10/10/2024
Hilsa Pulao: Bengali Food HEAVEN! ইলিশ পোলাও: বাঙালি খাবারের স্বর্গ!
ইলিশ, শুধু একটা মাছ নয়, এ একটা আবেগ, একটা ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ।পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ,নদীর স্বাদ মাখা এই মাছটির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প, কবিতা, স্মৃতি। আর সেই ইলিশ যখন সুগন্ধী পোলায়ের চালের সাথে মিশে একাকার হয়, জন্ম নেয় অতুলনীয় ইলিশ পোলাও। রাজকীয় ঐতিহ্যের ধারক এই ইলিশ পোলাও আজও বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে, পারিবারিক আয়োজনে বাঙালির খাদ্য তালিকার প্রধান আকর্ষণ। আজ আমরা জানবো এই ইলিশ পোলাও রান্নার সহজ প্রণালী ও এর ঐতিহাসিক পটভূমি,।
ইলিশ পোলাও রন্ধনপ্রণালী:
▶ উপকরণ
ইলিশ মাছ - ২ টি মাঝের অংশ (১ কেজি ওজনের)
পোলাও চাল - তিন কাপ (১ কেজি)
পেঁয়াজ কুচি - ৪/৫ টি (মাঝারি সাইজের)
আদা - ৪ টুকরা (১ ইঞ্চি সমান)
পেঁয়াজ বেরেস্তা -২ টেবিল চামচ
কাঠবাদাম -১/২ কাপ
টক দই - ১/২ কাপ
গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ
তেজপাতা - ২ টি
এলাচ - ৪-৫ টি
দারচিনি - ১ টুকরো (ছোট)
কাঁচা মরিচ - ১০-১২ টি (ঝাল অনুযায়ী কম বেশি করতে পারেন)
তেল - ১/২ কাপ
ঘি - ২ টেবিল চামচ
পানি - ৪ কাপ
দুধ -১ কাপ
লবণ - স্বাদমতো
চিনি -১ চা চামচ
📜 নোট:± : উপকরণ আপনার স্বাদ অনুযায়ী বাড়ানো বা কমানো যাবে।
▶ ইলিশ মেরিনেট করা :
ইলিশ মাছ পছন্দ মত করে কেটে নেব ও ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দেবো। এরপর একটা ব্লেন্ডার যারে পেঁয়াজ কুচি, আদা, বাদাম, পেঁয়াজের বেরেস্তা, টক দই, ৬-৭ টি কাঁচা মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। এখন এই মিশ্রণটি দিয়ে, কেটে ও ধুয়ে রাখা ইলিশ মাছ গুলি ভালো করে মাখিয়ে ১ ঘন্টার জন্য মেরিনেট করে নরমাল ফ্রিজে রেখে দেব।
▶ রান্নার প্রণালী:
একটি বড় পাত্রে হাফ কাপ তেল গরম করে এতে ২ টি তেজপাতা, ৪-৫ টি এলাচ, ১ টুকরা দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর মেরিনেট করা মাছের টুকরোগুলো তেলে একে একে সাবধানে ছেড়ে দিতে হবে এবং উপর থেকে বাকি মেরিনেশনের মিশ্রণটি ঢেলে দিতে হবে।
চুলার আঁচ মাঝারি রেখে পাত্রের মুখ ঢেকে ৭-৮ মিনিট রান্না করতে হবে। এরপর ঢাকনা খুলে মাছের টুকরোগুলো উল্টে দিয়ে আবার ৭-৮ মিনিট ঢেকে রান্না করতে হবে। মাছ সেদ্ধ হয়ে গেলে সাবধানে পাত্র থেকে মাছের টুকরোগুলো তুলে রেখে দিতে হবে।
এবার মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এতে ১ চা চামচ পরিমাণে চিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা ভেজে নিতে হবে। তারপর এতে ১ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ধুয়ে রাখা চাল দিয়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে ৪ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, ১ কাপ পরিমাণ লিকুইড দুধ, পরিমাণমতো লবণ ও ৫-৬ টি কাঁচা মরিচ দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পাত্রের মুখ ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে।
এ পর্যায়ে চুলার আচ মিডিয়াম টু হাই রাখতে হবে। ভালো করে বলক চলে আসলে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে চুলার হিট কমিয়ে লো টু মিডিয়াম করে দেব ও আবারো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব।
চাল যখন উপরে দেখা যাবে, তখন চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। চাল ৯০% সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে অর্ধেক পরিমাণ পোলাও একটি পাত্রে তুলে নিতে হবে।
এবার পাত্রের পোলাওয়ের উপর সেদ্ধ করা মাছের টুকরোগুলো সাজিয়ে দিতে হবে। তারপর আগে তুলে রাখা পোলাও মাছের উপরে সমান ভাবে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে।
রান্না হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী ইলিশ পোলাও এবার একটি পাত্রে সাবধানে ইলিশ পোলাও সার্ভ করে নেব। উপর দিয়ে শসা গাজর ও পেঁয়াজ দিয়ে ড্রেসিং করে গরম গরম ইলিশ পোলাও প্রিয়জনকে পরিবেশন করুন।
▶ ইলিশ পোলাও-এর ইতিহাস:
বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ইলিশ মাছ। প্রাচীনকাল থেকেই বাঙালির খাদ্য তালিকায় এর বিশেষ স্থান রয়েছে। মনে করা হয়, মোগল আমলে রাজকীয় রন্ধনশালায় ইলিশ পোলাও রান্নার প্রচলন শুরু হয়। নবাবদের বিলাস বহুল ভোজ ও অনুষ্ঠানে ইলিশ পোলাও পরিবেশিত হত। বাংলার নদীমাতৃক জীবনে ইলিশের প্রাচুর্য এই খাবারকে আরও জনপ্রিয় করে তোলে। কালক্রমে এটি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং বাঙালি রন্ধনশৈলীর একটি অনন্য সংযোজন হিসেবে স্থান পেয়েছে।
▶ স্বাস্থ্য উপকারিতা:
হিলসা মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (ইপিএ এবং ডিএইচএ) থাকে যা হৃদরোগের জন্য উপকারী, প্রদাহ কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। এটি ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিনেরও উৎস।
চালের ধরণের উপর নির্ভর করে (বাদামী বা অন্য), ভাত শক্তির জন্য কার্বোহাইড্রেট সরবরাহ করে, সেই সাথে আঁশ, বি ভিটামিন এবং ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন খনিজ। রেসিপিতে সাধারণত লম্বা দানার পোলাও চাল ব্যবহার করা হয়, যার গ্লাইসেমিক ইনডেক্স ছোট দানার সাদা চালের তুলনায় কিছুটা কম হতে পারে।
পেঁয়াজে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে।
আদা তার প্রদাহ-বিরোধী এবং হজমকারী গুণাবলীর জন্য বিখ্যাত।
দই প্রোবায়োটিক সরবরাহ করে, যা অন্ত্রের কার্যকারিতা উন্নত করে। এটি প্রোটিন এবং ক্যালসিয়ামও সরবরাহ করে।
বাদামে ভালো ফ্যাট, আঁশ, প্রোটিন, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম থাকে।
▶ খাদ্য সংক্রান্ত বিষয়:
রেসিপিতে প্রচুর পরিমাণে তেল এবং ঘি ব্যবহার করা হয়, যা অসম্পৃক্ত এবং সম্পৃক্ত উভয় ধরণের ফ্যাটে ভারী। কিছুটা খাদ্যতালিকাগত ফ্যাট প্রয়োজনীয় হলেও, যেকোন ধরণের অতিরিক্ত ফ্যাট ওজন বৃদ্ধি এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। কম তেল ব্যবহার করা অথবা ভালো বিকল্প ব্যবহার করা এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
যদি আপনি সাদা পোলাও চাল ব্যবহার করেন, তবে এটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে এবং বাদামী চালের তুলনায় এর আঁশ কম থাকে।
লবণ: রেসিপিতে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে বলা হয়েছে। লবণ গ্রহণ নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপি অনুসরণ করে ঘরে বসে সুস্বাদু ইলিশপোলাও তৈরি করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।শুভরান্না!
Hilsa is not just a fish; it's an emotion, a tradition, an integral part of Bengali culture. The Hilsa of the Padma, the Hilsa of the Meghna—this river-flavored fish is intertwined with countless stories, poems, and memories. And when that Hilsa blends with fragrant pulao rice, it gives birth to the incomparable Hilsa Pulao. A bearer of royal heritage, Hilsa Pulao remains a star attraction in Bengali cuisine, gracing festive occasions, celebrations, and family gatherings. Today, we'll explore a simple recipe for Hilsa Pulao and delve into its historical background.
Hilsa Pulao Recipe:
▶ Ingredients:
Hilsa fish - 2 middle sections (about 1 kg)
Pulao rice - 3 cups (1 kg)
Chopped onions - 4/5 medium-sized
Ginger - 4 pieces (1 inch each)
Fried onions (beresta) - 2 tablespoons
Almonds - 1/2 cup
Sour yogurt - 1/2 cup
Garam masala powder - 1 teaspoon
Bay leaves - 2
Cardamom pods - 4-5
Cinnamon stick - 1 small piece
Green chilies - 10-12 (adjust to taste)
Oil - 1/2 cup
Ghee - 2 tablespoons
Water - 4 cups
Milk - 1 cup
Salt - to taste
Sugar - 1 teaspoon
📜 Note: ±: Ingredients can be increased or decreased to taste.
▶ Marinating the Hilsa:
Cut the Hilsa fish as desired, wash thoroughly, and set aside. In a blender, combine chopped onions, ginger, almonds, fried onions, sour yogurt, 6-7 green chilies, and salt. Blend well. Coat the washed Hilsa pieces with this mixture and marinate for 1 hour in the refrigerator.
▶ Cooking Process:
Heat half a cup of oil in a large pot. Add bay leaves, cardamom pods, and cinnamon stick; sauté briefly. Carefully place the marinated Hilsa pieces in the oil, one by one. Pour the remaining marinade over the fish.
Cover the pot and cook over medium heat for 7-8 minutes. Uncover, flip the fish pieces, and cook covered for another 7-8 minutes. Once the fish is cooked, carefully remove the pieces and set aside.
Stir the remaining masala well and cook for a few minutes. Add 1 teaspoon of sugar and sauté. Then, add 1 teaspoon of garam masala powder and sauté further.
When the oil starts to separate from the masala, add the washed rice and sauté well. Once the rice is lightly toasted, add 4 cups of boiling water, 1 cup of milk, salt to taste, and 5-6 green chilies. Stir well, cover, and cook.
At this stage, keep the heat at medium-high. Once the water starts to boil, uncover, stir, and cover again for a few minutes. Reduce the heat to low-medium, cover, and continue cooking.
When the rice is almost visible on the surface, lower the heat, stir gently, cover, and simmer. Once the rice is 90% cooked, remove half of the pulao and transfer it to a separate dish.
Arrange the cooked Hilsa pieces over the remaining pulao in the pot. Spread the reserved pulao evenly over the fish. Cover and simmer for a few more minutes.
Our traditional Hilsa Pulao is ready! Carefully transfer the pulao to a serving dish. Garnish with sliced cucumbers, carrots, and onions. Serve hot to your loved ones.
History of Hilsa Pulao:
Hilsa is deeply intertwined with the history and culture of Bengal. It has held a special place in Bengali cuisine since ancient times. It is believed that Hilsa Pulao originated in the royal kitchens during the Mughal era. It was served at lavish feasts and ceremonies hosted by the Nawabs. The abundance of Hilsa in Bengal's riverine landscape further enhanced its popularity. Over time, it made its way into the homes of ordinary people and became a unique addition to the Bengali culinary repertoire.
▶ Benefits of Health:
Rich in Omega-3 fatty acids (EPA and DHA), hilsa fish are great for heart health, lower inflammation, and support of brain function. It provides additionally calcium, vitamin D, and protein.
Depending on the kind of rice (brown or otherwise), rice supplies carbs for energy as well as fiber, B vitamins, and minerals including magnesium. Often a longer grain type and perhaps with a little lower glycemic index than shorter grain white rice, pulao rice is used in the recipe.
Onions have anti-inflammatory action and antioxidants.
Renowned for its anti-inflammatory and digestive properties is ginger.
Yogurt offers probiotics, which help intestinal function. It provides also protein and calcium.
Almonds include good fats, fibre, protein, vitamin E, and magnesium.
▶ Diet Issues:
The recipe calls for a lot of oil and ghee, which are heavy in both unsaturated and saturated fats. Although some dietary fat is necessary, too much of any kind can lead to weight gain and raise heart disease risk. Using less oil or better substitutes could help to offset this.
White rice might produce blood sugar increases and has less fiber than brown rice if you are using white pulao rice.
Salt: The recipe calls for taste-wise suitable salt. Salt intake should be under observation since too much of it might cause high blood pressure.
We hope you enjoyed the recipe. Try this recipe at home to prepare delicious Hilsa Pulao and share your valuable feedback in the comments. Happy cooking!
☝ 𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐧𝐨𝐰 𝐚𝐧𝐝 𝐮𝐧𝐥𝐨𝐜𝐤 𝐚 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐨𝐟 𝐜𝐮𝐥𝐢𝐧𝐚𝐫𝐲 𝐚𝐝𝐯𝐞𝐧𝐭𝐮𝐫𝐞𝐬! 𝐘𝐨𝐮 𝐰𝐨𝐧'𝐭 𝐫𝐞𝐠𝐫𝐞𝐭 𝐢𝐭.
▶ 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐅𝐥𝐚𝐯𝐨𝐫 𝐕𝐨𝐲𝐚𝐠𝐞!
𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 : https://www.youtube.com/
𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 : https://www.facebook.com/flavorodysseybyash/
𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 : https://www.instagram.com/flavorodysseybyash/
𝐓𝐢𝐤𝐭𝐨𝐤: https://www.tiktok.com/
, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,