Masuda Ismat Poppy

Masuda Ismat Poppy Let's eat healthy food.
(1)

বারোমাসি কাটিমন আম:কাটিমন আম হলো থাইল্যান্ড থেকে আসা একটি জনপ্রিয় বারোমাসি আমের জাত, যা বর্তমানে বাংলাদেশেও ব্যাপকভাবে ...
30/08/2026

বারোমাসি কাটিমন আম:
কাটিমন আম হলো থাইল্যান্ড থেকে আসা একটি জনপ্রিয় বারোমাসি আমের জাত, যা বর্তমানে বাংলাদেশেও ব্যাপকভাবে চাষ হচ্ছে। এই আমের মূল বৈশিষ্ট্য হলো:

বারোমাসি ফলন: গাছটি বছরে তিন থেকে চারবার বা প্রায় সারা বছরই ফল দিয়ে থাকে।

স্বাদ ও মিষ্টি: এই আম কাঁচা অবস্থায়ও বেশ মিষ্টি ও সুস্বাদু হয়। পাকা আম অত্যন্ত মিষ্টি, রসালো এবং আঁশবিহীন।

আকার: আমের সাইজ মাঝারি ধরনের হয়।

চাষাবাদ ও উপকারিতা: ছাদ বাগান কিংবা জমিতে এই জাতের চাষ লাভজনক হিসেবে বেশ পরিচিত। ছোট গাছেই প্রচুর আম ধরে।

পুষ্টিগুণ: এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সব ঋতুতেই মানুষের মন ভালো রাখার জন্য প্রকৃতির কত তোড়জোড়! প্রকৃতি মানুষকে বিনয়ী,নম্র,ধৈর্যশীল, নির্লোভ,নির্মল হতে শেখায়। ...
29/08/2026

সব ঋতুতেই মানুষের মন ভালো রাখার জন্য প্রকৃতির কত তোড়জোড়! প্রকৃতি মানুষকে বিনয়ী,নম্র,ধৈর্যশীল, নির্লোভ,নির্মল হতে শেখায়। অথচ আমরা ছুটে বেড়াই পৃথিবীর নানান মোহে। তবে একটা বয়সে এসে আমরা প্রকৃতির কাছে আত্মসমর্পণ করি। ক্লান্ত-শ্রান্ত শরীর নিয়ে জীবনের প্রকৃত স্বাদ খুঁজে পাই প্রকৃতির মাঝে।
তাই, জীবনের প্রতিটি ধাপেই প্রকৃতির সান্নিধ্যে থাকুন। শরীর মন উভয়ই সুস্থ থাকবে।

পপি,
২৯/৮/২৬ ইং

একাকীত্বকে জয় করুন...একটা সময় মানুষ একা থাকায় অভ্যস্ত হয়ে যায়। প্রত্যাশা গুলো এসে দাঁড়ায় শূন্যের কোঠায়। এ যেন পুণর্জন্ম!...
25/08/2026

একাকীত্বকে জয় করুন...
একটা সময় মানুষ একা থাকায় অভ্যস্ত হয়ে যায়। প্রত্যাশা গুলো এসে দাঁড়ায় শূন্যের কোঠায়। এ যেন পুণর্জন্ম! একা আসা পৃথিবীতে একাকী পথচলা হয়ে ওঠে খুব স্বাভাবিক ব্যাপার। কারও কাছে একটু 'সময়' ভিক্ষা চাইতে হয় না। পৃথিবীর প্রতি কোনো আক্ষেপ-অভিযোগ নেই। নিজের পিঠে নিজেকে বয়ে নিয়ে অনন্তকালের পথে এগিয়ে যাওয়া! ঠিক যেন ধীরে বহমান আরেক চিত্রা নদী।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন। নিজের প্রতি আরও যত্নশীল হোন।

পপি
২৫/৮/'২৬ ইং

চিয়া সিড খাওয়ার উপকারিতা:চিয়া সিড হলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজে ভরপ...
23/08/2026

চিয়া সিড খাওয়ার উপকারিতা:
চিয়া সিড হলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজে ভরপুর একটি সুপারফুড। এটি নিয়মিত খেলে ওজন ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে, হজমশক্তি বাড়ে, এবং হৃদরোগের ঝুঁকি কমে।

আমি প্রতিদিন চিয়া সিড খাওয়ার চেষ্টা করি। রাতে ভিজিয়ে রাখি, সকালবেলা খালি পেটে খেয়ে নিই।
সকালে খালি পেটে ভেজানো চিয়া সিড খেলে ওজন কমে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, পেট দীর্ঘক্ষণ ভরা থাকে এবং শরীরে সারাদিনের জন্য শক্তি পাওয়া যায়।এটি রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন । নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হোন ।

পপি,
২৩/৮/'২৬ ইং

22/08/2026

তাঁরা কোথায় চলে গেলো???

20/08/2026

রুটি গোল গোল হবেই👍👍

কাচকি মাছের চচ্চড়ি:কর্তা মশাই ভীষণ পছন্দ করেন কাচকি মাছ খেতে। নিখুঁত ভাবে পরিস্কার করতে যদিও বেশ সময় লেগে যায়; তবু্ও উনি...
18/08/2026

কাচকি মাছের চচ্চড়ি:
কর্তা মশাই ভীষণ পছন্দ করেন কাচকি মাছ খেতে। নিখুঁত ভাবে পরিস্কার করতে যদিও বেশ সময় লেগে যায়; তবু্ও উনি খেতে ইচ্ছে প্রকাশ করলে, নিয়ে আসতে বলি। পরিবারের সবার ছোট ছোট চাওয়া গুলোর যত্ন নিতে ভীষণ ভালো লাগে আমার।কারণ, তাঁরা আমাকে এরচেয়ে অনেক গুণ বেশি যত্নে রাখেন।আলহামদুলিল্লাহ ।

ইলিশের মাথা-লেজা তো ভেজে নিলাম। এখন কী রেসিপি করা যায়, আপনারাই বলুন👍👍
16/08/2026

ইলিশের মাথা-লেজা তো ভেজে নিলাম। এখন কী রেসিপি করা যায়, আপনারাই বলুন👍👍

বিনা খরচায় দামী ঔষধ:তেলাকুচা পাতা একটি উপকারী ঔষধি শাক। এটি রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য ক...
15/08/2026

বিনা খরচায় দামী ঔষধ:
তেলাকুচা পাতা একটি উপকারী ঔষধি শাক। এটি রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া খাবার রুচি বাড়াতে, হজমশক্তি উন্নত করতে, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট কমাতে এবং পা ফোলা রোগ দূর করতে তেলাকুচা পাতার রস ও শাক অত্যন্ত কার্যকরী।

তেলাকুচা পাতার দারুণ একটি রেসিপি করলাম আজ। কী যে দারুণ স্বাদ! না খেয়ে থাকলে একবার অন্তত ট্রাই করবেন প্লিজ। আর হাতের কাছে বিনা পয়সা বা সামান্য পয়সায় যদি এমন পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঔষধ পাওয়া যায়, তাহলে লুফে নেবেন না কেন? রেসিপি আসছে খুব শীঘ্রই।

পপি
১৫/৮/'২৬ ইং

লাউ রান্নার টিপস:👌👌লাউ একটি অত্যন্ত উপকারী ও সহজপাচ্য সবজি। এতে প্রায় ৯৬ শতাংশ পানি থাকে, যা শরীর ঠান্ডা ও হাইড্রেট রাখ...
13/08/2026

লাউ রান্নার টিপস:👌👌
লাউ একটি অত্যন্ত উপকারী ও সহজপাচ্য সবজি। এতে প্রায় ৯৬ শতাংশ পানি থাকে, যা শরীর ঠান্ডা ও হাইড্রেট রাখতে সাহায্য করে। এটি ওজন কমানো, হজমশক্তি বাড়ানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভীষণ কার্যকর।

আজকে লাউ-চিংড়ি রান্না করলাম। লাউটা একটু শক্ত ছিলো। তাই আগে ভাপ দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। কচি লাউ হলে আগে ভাপ দেয়ার দরকার হয় না। লাউ কম মশলায় হাই হিটে রান্না করলে আসল স্বাদ পাওয়া যায় এবং লাউয়ের সবুজ কালার অক্ষুন্ন থাকে ।

পপি,
১৩/৮/'২৬ ইং

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masuda Ismat Poppy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share