Afia's Crochet Creations

Afia's Crochet Creations Bringing warmth and coziness with every stitch.

When she asked me,  how much i love her?I'd say,  Tuqburni (تُقبرني) ❤️Meaning in the comment section😊
25/05/2026

When she asked me, how much i love her?
I'd say, Tuqburni (تُقبرني) ❤️
Meaning in the comment section😊

05/05/2026

.crochet.cre 5 Followers, 34 Following, 100 Likes - Watch awesome short videos created by Afia's Crochet Creations

যখন দেখবেন কোনো মেয়ে মাথার চুল খুব পরিপাটি; মাঝখান দিয়ে একদম সোজা সিঁথি কেটে বেণি কিংবা খোঁপা করেছে, তখন বুঝবেন মনটা খুব...
05/05/2026

যখন দেখবেন কোনো মেয়ে মাথার চুল খুব পরিপাটি; মাঝখান দিয়ে একদম সোজা সিঁথি কেটে বেণি কিংবা খোঁপা করেছে, তখন বুঝবেন মনটা খুব বেশি ফুরফুরে না থাকলেও খারাপ নেই। যা বলবেন সেটা শুনবে, বুঝবে। সে তখন নিজের পরিপূর্ণ নিয়ন্ত্রণে আছে।

সুগন্ধি শ্যাম্পু লাগিয়ে, চিকন চিরুনি দিয়ে আঁচড়ে চুল খুলে রাখা অবস্থায় কখনো কোনো মেয়েকে দেখলে বুঝবেন তার মেজাজটা বেজায় ভালো। খুব বেশি ফুরফুরে মেজাজে না থাকলে অকারণে মেয়েরা চুল খুলে উড়তে দেয় না বরং চুলের স্বাধীনতা হরণ করে ক্লিপের নিচে আটকে রাখে।

রুক্ষ, খুশকি ভরা, চিরুনি করার অভাবে দলা পেকে যাওয়া চুলের কোনো মেয়েকে দেখলে একটু আন্তরিক হবেন। কারণ তার মনটা ভালো নেই, মাথার ভেতরেও অসংখ্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। হতে পারে সে এটাকিং মুডে আছে এসময় তার কথা শুনবেন, যত্ন নিবেন, সময় দিবেন।

আর কোনো মেয়ে যদি তার বিরাট লম্বা চুল কেটে একেবারে আধখানা করে ফেলে তাহলে তার আর কাউকে দরকার নেই। সে আর কারো ওপর বিশ্বাস রাখার মতোন বোকামি করবেনা। সে চলে গেছে জীবনের সার্ভাইভাল মোডে। ভাঙবে তবু মচকাবে না🙂

মানুষ বলে চোখ নাকি মনের কথা বলে, আমি বলি মেয়ে মানুষের মনের অবস্থা প্রকাশ পায় তার চুলে।🙆‍♀️ ©️আফিয়া

মানুষের চামড়া গায়ে থাকলে আর দেখতে মানুষের মত হলেই কেউ মানুষ হয় না। মানুষ হতে হলে মানবিক ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্য...
11/04/2026

মানুষের চামড়া গায়ে থাকলে আর দেখতে মানুষের মত হলেই কেউ মানুষ হয় না। মানুষ হতে হলে মানবিক ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। মনুষ্যত্ব বিহীন প্রাণি কে কখনো মানুষ বলা যায় না। 💔

শুধু চাঁদ দেখা বাকি😁
16/03/2026

শুধু চাঁদ দেখা বাকি😁

08/03/2026
No copy, no pasteঅনেকে ভাবেন, মায়ের দুধ তৈরি হওয়া যেন খুব স্বাভাবিক ও সহজ একটি প্রক্রিয়া।কিন্তু এর পেছনে কাজ করে এক ব...
21/02/2026

No copy, no paste
অনেকে ভাবেন, মায়ের দুধ তৈরি হওয়া যেন খুব স্বাভাবিক ও সহজ একটি প্রক্রিয়া।

কিন্তু এর পেছনে কাজ করে এক বিশাল শারীরবৃত্তীয় (physiological) পরিশ্রম।

এবং এই কারণে ইসলামে কোনো মা যদি বাচ্চাকে খাওয়ায় তাহলে তার রোজা রাখার বিধান আলাদা হয়..

স্তনের ভেতরের অ্যালভিওলাই কোষগুলো রক্ত থেকে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল সংগ্রহ করে দুধ তৈরি করে। অর্থাৎ মায়ের শরীরের পুষ্টিই রূপান্তরিত হয়ে শিশুর খাদ্যে পরিণত হয়। এজন্য স্তন্যদানকারী মায়ের দৈনিক অতিরিক্ত প্রায় ৪৫০–৫০০ কিলোক্যালরি শক্তি প্রয়োজন হতে পারে। পর্যাপ্ত প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি-কমপ্লেক্স, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড—সবকিছুর চাহিদা বেড়ে যায়।

দুধ তৈরি শুধু পুষ্টির ব্যাপার নয়, এটি হরমোননির্ভর একটি জটিল প্রক্রিয়া।
প্রোল্যাকটিন দুধ উৎপাদন চালু রাখে, আর অক্সিটোসিন দুধ নিঃসরণে সহায়তা করে। কিন্তু ঘুমের ঘাটতি, মানসিক চাপ, শারীরিক ক্লান্তি—এসব বিষয় হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। ফলে একজন মা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বড় একটি অভিযোজনের ভেতর দিয়ে যান।

স্তন্যদানের সময় দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকতে হয়। সঠিক সাপোর্ট না থাকলে পিঠ, ঘাড় ও কাঁধে ব্যথা তৈরি হতে পারে। অনেক মায়ের জন্য একটি আরামদায়ক চেয়ার, পিঠের সাপোর্ট, এমনকি পায়ের নিচে স্টুল—এসব বাস্তব প্রয়োজন। এগুলো বিলাসিতা নয়, বরং শরীরের সুরক্ষার অংশ।

শরীরে আরও যে পরিবর্তনগুলো হয়:

🪄জরায়ু ধীরে ধীরে আগের আকারে ফিরতে থাকে (অক্সিটোসিন এতে সহায়তা করে)
🌸স্তনে ভারীভাব, ব্যথা বা এনগর্জমেন্ট হতে পারে
ক্যালোরি খরচ বেড়ে যাওয়ায় দ্রুত ক্লান্তি আসতে পারে
🌸চুল পড়া, ত্বকের পরিবর্তন, হরমোনজনিত মুড সুইং—এসবও দেখা যায়

অর্থাৎ দুধ শুধু “স্বাভাবিকভাবে বেরিয়ে আসে” না—এটি মায়ের শরীরের শক্তি, পুষ্টি, সময়, ঘুম, ধৈর্য—সবকিছুর সমন্বিত বিনিয়োগ।

তবুও এই দুধ একটি জীবন্ত, অভিযোজনক্ষম তরল—যা শিশুর বৃদ্ধি, রোগপ্রতিরোধ ও মানসিক নিরাপত্তা একসাথে বহন করে।
তাই স্তন্যদান শুধু জৈবিক প্রক্রিয়া নয়—এটি শারীরিক সহনশীলতা, মানসিক দৃঢ়তা এবং গভীর ভালোবাসার এক বাস্তব প্রমাণ।
আর হ্যাঁ—
এই দুধ তৈরি করতে একজন মা প্রতিদিন নিজের শরীর থেকে দেন।
তাই তার বিশ্রাম, পুষ্টি, সাপোর্ট এবং সম্মান—এসব কোনো অপশন নয়, অপরিহার্য।

©পোস্ট এর আইডিয়া টা ইংরেজি একটা আর্টিকেল থেকে সামান্য সংযোজন বিয়োজন করে নতুন করে লিখলাম..

Address

বংশাল ঢাকা
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afia's Crochet Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share