খানাপিনা.কম

খানাপিনা.কম আমি বাঙালি, আমি বাংলাদেশী। বাংলাদেশী 🇧🇩 খাবার আমার পছন্দের খাবার।
(1)

21/05/2026

আড়ং যদি গরু বিক্রি করে
তবে কি গরুর দড়ি বাড়ি থেকে নিয়ে যেতে হবে?

আড়ং ব্যাগ ফ্যাক্ট😜😜😜

 Cafe Rio ゚viralシfypシ゚viralシal
19/05/2026

Cafe Rio

゚viralシfypシ゚viralシal

 #খুঁজে_ফিরি"মা" শুধু একটি শব্দ নয়…মা হলো হৃদয়ের সবচেয়ে কোমল অনুভূতি, হাজার কষ্টের মাঝেও একফোঁটা শান্তির নাম। পৃথিবী যখন...
18/05/2026

#খুঁজে_ফিরি

"মা" শুধু একটি শব্দ নয়…মা হলো হৃদয়ের সবচেয়ে কোমল অনুভূতি, হাজার কষ্টের মাঝেও একফোঁটা শান্তির নাম। পৃথিবী যখন নিষ্ঠুর হয়ে ওঠে, তখন মায়ের আঁচলই হয়ে যায় সবচেয়ে নিরাপদ আশ্রয়। মায়ের ডাকে লুকিয়ে থাকে মমতা, দোয়া আর নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্ত পৃথিবী। আর বাবা...
"বাবা" হলো একটি সুশীতল বটবৃক্ষ, যার ছায়ায় দাঁড়িয়ে জীবন সাহস খুঁজে পায়। নিজের সব কষ্ট আড়াল করে সন্তানের মুখে হাসি ফোটানো মানুষটির নামই বাবা। ক্লান্ত জীবনের শেষ নিরাপদ ঠিকানা, ভরসার সবচেয়ে শক্ত দেয়াল, নীরব ভালোবাসার আরেক নাম বাবা।

সময় তার নিজস্ব গতিতে বয়ে যায়, দিন বদলায়, ক্যালেন্ডারের পাতাও পাল্টে যায়। কিন্তু কিছু শূন্যতা কখনো পুরোনো হয় না। কিছু মানুষ চলে গেলেও প্রতিটা নিঃশ্বাসে থেকে যায়। আজ ক্যালেন্ডারের পাতায় ১৮ তারিখ কিন্তু আমার জীবনের ক্যালেন্ডারে আজ ১৮০তম দিন যেদিন থেকে "আম্মা" বলে ডাকলে আর কোনো সাড়া পাওয়া যায় না। ১৮০ দিন হয়ে গেছে আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। তবুও চোখ বন্ধ করলেই মনে হয় এই তো আম্মা, ঘর থেকে রান্নাঘরের দিকে হেঁটে যাচ্ছে… চুলার পাশে বসে রান্না করছে… দরজার সামনে বসে তসবিহ পড়ছে… আব্বার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছে… আবার কখনো আমাদের ছোট্ট আড্ডায় মিশে গিয়ে মায়াভরা হাসিতে তাকিয়ে আছে। স্মৃতিগুলো আজও এতোটা জীবন্ত যে মনে হয় হাত বাড়ালেই ছুঁতে পারবো… কিন্তু বাস্তবতা বড়ই নির্মম ছুঁতে গেলেই শুধু শূন্যতা আর শূন্যতা।

আজও ভুলতে পারি না সেই সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের বিভীষিকাময় মুহূর্ত। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলাম HDU তে আম্মার বেডের সামনে। চোখ শুধু মনিটরের দিকে… হার্টবিট নেই… ডাক্তার-নার্সরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, CPR দিচ্ছে… একবার আশার আলো জ্বলে উঠেছিল, কিন্তু কয়েক মিনিট পর আবার কার্ডিয়াক অ্যারেস্ট…তারপর সবকিছু থেমে গেল😭😭😭। সেদিন শুধু একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়নি, সেদিন আমার "আম্মা" বলে ডাকার পৃথিবীটাও নিঃশেষ হয়ে গিয়েছে 😭😭😭

সেই শোকের রেশ কাটতে না কাটতেই আব্বা ক্রনিক লিভার সিরোসিসে আক্রান্ত। হয়তো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা নেন। জানি না সেই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারবো, তবে এটুকু বিশ্বাস করি আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আজ আব্বা অনেকটাই শিশুসুলভ হয়ে গেছেন। এখন আমি আব্বার পাশে ঘুমাই, চুপিচুপি ঘুমের ভান ধরে মুখখানা দেখি, মাথায় হাত বুলিয়ে দেই। অথচ জ্ঞান বুদ্ধি হবার পর কোনোদিন মনে পড়ে না আব্বার পাশে ঘুমিয়েছি। এবার আব্বাকে আপুর বাসায় রেখে আসার পর থেকে মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘোরে সহধর্মিণীকে জিজ্ঞেস করে বসি— "আব্বা-আম্মা কি রাতে খেয়েছে?" "তারা কি ঘুমিয়েছে?" আবার কখনো কখনো গভীর ঘুম থেকে উঠে পাশের রুমের লাইট জ্বালিয়ে খুঁজি "আব্বা-আম্মা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা?" তারপর হঠাৎ মনে পড়ে "আম্মা তো আর নেই।" এই একটা উপলব্ধি বুকের ভেতরটা ছিন্নভিন্ন করে দেয়। আম্মার অনুপস্থিতি আব্বাকেও খুব একা করে দিয়েছে। মাঝে মাঝে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন— "তোমার আম্মা আমাকে এত তাড়াতাড়ি রেখে চলে গেল" তার এই অসহায় কণ্ঠস্বর আমরা সন্তান হয়ে আমাদের বুকের ভেতরেও এক অদৃশ্য ঝড় তোলে।

এখন জীবনের বাঁকে বাঁকে শুধু আষাঢ় আর শ্রাবণ। কখনো ঝুম বৃষ্টিতে ভিজে যায় চারপাশ, আবার কখনো বুকের ভেতর জমে থাকে না বলা হাজারো মেঘ। সময় যেন শুধু পরীক্ষা নেয় কষ্টের, অপেক্ষার, আর নীরবে চোখের জল লুকিয়ে রাখার। তবুও এই মন একটুখানি রোদ্দুরের অপেক্ষায় থাকে, এক মুঠো উষ্ণতা, একফোঁটা শান্তির আশায়। হয়তো কোনো এক ভোরে, সব ক্লান্তি, সব কান্না, সব হারিয়ে যাওয়া স্বপ্নের ওপারে, আকাশটা হঠাৎ নরম হয়ে যাবে আর সেই আলো খুব আস্তে করে বলে যাবে "সব আষাঢ়ের পরই একদিন শ্রাবণ থামে… সব ঝড়ের পরই আকাশ ভরে ওঠে রোদ্দুরে…”"

হে আমার রব! হে আমার প্রতিপালক! হে আমার আল্লাহ! বটবৃক্ষের মতো স্নেহময় আশ্রয়দাতা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করুন আর তার ছায়ায় আমাদের জীবনকে শান্তিময় ও পরিপূর্ণ রাখুন। আমার আম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
ইয়া কারীম…
ইয়া আরহামার রাহিমীন…
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম…
ইয়া কুওয়াতাল মাতীন…
মা-হারা সন্তানদের প্রতি আপনার বিশেষ রহমত বর্ষণ করুন। আমাদের এই কঠিন পথচলাকে কল্যাণময় ও বরকতময় করে দিন। "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"। হে আমার প্রতিপালক! আমি তো পরাভূত ও অসহায় হয়ে পড়েছি, তাই আপনি আমাকে সাহায্য করুন "রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির" 🤲🤲🤲

゚viralシfypシ゚viralシal

 #বেগুন...খানাপিনা.কম পেইজের সাথে থাকুন          ゚viralシfypシ゚viralシal
16/05/2026

#বেগুন...
খানাপিনা.কম পেইজের সাথে থাকুন

゚viralシfypシ゚viralシal

জুম্মা মোবারক
15/05/2026

জুম্মা মোবারক

12/05/2026

লিভার ভালো রাখতে চাইলে...
খানাপিনা.কম পেইজের সাথে থাকুন

゚viralシfypシ゚viralシal

বিষাক্ত আমে🥭🥭🥭 বাজার সয়লাব আসুন জেনে নেই কোন জাতের আম কখন আসছে....খানাপিনা.কম পেইজের সাথে থাকুন  ゚viralシfypシ゚viralシal   ...
11/05/2026

বিষাক্ত আমে🥭🥭🥭 বাজার সয়লাব
আসুন জেনে নেই কোন জাতের আম কখন আসছে....
খানাপিনা.কম পেইজের সাথে থাকুন

゚viralシfypシ゚viralシal

11/05/2026

মজাদার আইটেম
খানাপিনা.কম পেইজের সাথে থাকুন

゚viralシfypシ゚viralシal

'মা' শব্দেই লুকিয়ে আছে পুরো পৃথিবীর মায়াখানাপিনা.কম পেইজের সাথে থাকুন  ゚viralシfypシ゚viralシal
10/05/2026

'মা' শব্দেই লুকিয়ে আছে পুরো পৃথিবীর মায়া
খানাপিনা.কম পেইজের সাথে থাকুন

゚viralシfypシ゚viralシal

10/05/2026

ফ্যাটি লিভার!

゚viralシfypシ゚viralシal

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when খানাপিনা.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share