13/06/2026
শুকনো ডালে জাগল জীবন,
ঝরে পড়া সেই গাছে,
হঠাৎ করে একটি কুঁড়ি,
নতুন করে হাসে।
সবাই ভেবেছিল শেষ হয়ে গেছে,
প্রাণ নেই আর কোণায়,
আজকে সেখানে রঙিন পাপড়ি,
মিষ্টি আলো ছড়ায়।
মৃত গাছেও ফুল ফুটেছে,
আশার বাণী শুনিয়ে,
দুঃখ ভুলে হাসতে শেখায়,
নতুন জীবন ফিরিয়ে।