24/07/2026
আমরা কেন বন্ধ ছিলাম?
আবার সামনে কেন আমাদের পাবেন না!
আসলে অনেকেই জানেন, তাও বিস্তারিত এখানে আমি আবার সবাইকে বলে দিচ্ছি-
আমাদের এই পেইজের শুরু একদম ০ থেকে, আমার মা-খালা, বউ ও ভাই বোনদের অক্লান্ত পরিশ্রমের কারনে মাত্র ১ বছরে আমরা পুরো দেশের টপ রেটেড ( পজেটিভ রিভিউ ৯০%) পিঠার ও মিঠার( নাড়ু, বরফি মত আইটেম) আইটেম গুলোর পেইজ হয়ে যাই।
আলহামদুলিল্লাহ আপনাদের এত এত ভালোবাসা ও আমাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এমন একটা পর্যায়ে দাড়াই, যেখান থেকে আমাদের উপর ভরশা রাখে প্রায় ২-৩ হাজার কাস্টমার এবং কিছু টপ টপ কর্পোরেট প্রতিষ্ঠান গুলো: বৈশাখি টিভি, United Group, সিটি গ্রুপ, Bjit Ltd সহ আরো অনেক প্রতিষ্ঠান এর পিঠা উৎসব এর পিঠা গুলো আমরাই দিতাম।
প্রতিষ্ঠান এ আমাদের ফ্যামিলির মানুষ বাদে ও কাজ করতো প্রায় ১৫-২০ জন। তাও রেগুলার অর্ডার অনেক সময় কভার করতে পারতাম নাহ।
আর আমাদের লাভ যেহেতু খুবই সিমিত থাকতো, তাই অনেক সেল করে ও আহামরি কিছু থাকতো নাহ, তাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিলাম।
আমাদের আনা প্রতিটা নতুন নতুন আইটেম যেন মার্কেট কাপিয়ে দিত, যেমন পুরো দেশে নারিকেল পুলি পিঠা আমরাই ডেলিভারি দেওয়া শুরু করি আর আমাদের ইউনিক আইটেম গুলো তো আছে ই। যাই হোক ইচ্ছা ছিল এই পিঠা ও মিঠা কে একটা স্ট্যাব্লিস্ট ব্রান্ড হিসেবে দাড়া করাবো।
তবে এর মধ্যে চলে আসে রক্তাক্ত জুলাই২৫, বদলে যায় সবকিছু, যতটুকু পেরেছি আমরাও আন্দোলনের শুরু দিক থেকে সাপোর্ট দেওয়ার চেস্টা করেছি। পরিবর্তন হয় দেশের ভবিষ্যৎ সাথে চেঞ্জ আসে আমাদের চিন্তা তেও।
আমি ডিসিশন নেই বাংলাদেশ থেকে চলে যাবো, অন্য দেশে সেটেলড হয়ে যাবো। ১ রাতের ডিসিশনে পুরো জীবনের পরিকল্পনা চেঞ্জ করলাম( যদি ও এই পরিকল্পনার পিছনে আমার ব্যক্তিগত কিছু কারন ও আছে)।
চিন্তা করলাম, জাপান যাবো। আমি ও আমার ওয়াইফ একসাথে। শুরু করলাম জাপানি ভাষা।
আর আমি ও আমার ওয়াইফ যেহেতু পুরো পেইজের মেজরিটি দায়িত্ব সামলাইতাম তাই পেইজের অর্ডার থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ করে দিতে হল।
আর এই ১ বছরে আমাদের ভালবাসার কাস্টমার মানে আপনারা যে পরিমান মেসেজ, অর্ডার ও আমাদের নক করেছেন আমরা অবাক ও অভিভূত হয়েছি।
টানা ১ বছরের পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ এখন আমরা জাপানিজ ভাষা ও শিখেছি ভিসা প্রসেসিং এর ও একদম শেষ পর্যায় এ আছি।
খুব শ্রিগ্রয় হয়ত রিজিকে থাকলে আমরা হাসবান্ড-ওয়াইফ জাপান চলে যাবো। এই যে চলে যাবো ভিসা প্রসেসিং হইতে ৩-৫ মাস লাগবে, এর মধ্যে চিন্তা করলাম আপনাদের আবার কিছু পিঠা খাইয়ে যাই।
তাই আবার শুরু করলাম এই পেইজ টা, খুবই অল্প সময় এর জন্য। আর খুবই অল্প রিসোর্স নিয়ে। বেশি অর্ডার চাইলেও দিতে পারবো নাহ।
তাই আপনারা যারা আমাদের পিঠা ও মিঠার আইটেম গুলোকে ভালোবাসেন, খেতে পছন্দ করেন আপনারা বেশি বেশি অর্ডার করেন।
আমরা চাই বাহিরে চলে যাওয়ার আগে আপনাদের আপ্রান পিঠা ও মিঠার আইটেম গুলো আবার খাওয়াতে।
তবে আমরা কখনোই চিরতরে হারিয়ে যাবো নাহ, আমাদের প্রতিটা আইটেম আমাদের অনেক রিসার্চ করে রেসিপি বানানো এবং সব লিপিবদ্ধ করা।
তাই আমাদের টেস্ট আপনারা কখনো ভুলতে পারবেন নাহ আর আমরা ভুলতে দিবো ও নাহ, দিতে চাই ও নাহ।
আর সব সময় আপনাদের কাছে আমাদের চাওয়া থাকবে-
ভালবাসবেন আমাদের,
পাশে থাকবেন পিঠা ও মিঠা র❤️