Augustin Anjan Academy of Art

Augustin Anjan Academy of Art a platform of learning Art & Urban Sketching I passed almost 28 years of my life in Old Dhaka. Thank you

Hello brothers & sisters,
It’s me augustin anjan byapari, a passionate architectural heritage & urban sketch artist is presenting some of my works in front of you through this page. During my early childhood I used to like depicting heritage buildings printed on bank notes. Once it was my daily routine to replicate the architectural detailing of different buildings from photographs & banknotes aft

er my school hour. I also used to walk through the narrow alleys & lanes of Old Dhaka where I often got mesmerized by the finest architectural detailing of old & historic buildings. Later I completed my graduation on Architecture from BUET where I had to study architectural conservation along with the other subjects too, which also played an important role to enhance my passion towards architectural heritages as well. Currently I’m working as an architect & partner under the banner of a consulting firm named
AURONNYALOY DESIGN STUDIO & WORKSHOP.

প্রিয় বন্ধুরা, আগামী ২ এবং ৩ জুলাই  ২০২৬ ( বৃহস্পতিবার এবং শুক্রবার)  থেকে শুরু হতে যাচ্ছে আমাদের অফলাইন শিক্ষা কার্যক্র...
29/06/2026

প্রিয় বন্ধুরা,
আগামী ২ এবং ৩ জুলাই ২০২৬ ( বৃহস্পতিবার এবং শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে আমাদের অফলাইন শিক্ষা কার্যক্রম।

জুলাই সেশন ২০২৬ অফলাইন ক্লাসের সময়সূচি :
প্রতি বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত
প্রতি শুক্রবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত

অফলাইনের পাশাপাশি আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম এবং ভর্তি প্রক্রিয়াও চালু রয়েছে। অনলাইন ক্লাস শুরু হবে ৭ই জুলাই মংগলবার ২০২৬ থেকে।

জুলাই সেশন ২০২৬ অনলাইন ক্লাসের সময়সূচি :
প্রতি মংগলবার রাত ১০:৩০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত।

জুলাই সেশন ২০২৬ এর ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে :
01704-592750 ( WhatsApp/Telegram - Text only)

জুলাই সেশন ২০২৬ এর ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে ১০ই জুলাই শুক্রবার ২০২৬ পর্যন্ত।

অফলাইন ক্লাস অনুষ্ঠিত হওয়ার ঠিকানা :
BANGLADESH SCHOOL OF HARMONY
'নিরিবিলি '
১০১ ইন্দিরা রোড, লেভেল ৮, রুফটপ টেরাস গার্ডেন ( রাজধানী হাই স্কুলের পিছনে)

গুগল ম্যাপ লোকেশান :
https://maps.app.goo.gl/aR2si2zLxyZZHDgc9

For the ultimate Beginners!!!!
25/06/2026

For the ultimate Beginners!!!!

ভর্তি বিজ্ঞপ্তি!!!
Basic Foundation Course on Sitar
Duration: 6 months

সেতার ক্লাসের সময়সূচি :
প্রতি বৃহস্পতিবার @ বিকেল ৬:৩০ টা থেকে সন্ধ্যা ৭:৩০ টা পর্যন্ত
প্রতি শুক্রবার @ বিকেল ৬:৩০ টা থেকে সন্ধ্যা ৭:৩০ টা পর্যন্ত

আগ্রহী এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ উল্লিখিত দুইদিনের যেকোনো একদিন এসে ক্লাসে অংশ নেয়া এবং ক্লাস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবেন।

সেতারের উপর ' বেসিক ফাউন্ডেশন কোর্স ' এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে :
01704-592750 ( WhatsApp/ Telegram - Text only)

সেতারের পাশাপাশি আমাদের অন্যান্য নিয়মিত কার্যক্রমসমূহও ( পিয়ানো / ভায়োলিন / গিটার/ ক্লাসিকাল গিটার / উকুলেলে / কণ্ঠ সংগীত ( ওয়ারী শাখা) / চেলো ( ওয়ারী শাখা) / হারমোনিয়াম ( ওয়ারী শাখা) / দোতারা চালু রয়েছে।

আমাদের ইন্দিরা রোড এবং ওয়ারী শাখায় চলমান বিভিন্ন বিভাগে ভর্তি প্রক্রিয়াও চলমান রয়েছে।

গত শতাব্দীর ৮০' র দশক - সালটা সম্ভবত ১৯৮৩ কি ৮৪; মহান চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের নির্দেশনায় নির্মিত হতে চলেছে কালজয়ী 'ঘর...
16/06/2026

গত শতাব্দীর ৮০' র দশক - সালটা সম্ভবত ১৯৮৩ কি ৮৪; মহান চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের নির্দেশনায় নির্মিত হতে চলেছে কালজয়ী 'ঘরে বাইরে' উপন্যাসের উপর পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ' ঘরে বাইরে'। এইবার শুধু চিত্র পরিচালক নন- সঙ্গীত পরিচালক হিসেবেও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু তার চিন্তাভাবনাগুলোকে দর্শকদের কাছে পৌঁছে দিতে যতজন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মাঝে ঝাঁকড়া চুলের শ্মশ্রুমণ্ডিত সেতার হাতে এক যুবকের উপস্থিতি লক্ষমান, যিনি সুনিপুণ দক্ষতায় সুরের ঝঙ্কার তুলে যাচ্ছেন তার বাদনের মধ্য দিয়ে। তিনি আর কেউ নন, আমাদের অতি আপন দীপক চৌধুরী। যখনকার কথা বলছি তখনও সম্ভবত তিনি 'পণ্ডিত' উপাধি প্রাপ্ত হন নাই।

আজ ১৬ই জুন,পণ্ডিত দীপক চৌধুরীর জন্মবার্ষিকী। নতুন প্রজন্মের কাছে শুধু সত্যজিৎ রায় নন, তাঁর সাথে কাজের মাধ্যমে মেধা ও মননের স্ফুরণ ঘটিয়েছেন এমন সব ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যেই সম্প্রতি এই ছবিটার আলোকে ( ঘরে বাইরে সিনেমার রেকর্ডিং স্টুডিওতে ধারণকৃত; ছবি - নিমাই ঘোষ ) শিক্ষার্থীদের এসাইনমেন্ট দেয়া হয়েছিলো। যার অন্যতম লক্ষ্য ছিল TONE INTERPRETATION ( High contrast) এর মাধ্যমে কিভাবে একটি ছবি উপস্থাপন করা যেতে যেখানে শুধু সাদা এবং কালোর ব্যবহার থাকবে। অনেকের মাঝে আমাদের ইংল্যান্ড প্রবাসী এক শিক্ষার্থীর আঁকা ছবিটা এইবার পণ্ডিত দীপক চৌধুরীর ৮০ তম জন্মবার্ষিকীতে আমাদের পক্ষ থেকে নিবেদন করছি শ্রদ্ধাজ্ঞাপন স্বরূপ।

পুনশ্চঃ
পন্ডিত দীপক চৌধুরী, উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় নাম। ১৯৪৬ সালের ১৬ জুন তিনি জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি টান তাঁকে সেতারের প্রতি আগ্রহী করে তোলে। আপাদমস্তক সুরে ডোবা মানুষটির ধ্যান-জ্ঞানই ছিলো সেতার। কিংবদন্তি পন্ডিত রবি শঙ্করের একনিষ্ঠ শিষ্য হিসেবে সুদীর্ঘকাল তিনি বাবা আলাউদ্দিন খাঁ'র প্রতিষ্ঠিত মাইহার ঘরানার সেতার বাদনের কৌশল রপ্ত করেন।

রেফারেন্স ছবিঃ 'ঘরে বাইরে' র রেকর্ডিং স্টুডিও ( ছবি- নিমাই ঘোষ)
অঙ্কন শিল্পীঃ আব্দুল্লাহ হেম
মাধ্যমঃ কাগজে ব্ল্যাক মার্কার।

Our very own Augustin Anjan was interviewed recently by The Business Standard focusing on a topic 'The art of choosing a...
13/06/2026

Our very own Augustin Anjan was interviewed recently by The Business Standard focusing on a topic 'The art of choosing art for your space'. On this similar topic, another famous architect & artist Mustapha Khalid Palash shared his valuable & thoughtful notions for the readers, too!!!

On 5 June 2026 the interviews were published through a writeup prepared by the interviewer Rehnuma Shahreen.

We bestow our thanks to Rehnuma & TBS for preparing a nice feature based on our thoughts regarding Art.

Whether it is the way the light hits a sculpture in the foyer or the texture of a kantha on the wall, the art you choose is what finally turns the house into a home

“এখন তো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ!!!” ~শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ সাল...
28/05/2026

“এখন তো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ!!!”
~শিল্পাচার্য জয়নুল আবেদিন

১৯১৪ সালের ২৯ ডিসেম্বর ময়মনসিংহের কেন্দুয়ায় জন্ম নেওয়া জয়নুল ছোটবেলা থেকেই ছবি আঁকায় মুগ্ধ ছিলেন। মাত্র ১৬ বছর বয়সে কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ পড়ার বাসনায় বন্ধুদের সঙ্গে পালিয়ে যান। ১৯৩৩ সালে ভর্তি হন, আর ১৯৩৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

দেশ ভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে চিত্রশিক্ষার প্রসারে নেতৃত্ব দেন। ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ)। পাশাপাশি তিনি সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালার প্রতিষ্ঠাতা।
বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ১৯৪৩ সালের দুর্ভিক্ষ নিয়ে আঁকা হৃদয়বিদারক চিত্রমালার জন্য। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে আছে: নৌকা (১৯৫৭), সংগ্রাম (১৯৫৯), নবান্ন (১৯৬৯), মনপুরা-৭০ (১৯৭০), ও বীর মুক্তিযোদ্ধা (১৯৭১)। তার চিত্রকর্মের সংখ্যা প্রায় ৩,০০০।

তিনি নিখিল ভারত স্বর্ণপদক (১৯৩৮), হেলাল-ই-ইমতিয়াজ (১৯৫৮), ‘শিল্পাচার্য’ উপাধি (১৯৬৮), এবং জাতীয় অধ্যাপক (১৯৭৪) সহ বহু সম্মাননা লাভ করেন।

জয়নুল আবেদিন ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। আর আজ ২৮ মে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের পক্ষ থেকে তাকে জানাই সম্মান ও গভীর শ্রদ্ধা।

তথ্যসূত্র: উইকিপিডিয়া।
#শিল্পী #জয়নুল_আবেদিন #আর্ট #মৃত্যুবার্ষিকী

বিশেষ কৃতজ্ঞতাঃ বাংলার প্রাঙ্গণ

Address

Panthapath
Dhaka
1205

Telephone

+8801704592750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Augustin Anjan Academy of Art posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Augustin Anjan Academy of Art:

Shortcuts

Share