11/10/2026
একটি এলোমেলো ও বিশৃঙ্খল ঘর কেবল জায়গাই নষ্ট করে না, আপনার মানসিক শান্তির ওপরও কিন্তু প্রভাব ফেলে - আপনি কি সেটা খেয়াল করেছেন?
একজন Interior Decor Expert হিসেবে আমি সবসময় বিশ্বাস করি, ঘরকে নান্দনিক রাখার আসল গোপন রহস্য কোনো দামি আসবাবে নয়, বরং পরিপাটি রাখার সহজ অভ্যাসে লুকিয়ে থাকে।
একটি সুন্দর ও খোলামেলা পরিবেশ পেতে প্রথমেই অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে স্থান খালি করুন।
চাবি বা রিমোটের মতো ছোটখাটো জিনিসগুলোকে নান্দনিক অর্গানাইজার বক্সে গুছিয়ে রাখুন।
ঘরে বড় ও প্রশান্তময় আবহ তৈরি করতে আলো-বাতাসের সুব্যবস্থাসহ দেয়াল ও পর্দায় হালকা রঙের ব্যবহার করুন।
সজীবতা এবং সতেজ পরিবেশ এর জন্য ইনডোর প্ল্যান্ট এর বিকল্প নেই। খুব সহজে টিকে থাকে এবং মেইন্টেইন করতে অনেক ঝামেলা হয় না এমন কিছু ইনডোর প্ল্যান্ট রাখুন যেমন - মানিপ্ল্যান্ট, স্নেইক প্ল্যান্ট, পিস লিলি, এরিকা পাম ইত্যাদি।
আর সবশেষে সবচেয়ে কার্যকরী টিপস হলো - প্রতিদিন ব্যবহার শেষে জিনিস যথাস্থানে রাখা এবং দিনে অন্তত ১০ মিনিট সময় বের করে এলোমেলো জায়গাগুলো গুছিয়ে নেওয়া।
এই ছোট ছোট সহজ অভ্যাসগুলো আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিন, আর কম প্রচেষ্টাতেই প্রতিদিন উপভোগ করুন একটি গোছানো, মানসিক চাপমুক্ত ও নান্দনিক পরিবেশ!
-
-
-
-