29/08/2026
মেয়ের জন্য খাবার এর রেসিপি খুঁজতে খুঁজতে মাথা গররম হয়ে গেছে।
মাথা ঠান্ডা করতে একটা AI ড্রামার দুই এপিসোড দেখে ফেলছি।
এক মাফিয়া ডন যার বউ মারা গেছে। ব্যাটার একটা ছোট ছেলে বাবু আছে। বাচ্চাটা খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে, ঘুম ছেড়ে দিয়েছে। এখন ডন ব্যাটা বাচ্চার জন্য মা খুঁজছে। নারীদের ইন্টারভিউ নিয়ে বেড়াচ্ছে।
এদিকে একটা মোটা মহিলা, নোরা, স্বামী দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মোটা নোরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাঁদছে। ওদের স্বামী তাড়িয়ে দিলেই কেন যেন বৃষ্টি পড়া শুরু হয়। নোরা বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখে ঝড়ো বাতাসে একটা বিজ্ঞাপন গাছের সাথে পুটপুট করে বাড়ি খাচ্ছে। কাঁদতে কাঁদতে নোরা কাছে এগিয়ে যায়। দেখে স্টেপমাদার চেয়ে বিজ্ঞাপন।
নোরা বলে, কী আছে আর জীবনে, যাই দেখি কী হয়।
কি
মোটা নোরা এড্রেস অনুযায়ী গিয়ে দেখে বিশাল প্রাসাদ, দেখে তাইনের মূর্ছা যাওয়ার জোগাড়। মূর্ছা যাইতে যাইতে নোরা আরো জানতে পারে এইটা একটা ডনের বাড়ি, তার ছেলের জন্যই স্টেপমাদার খুঁজছে।
মোটা নোরা ইন্টারভিউতে পাশ করে। ইন্টারভিউ ছিল বাচ্চাটাকে যদি এক চামচ খাবারও খাওয়াতে পারে তবে নোরার জব কনফার্ম। নোরা বাচ্চাটাকে পুরা প্লেট খাওয়ায়। আবার বাচ্চাটা সেই রাতে প্রথমবারের মতন সারারাত ঘুমায়।
ডন নোরার উপর খুশি হয়ে কথায় কথায় টাকা ধরায় দেয়, গাড়ি ধরায় দেয় আর বেতন বাড়ায় দেয়।
আবার সত্যি সত্যি বিয়েও করে নেয়। নোরা না না করে। জব করুক, বিয়ে করার কী দরকার।
ডন সৎ মানুষ। বলে, বাচ্চার জন্যই এটা দরকার। বাচ্চা যাতে জানে নোরা ওর মা।
নোরা ভাল মা। বাচ্চা মা ছাড়া কিছু বুঝে না।
ডন নোরার কাছে বাচ্চা রেখে দুই মাসের জন্য বাণিজ্যে যায় গা।
দুই মাস পর ফিরে দেখে মোটা নোরা শুকিয়ে ইন্ডিয়ান নোরা ফাতেহি হয়ে গেছে।
ডন এর মনে ঢং ঢং ঘন্টি বাজে।
তুমি কি সত্যিই নোরা?
নোরা হাসে।
বাচ্চাটা সব দেখে আর হাসে। গাড়িতে বসে বলে, নোরা পাপার কী হইসে, পাপা এত ফানি আচরণ কেন করছে।
নোরা বলে, হ্যাঁ আমিও খেয়াল করছি।
ওদিকে ডন আয়নায় নোরাকে দেখতে থাকে।
এই ড্রামা আমি কেন দেখলাম?
আমার এখন সর্বনাশ হয়ে গেছে।
সর্বনাশ এক- দুই মাসে নোরা ক্যাম্নে এত স্লিম হইল আমার জানা দরকার। বাকি এপিসোড খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। হেল্প কেউ লিংক পাইলে দিয়েন। নাহলে ঘুম আসবে না। ডন টাও কিন্তু সেই দেখতে😫😬