়ে দিচ্ছিল না। মাঝে মাঝে বাচ্চাটা পানিতে পড়ে ...
07/08/2026

ছয় দিন! একটা মা ডলফিন তার মরা বাচ্চাটাকে পিঠে নিয়ে ঘুরছিল ছয়টা দিন। ছেড়ে দিচ্ছিল না। মাঝে মাঝে বাচ্চাটা পানিতে পড়ে যাচ্ছিল। মা আবার ডুব দিয়ে তুলে আনছিল। বুকে চেপে ধরছিল। যেন ঘুমিয়ে আছে, যেন এক্ষুনি জেগে উঠবে।

বাচ্চাটার বয়স হয়েছিল মাত্র দুই সপ্তাহ।

আর এই মা এর আগেও বারবার সন্তান হারিয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার শান্ত এক মোহনায় ড্রোনে ধরা পড়া এই দৃশ্যটা সারা পৃথিবী দেখেছে। বিজ্ঞানীরা বলছেন — এটা নিছক অভ্যাস নয়। এটা শোক। মায়ের মমতা মৃত্যুর পরও থামে না।

একটা কথা জানেন কি?

গবেষণা বলছে, ডলফিন কুড়ি বছর পরও একজন পুরোনো সঙ্গীর ডাক চিনে ফেলতে পারে। তার মানে এই মা তার হারানো বাচ্চাটার কথা কোনোদিন ভুলবে না। বছরের পর বছর মনে রাখবে।

ভাবতে পারেন? একটা প্রাণী, যার কোনো ভাষা নেই, কোনো নামাজ নেই, কোনো আখিরাতের হিসাব নেই — তার বুকেও আল্লাহ এত গভীর মমতা রেখে দিয়েছেন।

এই মমতাটা কোত্থেকে এলো?

মা ডলফিন নিজে বানায়নি। নিজে শেখেনি। এটা তার ভেতরে বসিয়ে দেওয়া হয়েছে। যিনি বসিয়েছেন, তিনি আর-রাহমান — পরম দয়াময়। সাগরের একটা প্রাণীর বুকে যিনি এত মায়া দিতে পারেন, তাঁর নিজের মায়াটা তাহলে কত গভীর?

এবার একটা হাদিস শুনুন। বুকে গেঁথে যাওয়ার মতো।

একবার কিছু যুদ্ধবন্দিকে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে আনা হলো। তাদের মধ্যে এক মা ছিলেন, যিনি নিজের হারানো সন্তানকে খুঁজছিলেন। বুক দুধে ভরে উঠছিল। তিনি বন্দিদের ভেতর যে শিশুকেই পাচ্ছিলেন, বুকে চেপে ধরে দুধ খাওয়াচ্ছিলেন। তারপর তিনি নিজের হারানো সন্তানকে খুঁজে পেলেন। জড়িয়ে ধরলেন বুকের সাথে।

রাসূলুল্লাহ ﷺ সাহাবিদের জিজ্ঞেস করলেন — "তোমরা কি মনে করো, এই মা তার সন্তানকে আগুনে ছুঁড়ে ফেলতে পারবে?"

সাহাবিরা বললেন — "না, কখনোই না। যদি ঠেকানোর সামান্যতম ক্ষমতাও তার থাকে।"

তখন রাসূলুল্লাহ ﷺ বললেন —

"আল্লাহ তাঁর বান্দাদের প্রতি এই মায়ের চেয়েও বেশি দয়ালু।"

(সহিহ বুখারি)

যে মা সন্তানকে আগুন থেকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দেবে — আল্লাহ আপনার প্রতি তার চেয়েও বেশি দয়ালু।

ডলফিন মা ছয় দিন মরা বাচ্চাকে ছাড়েনি। মানুষ মা সন্তানকে আগুনে ফেলতে পারে না। এগুলো তো আল্লাহর দয়ার একটা ছোট্ট প্রতিফলন মাত্র।

মূল উৎসটা তাহলে কত বিশাল?

আমরা ভাবি আল্লাহ বুঝি রাগ করে বসে আছেন। ভুল করলেই বুঝি শাস্তি। অথচ তিনি নিজেই লিখে রেখেছেন "নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর জয়ী হয়েছে"।

(সহিহ বুখারি)

আপনি যতবার ফিরে আসবেন, আর-রহমান ততবার বুকে টেনে নেবেন। একটা মা যেমন হারানো সন্তানকে খুঁজে পেয়ে আর ছাড়ে না — ঠিক তেমনি, তার চেয়েও গভীরভাবে।

গুনাহের বোঝা নিয়ে যে ভাবছেন "আমাকে দিয়ে আর হবে না" — একবার শুধু ফিরে দেখুন। যিনি ডলফিনের বুকে এত মমতা রেখেছেন, তিনি আপনার জন্য অপেক্ষা করে আছেন। আল্লাহ সূরা আয-যুমারের ৫৩ নাম্বার আয়াতে বলেন,

"যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"

আল্লাহ আমাদের তাঁর সেই অসীম দয়ার ছায়ায় জায়গা দিন। আর তাঁর রহমত থেকে কখনো নিরাশ না হওয়ার তাওফিক দিন।

আমীন।

লেখাঃ সংগৃহীত

মানে বা ট পা রির একটা লিমিট থাকা উচিত!বিজনেস প্রমোশন এখন এমন হয়ে গেছে যে টিকে থাকতে সব লাফায়ে পড়তেছে। ব‍্যাঙের ছাতার মতন...
05/08/2026

মানে বা ট পা রির একটা লিমিট থাকা উচিত!

বিজনেস প্রমোশন এখন এমন হয়ে গেছে যে টিকে থাকতে সব লাফায়ে পড়তেছে। ব‍্যাঙের ছাতার মতন গজাচ্ছে কসমেটিকস আইটেম সেলার পেজ আর ওয়েবসাইট।

কোয়ালিটি প্রডাক্ট এনশিওর করবেন কিভাবে!
গার্লস গ্রুপ আর প্রমোশনাল পেজ থেকে আমি কখনোই এজন‍্য লাভবান হতে পারি নাই। প্রমোটও করতে যাই না টাকা দিয়ে। বুস্ট করাই না বহু সময় হয়ে গেছে, কয়েক বছর হবে! যা সেল আসে অরগানিক আলহামদুলিল্লাহ্।

🫸এক গ্রুপে দেখলাম নিজেদের লোক দিয়ে কয়দিন পর পর পেজের ছবি স্ক্রিনশট দেয়ায় আর বলে- “ওনারা কি অথেনটিক প্রডাক্ট দেয়?”
এরপর তাদের সেট করা আইডি থেকে লোকজন কমেন্ট করতে থাকে- হ‍্যা! খুব ভাল! আমি নিয়েছি। এই সেই…

২/১ জন কমেন্ট যদিও করে যে- ভাল না, মিক্স প্রডাক্ট পেয়েছি তো ওদেরকে সেই পেইড লোকজন ধুয়ে দেয় একদম। আবার নিজেদের গ্রুপে annonymus post দেয় নিজেরাই -ভাল রিভিউ দিয়ে। এসবই কাস্টোমাররা খায়(পড়ুন ধোঁকা খায়!)

যারা কোরিয়া থেকে সরাসরি প্রডাক্ট আনে স্বাভাবিকভাবেই তারা অল্প লাভে দিতে পারে। তাই বলে রাস্তায় বসিয়ে দিবে না দামটা।

কসমেটিকস আইটেম এর এক্সপায়রি ডেট যত কাছে আসে তত কমে দিয়ে দেয়। কারণ ডেট ওভার হলে রেখে দিলে লসে পড়বে। পারলে কেনাদামে দিয়ে দেয় তখন।

তবে যারা ন ক ল দেয় বা ডেট মুছে নতুন ডেট বসায়ে দেয় ওরা ১৩০০র প্রডাক্ট ৪০০ তে দিলেও ওদের লস নাই। সেনসিটিভ ত্বক না হলে বাকি সব ত্বকে ডেট চলে যাওয়া প্রডাক্ট আরো ৬ মাস-১ বছর ভালই চলে। তো কেউ টেরও পায় না। কিন্তু জেনে গেলে কেউ এসব কিনতো??

এজন‍্য খুব দেখেবুঝে কিনতে হয়।

মিক্সড প্রডাক্ট অনেকসময় হোলসেলাররাও বুঝতে পারে না এমন হয়। চায়নিজ রেপ্লিকা মিলায়ে দিয়ে দেয়। কয়েকটা মিশিয়ে দিলেও তো অনেক লাভ করে ফেলে! কে ধরতে যাবে!

আপনারা আমাদের সাথে শুরু থেকে যারা আছেন তারাই আমাদের কথা জানেন, জানাবেন। আমরা একটা ব্র‍্যান্ড দাঁড় করিয়েছি-“নীহারিকা”।

সুনাম অর্জন করতে অনেক সময় লাগে, দুর্নাম হতে কয়েক সেকেন্ডও লাগে না!

সুনামের সাথেই থাকতে চাই ইন শা আল্লাহ্।

~admin(নীহারিকা~নী(Niharika))

Arencia Deep Water Surge Sun Serum হলো একটি হাইব্রিড সানস্ক্রিন ও সেরাম, যা ত্বককে সুরক্ষা এবং স্কিনকেয়ার উপকারিতা একসাথ...
04/08/2026

Arencia Deep Water Surge Sun Serum হলো একটি হাইব্রিড সানস্ক্রিন ও সেরাম, যা ত্বককে সুরক্ষা এবং স্কিনকেয়ার উপকারিতা একসাথে প্রদান করে।

উপকারিতাঃ

🫰SPF 50+ PA++++
🫰গভীর হাইড্রেশন দেয়
🫰ড‍্যামেজড স্কিন ব্যারিয়ার মেরামত করে
🫰বয়সের ছাপ প্রতিরোধ ও ইলাস্টিসিটি বৃদ্ধি করে
🫰অত্যন্ত হালকা টেক্সচার: এটি ওয়াটার-বেসড সিরাম হওয়ার কারণে ত্বকে সহজে মিশে যায়।
🫰কোনো আঠালো চটচটে ভাব বা সাদা ছোপ (White cast) তৈরি করে না। এটি মেকআপের প্রাইমার হিসেবেও বেশ কার্যকরী।
🫰ত্বকের জ্বালাপোড়া ও লালচে ভাব শান্ত করে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ায়।

#2026年


Book at: ‪+880 1315‑210452‬(WhatsApp business)

Join: নীহারিকা~নী(Niharika)
fans

মাঝখানের জন রোগী নাকি খাবারের টেবিল? 🙄কেউ একটু বলে দিয়ে যান
04/08/2026

মাঝখানের জন রোগী নাকি খাবারের টেবিল? 🙄

কেউ একটু বলে দিয়ে যান

তবু জেনে রাখা ভালো-মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:১. মেডিপ্লাস ফ্লুরিড জ...
26/07/2026

তবু জেনে রাখা ভালো-

মাইক্রোপ্লাস্টিক পাওয়া ২৬টি টুথপেস্ট ও কণার পরিমাণের (প্রতি ১০০ গ্রামে) তালিকা:

১. মেডিপ্লাস ফ্লুরিড জেল: ৩২০টি কণা

২. ক্লোজ আপ রেড হট: ১৬০টি কণা

৩. ক্লোজআপ মেন্থল ফ্রেশ: ১৬০টি কণা

৪. কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-স্ট্রবেরি: ১৪০টি কণা

৫. সিগন্যাল গ্রিন টি: ১২০টি কণা

৬. পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট: ১০০টি কণা

৭. হিমালয়া কমপ্লিট কেয়ার: ১০০টি কণা

৮. সেনসোডাইন ফ্রেশ মিন্ট: ৮০টি কণা

৯. পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট: ৬০টি কণা

১০. হোয়াইট প্লাস রেড: ৬০টি কণা

১১. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল: ৬০টি কণা

১২. মেরিল বেবি-স্ট্রবেরি: ৬০টি কণা

১৩. সিগন্যাল হোয়াইটেনিং: ৬০টি কণা

১৪. মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্ট: ৬০টি কণা

১৫. এএম.পিএম. হার্বাল টুথপেস্ট: ৪০টি কণা

১৬. মেডিপ্লাস ডিএস: ৪০টি কণা

১৭. পেপসোডেন্ট জার্মিচেক+: ৪০টি কণা

১৮. মেরিল বেবি-অরেঞ্জ: ৪০টি কণা

১৯. ম্যাজিক হার্বাল: ৪০টি কণা

২০. মেসবাক: ৪০টি কণা

২১. ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে: ৪০টি কণা

২২. ডেন্টিন জেল টুথপেস্ট: ২০টি কণা

২৩. পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ: ২০টি কণা

২৪. ক্লোজ আপ লেমন সি সল্ট: ২০টি কণা

২৫. ব্রাশ আপ হোয়াইটেনিং জেল: ২০টি কণা

২৬. হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ: ২০টি কণা

এগুলা তে প্লাস্টিক পাওয়া গেছে। দেখেন কোনটা কোনটা ব‍্যবহার করতেন!

আমি এজন‍্য অথেনটিক কোরিয়ান বা মালয়েশিয়ান টুথপেস্ট এ ভরসা করি!
এগুলো সেফ থাকে। ক‍্যান্সারের মতন মারাত্মক রোগ থেকে আল্লাহ্ আমাদের ও আমাদের পরিবার-পরিজনকে রক্ষা করুন!

গ্রুপঃ নীহারিকা~নী(Niharika)

প‍্যারানরমাল একটিভিটি নিয়ে অনেক লেখা আছে।আমি এমন কিছুতে বিশ্বাস কখনো করি নাই। কিন্তু নিজের চোখে যা দেখেছি তা নিয়ে লিখতে ...
25/07/2026

প‍্যারানরমাল একটিভিটি নিয়ে অনেক লেখা আছে।

আমি এমন কিছুতে বিশ্বাস কখনো করি নাই।

কিন্তু নিজের চোখে যা দেখেছি তা নিয়ে লিখতে দোষ নাই। এই ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়, কিন্তু ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে থাকাকালীন সময়ে চামেলী ৪৮ এর রুমটিতে এবং ঐ ফ্লোরে আমার সাথে ২ টা ঘটনা ঘটে। অনেকদিন হলো লিখবো লিখবো ভেবেও লেখার সময় করে উঠতে পারছিলাম না।

আজ লিখলাম।

***

ঘটনা ১ঃ

১ম ঘটনাটি ঘটে রাত তিনটায়। আমি বরাবরই রাত জাগা মানুষ। ওয়াশরুম থেকে ফিরবার সময় রুমের সামনে বারান্দায় হেলান দিয়ে ফেসবুকের নিউজফিড স্ক্রল করছিলাম। হঠাৎ পেছনে মনে হলো কেউ হেঁটে খুব কাছে চলে এসেছে এবং যেন তার মুখটা আমার ঘাড়ের খুব কাছে চলে এসেছে। চট করে ঘাড় ঘুরাতেই দেখি একটা মেয়ে, মুখে সাদা উপটানমতন দেয়া মনে হলো, মুখ ঘুরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হলে অনেকেই রাতে রূপচর্চা করে থাকে। তো খুব অল্পসময়ের মধ‍্যে হেঁটে সেই মেয়েটি অন‍্য পাশের সিঁড়িতে চলে গেলো। কিন্তু হাঁটাটা খুব অস্বাভাবিক মনে হলো। ঠিক টিকটিকির লেজ যেভাবে নড়ে মাঝেমধ্যে, ওভাবে খুব দুলে বাঁকা হয়ে হেঁটে হেঁটে চলে যাওয়া। পেন্ডুলামের মতন, অল্প সময়ের মধ‍্যেই কি ভেবে একটা ঘোরের মধ্যে ছিলাম। দৌঁড়ে কি মনে করে ঐ রাস্তায় পেছনে পেছনে গেলাম। মেয়েটা কোথাও নাই।

হয়তো কোনো রুমে ঢুকেছে!

কিন্তু ঘটনাটা একেবারেই স্বাভাবিক মনে হয়নি।

ঘটনা ২ঃ

২য় ঘটনাটা ঘটে এক ঝড়ের রাতে। আমার জুনিয়র একজন প্রায়ই রুমে স্কার্ট, টি শার্ট পরতো। আমরা হলের মেয়েরা অনেকেই একটু আরামদায়ক বলে রুমে এমন পোশাক পরতাম। নিউ বিল্ডিং এ পেছনের বারান্দাগুলো একটু ছিল। বারান্দায় ভেজা কাপড় নাড়ার রশি আর আমাদের টুকটাক কিছু জিনিস থাকতো। তো আমার পড়ার টেবিলটা ছিল রুমের ভেতর দিকে বারান্দার সাথে লাগোয়া জানালার দিকে। আর বিছানাটা ছিল টেবিলের পাশেই। পাশের বিছানায় রুমমেট+ব‍্যাচমেট পিঙ্কি ঘুমাতো। রুমে ৪ টা বিছানার আরেকটায় সেই জুনিয়র ঘুমাতো। হঠাৎ মাঝরাতে প্রচন্ড ঝড় উঠলো। বারান্দার দিকের জানালা দরজাগুলো খোলা ছিল। বাতাসে বাড়ি খাচ্ছিলো। ঘুমের চোখে আমি উঠে দেখি আবছা অন্ধকারে মেয়েটি উঠে বারান্দার কাপড় তুলছে। হয়তো দরজা জানালাগুলোও বন্ধ করে আসবে। প্রবল বাতাসে ওর লম্বা চুলগুলো উড়ছিলো। পরনে সেই স্কার্ট আর টি শার্ট।

আমি ঘুমিয়ে পড়লাম নিশ্চিন্ত হয়ে।

একটু পর আবারও দরজায় শব্দ,

বাতাসে খোলা দরজা বাড়ি খাচ্ছে আগের মতন।

ঘুমে টলতে টলতে উঠে গিয়ে দরজার সিটকিনি লাগালাম।

পরদিন সকালে রুমের সবাইকে বললাম কি দেখেছি। সেই মেয়েটি দরজা লাগাতে কিংবা কাপড় তুলতে ওঠেনি। আসলে সে তো রুমেই ছিল না। বাড়ি গেছিলো। ওর বাড়ি যশোর। পরে একদিন এই ঘটনার কথা শুনে সে ভয়ে একসা।

এই ঘটনার অনেক ব‍্যাখ‍্যা হতে পারে-হ‍্যালুসিনেশন, মনের কল্পনা/ভ্রম, ঘুমের ঘোরে স্বপ্ন দেখা… ইত‍্যাদি।

কিন্তু আমি তো জানি আমি কি দেখেছি, যা দেখেছি-স্পষ্ট দেখেছি।

এর বাহিরে আর কখনো এমন কিছু দেখিনি।

আমার কাছে মনে হয়- পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যার ব‍্যাখ‍্যা আমাদের কারুর কাছে নেই।

আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকলে শেয়ার করতে ভুলবেন না!

২৬.০৭.২০২৬

॥শাহজীদা নাজনীন॥
॥প্রভাষক(ইংরেজী ভার্সন)॥
॥ইউনিভার্সিটি ল‍্যাবরেটরী স্কুল এন্ড কলেজ॥
॥শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট॥
॥ঢাকা বিশ্ববিদ্যালয়॥
Owner: নীহারিকা~নী(Niharika)

fans

Axis Y Glow Serum 10 ml এ বিশেষ offer!10/- ছাড়!জলদি অফারটি লুফে নিন 🫰🥂Book at: ‪+880 1315‑210452‬(WhatsApp Business)   ...
20/07/2026

Axis Y Glow Serum 10 ml এ বিশেষ offer!

10/- ছাড়!

জলদি অফারটি লুফে নিন 🫰🥂

Book at: ‪+880 1315‑210452‬(WhatsApp Business)

Address

Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when নীহারিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share