Afroja's Diary

Afroja's Diary Personal blog! I love traveling, cooking
(4)

Eid day ; 3Eid vibes
30/05/2026

Eid day ; 3
Eid vibes

কারো সাথে মিলে গেলে আমার দোষ নেই,,,  এটাই বাস্তব😃😃😁
29/05/2026

কারো সাথে মিলে গেলে আমার দোষ নেই,,, এটাই বাস্তব😃😃😁

27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

21/05/2026

একটা ধ র্ষ ণ ও হ ত্যা র ঘটনা কখনোই শুধু একটি পরিবারের ক্ষতি নয়। এটা পুরো সমাজের মানবিকতার পরাজয়।

একজন বাবার নীরব কান্না, একজন মায়ের বুকফাটা আহাজারি—এসব কোনো রাজনৈতিক ভাষণ দিয়ে পূরণ করা যায় না।

ক্ষমতাবান মানুষরা যখন এমন শোকাহত পরিবারের পাশে দাঁড়ান, তখন সেটি শুধু সহানুভূতি নয়, ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতারও বার্তা হওয়া উচিত। কারণ একটা রামিসা হারিয়ে গেলে শুধু একটি জীবন ঝরে যায় না, হাজারো মেয়ের, শিশুর নিরাপত্তাবোধও ভেঙে পড়ে।

আমরা এমন সমাজ চাই, যেখানে কোনো মা তার মেয়েকে হারানোর ভয় নিয়ে বাঁচবে না। যেখানে অপরাধীর পরিচয় নয়, অপরাধটাই সবচেয়ে বড় বিষয় হবে।

মানুষের চোখের পানি যেন আর কখনো রাজনীতি না হয়। বরং বিচার, নিরাপত্তা আর মানবিকতাই হোক সবচেয়ে বড় প্রতিশ্রুতি।



কুরবানী অফার! 🐮🐄Glam Touch Premium Ummi Ready Hijab Niqab SetProduct Price:  ৳1,650Discount Price:  ৳691https://s.daraz....
19/05/2026

কুরবানী অফার! 🐮🐄

Glam Touch Premium Ummi Ready Hijab Niqab Set

Product Price: ৳1,650
Discount Price: ৳691

https://s.daraz.com.bd/s.bgMs9

16/05/2026

সুস্বাদু খাবার মানেই দামি কিছু নয়,
বরং অল্প উপকরণে সঠিকভাবে তৈরি খাবারই সেরা। ঘরোয়া খাবারের সাদামাটা স্বাদের মধ্যে অন্যরকম এক শান্তি থাকে💖💖


পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক কেবল দেনা-পাওনার।  যদি তুমি কিছু পেতে চাও, তোমাকেও দিতে শিখতে হবে। ছাড়তে শিখতে হবে।যদি ভালো...
13/05/2026

পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক কেবল দেনা-পাওনার। যদি তুমি কিছু পেতে চাও, তোমাকেও দিতে শিখতে হবে। ছাড়তে শিখতে হবে।

যদি ভালো আচরন পেতে হয়, মানুষের সাথেও ভালো আচরন করতে হয়। যদি ভালোবাসা পেতে হয়, তাহলে মানুষকেও ভালোবাসতে জানতে হয়। যদি সম্মান, শ্রদ্ধা এবং স্নেহ চাও, মানুষকেও সেসব করবার অভ্যাস গড়তে হবে তোমার।

পৃথিবীর কোন কিছুই এমনি এমনি পাওয়া যায়না। মায়ের যত্নটা পেতে হলে, মায়ের বাধ্যগত হতে হয়। বাবার ছায়াটা পেতে হলে, বাবার প্রতি সম্মানটা ঠিক রাখতে হয়। প্রেমিকার বিশ্বস্ততা অর্জন করতে হলে, নিজেকেও বিশ্বস্ত হয়ে উঠতে হয়।

পৃথিবী ঋণ পছন্দ করেনা। সে সঠিক সময়ে যার যার সঠিক প্রাপ্যটা বুঝিয়ে দেয়।

যে বীজ আজকে রোপন করা হবে, পাঁচ বছর, দশ বছর কিংবা বিশ বছর পর সেই বীজ বিশাল বৃক্ষে রূপ নিবে। আর সে বীজ যদি দূষিত বীজ হয়, তবে একসময় তা কেবল দূষনই ছড়াবে।

তুমি আজকে কাউকে ঠকালে, তোমাকে কেউ না কেউ ঠকাবে। কখনো এটা ভেবো না যে, তুমি সহজ সরল ভাল মনের মানুষ হওয়ার পরেও, তুমি মানুষের দ্বারা প্রতিনিয়ত ঠকে যাচ্ছো। ওসব তোমারই প্রাপ্য। যখন নিজের সাথে খারাপ কিছু হয়, তখন মনে করার চেষ্টা করো, কোথাও কখনো কারো ক্ষতি করেছো কিনা। মনে রেখো, প্রকৃতি কারো সাথে বেঈমানি করেনা। যে যেমন বীজ রোপন করবে, সে তেমন ফলাফলই পাবে। যত অপ্রত্যাশিত, অবাঞ্চিত ঘটনাই নিজের সাথে ঘটুক না কেন, এটা তোমারই রোপন করা বীজ থেকে মাথা গজানো বৃক্ষ। অস্বীকার করো না।

মানুষের ভাগ্য হাতের রেখায় থাকেনা। যার হাত নেই, তারও ভাগ্য আছে। ভাগ্য আসলে, তোমার কৃতকর্মের ফল। তোমার চেষ্টা এবং চেষ্টাহীনতার ফসল। অদৃষ্টের কিংবা আল্লাহর উপর দোষ চাপিয়ে নিজের দায়কে এড়ানো যায়না। আল্লাহর সাথে তার সৃষ্টির কোন শত্রুতা নেই। তিনি কেবল তোমাকে ততোটুকুই দেয়, যতটুকু তুমি তোমার নিজের কৃতকর্মের দ্বারা পাওয়ার অধিকার রাখো।

পৃথিবীর কাছ থেকে কিছু চাইবার আগে, পৃথিবীকে কিছু দিতে শিখতে হয়। মানুষের কাছে কিছু পাওয়ার জন্য, মানুষকে দেওয়ার মানসিকতা টাও থাকা লাগে। তবে কিছু ক্ষেত্রে হয়তো এটার ব্যতিক্রমও হতে পারে।

একতরফা কোন কিছু থেকেই, আপনি ভালো ফলাফল আশা করতে পারেন না। একতরফা ভাবে যার জন্য আপনি করবেন,, সেই আপনাকে সস্তা ভাববে।
আপনি যদি একতরফাভাবে কারো জন্য কিছু করে যান, তবে সেখান থেকে শতভাগ কষ্ট পেয়ে আপনাকে ফেরত আসতে হবে।

বিনিময় ব্যতিত পৃথিবীতে কিছুই পাওয়া যায়না।
তাই,, দিতে শিখো,, তারপর নিতে শিখো।

Collected.

গরুর মাংস ও গরম ভাত, আমার অনেক পছন্দের❤️
12/05/2026

গরুর মাংস ও গরম ভাত, আমার অনেক পছন্দের❤️

আলহামদুলিল্লাহ 😊
12/05/2026

আলহামদুলিল্লাহ 😊

একটা সন্তানকে মানুষ করার জন্য বাবা মা দুইজনের ভূমিকা একইরকম থাকে।পৃথিবীতে কিছু কাপুরুষ আছে যারা দ্বিতীয় বিয়ে করে আগের সন...
10/05/2026

একটা সন্তানকে মানুষ করার জন্য বাবা মা দুইজনের ভূমিকা একইরকম থাকে।পৃথিবীতে কিছু কাপুরুষ আছে যারা দ্বিতীয় বিয়ে করে আগের সন্তানগুলাকে এত অবহেলা করে যেন তাদেরকে কোন ডাষ্টবিন থেকে পাওয়া হইছে😥আবার বলে চরিত্র হেফাজতের জন্য দ্বিতীয় বিয়ে করে 🤮ওদের চরিত্রের উপর মনে হয় ঠাডা পড়ছে☹️একটা মেয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে বাবা ডাক শুনাইছে, সেই মেয়ের কি চরিত্র নাই নাকি?
আবার প্রথম সন্তান গুলাকে ঠিক খোজখবর, আদরযত্ন, খাওয়াখরচ,পড়াশুনার খরচ কোন কিছুই দেয় না যদিও দুইটা ঈদে সন্তানের জন্য কিছু টাকা দেয়, তাও আবার কাগজে সিগনেচার নিয়ে তারপর সেই টাকা তাদের হাতে দেয়।
পৃথিবীতে এর থেকে লজ্জার অপমানের আর কিছু আছে বলে আমার মনে হয় না😓😳
ধিক্কার জানাই ওইসব কাপুরুষদের যারা দ্বিতীয় বিয়ে করে প্রথম স্রীর সন্তানদের অবহেলা, অপমান করে।
আল্লাহ এসব কাপুরুষদের যেন এর থেকেও জঘন্যভাবে অপমান অপদস্ত করে🙁🙁
যেই মা এই সন্তানকে লালনপালন করে মানুষ করার জন্য তার নিজের সবকিছু বিসর্জন দেয়, সেই মাকে কত কত ধৈর্যের পরীক্ষা দিতে হয় একমাত্র আল্লাহতায়ালা ভালো যানেন।
মা পাশে থাকলে সন্তান কখনো গরীব হয়না।
মায়েদের জন্য কোন দিবস হয়না❤️‍🩹

Address

Muslimnagar
Dhaka
1362

Telephone

+8801845512029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afroja's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afroja's Diary:

Share