25/03/2026
Bangladeshi is not for beginner.
বাংলাদেশের বড় একটা অংশ মানুষ এখনো নিরাপদ ভবন নির্মাণের বিষয়টা খেল তামাশা মনে করে। কেউ কেউ ইন্টারনেটে এ আই (Ai) টুল এর মাধ্যমে ফ্লোর প্লান এবং থ্রিডি ইমেজ জেনারেট করে মনে করে বাড়ির কাজ হয়ে গেল অথবা নন প্রফেশনাল দিয়ে এই কাজটা করিয়া আজীবনের জন্য ভুক্তভোগী হয়।
BNBC (Bangladesh National Building Code) অনুযায়ী একটি ভবনের নকশা অনুমোদন এবং নির্মাণ এর জন্য নির্দিষ্ট কিছু ড্রয়িং থাকা বাধ্যতামূলক।
বিলিং বা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে যে ড্রয়িংগুলো ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
১. স্থাপত্য নকশা (Architectural Drawings)
Site Plan & Layout Plan: সীমানা প্রাচীর থেকে ভবনের দূরত্ব (Setback) ঠিক আছে কিনা তা যাচাইয়ের জন্য।
Floor Plans: প্রতিটি floor plan এর বিস্তারিত লেআউট।
Elevations & Sections: ভবনের উচ্চতা এবং ভার্টিক্যাল ডিটেইলস বোঝার জন্য অন্তত দুটি সেকশন (যার একটি সিঁড়ি দিয়ে যাবে) থাকা আবশ্যক।
Area Calculation Sheet: FAR (Floor Area Ratio) এবং গ্রাউন্ড কভারেজ হিসাব করার জন্য।
২. কাঠামোগত নকশা (Structural Drawings)
ভবনের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য এই ড্রয়িংগুলো ছাড়া ইঞ্জিনিয়ারিং এপ্রুভাল পাওয়া অসম্ভব। সঠিক স্ট্রাকচারাল ড্রইং মেন্টেন না করা হলে ভূমিকম্প আসলে বিল্ডিং ভেঙ্গে পড়বে অথবা হেলে যাবে।
Foundation & Column Layout: মাটির নিচে ফাউন্ডেশনের ধরন এবং কলামের অবস্থান।
Slab & Beam Detailing: ছাদ এবং বিমের রড বাইন্ডিং ডিটেইলস।
Structural Analysis Report: বিএনবিসি কোড অনুযায়ী ভূমিকম্প ও বায়ুপ্রবাহ (Wind load) সহনশীলতার প্রমাণ।
৩. সার্ভিস ও ইউটিলিটি ড্রয়িং (Service Drawings)
বিলিং (গ্যাস, পানি, বিদ্যুৎ) এবং অকুপেন্সি সার্টিফিকেটের জন্য এই ড্রয়িংগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ:
Electrical Layout : বিদ্যুৎ সংযোগের জন্য লোড ক্যালকুলেশনসহ ইলেকট্রিক্যাল ড্রয়িং।
Plumbing & Sanitary Plans: পানির লাইনের উৎস এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা (Septic tank, Soak well) নিশ্চিত করার জন্য।
Fire Fighting Plan: নির্দিষ্ট উচ্চতার বেশি ভবনের ক্ষেত্রে ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র পেতে এটি বাধ্যতামূলক।
৪. বিলিং বা অকুপেন্সি সার্টিফিকেটের জন্য বিশেষ ড্রয়িং
নির্মাণ শেষে যখন আপনি স্থায়ী হোল্ডিং নম্বর বা ইউটিলিটি বিলিংয়ের জন্য আবেদন করবেন, তখন নিচের বিষয়টি প্রয়োজন হয়।
কেন এগুলো অপরিহার্য?
বিশেষ দ্রষ্টব্য: BNBC অনুসারে, ড্রয়িংগুলো আইইবি (IEB) বা আইএবি (IAB) বা IDEB নিবন্ধিত পেশাদার স্থপতি বা প্রকৌশলী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। এই সিল এবং স্বাক্ষর ছাড়া কোনো ভাস নির্মাণ কাজ করা হতে পারে আপনার জীবনে সবচেয়ে বড় লস ইনভেস্ট এবং আপনার ভবনের জন্য ক্ষতির কারণ ।