রুচিশীল মজার রেসিপি

রুচিশীল মজার রেসিপি রান্নাবান্না, ঘর সংসার ও রুপচর্চা নিয়?

মুচমুচে রেশমি জিলাপিউপকরণময়দা - ১ কাপকর্নফ্লাওয়ার - ২ চা চামচইস্ট- ১ চা চামচতেল(সয়াবিন) - ১ চা চামচটক দই - ১ টে চামচউষ্ণ...
20/07/2016

মুচমুচে রেশমি জিলাপি
উপকরণ
ময়দা - ১ কাপ
কর্নফ্লাওয়ার - ২ চা চামচ
ইস্ট- ১ চা চামচ
তেল(সয়াবিন) - ১ চা চামচ
টক দই - ১ টে চামচ
উষ্ণ পানি- ১ কাপ বা এর চাইতে সামান্য কম
জিলাপি ভাজার জন্য তেল - ১ কাপ
চিনির শিরার জন্য লাগবে-
চিনি - ১ কাপ
পানি - ১ কাপ
লেবুর রস - ১ চা চামচ
প্রনালী
সিরা তৈরির উপাদান ও জিলাপি ভাজার তেল বাদে বাকি সব উপাদান
ভালো করে মিশিয়ে ১ ঘন্টা কোনো উষ্ণ জায়গায় রেখে
দিন।
এবার এক চুলায় কড়াইতে চিনি আর পানি ১৫ মিনিট জ্বাল দিয়ে শিরা
বানিয়ে নিন। ১৫ মিনিট হয়ে গেলে লেবুর রস দিয়ে একদম মৃদু
আঁচে এ রাখুন।
অপর চুলায় কড়াইতে তেল ভালো করে গরম করে জ্বাল
কমিয়ে দিন। এবার জিলাপি ভেজে নিন।
তেল যাথেষ্ট গরম করে তবেই জিলাপি ছাড়বেন ও কম
জ্বালে এ ভাজবেন, নাহলে সাথে সাথে পুড়ে যাবে। জিলাপির রং কমলা বা জাফরানি এমনিতেই হবে কোনো ফুড কালার
দেয়ার দরকার নেই।
জিলাপি ভাজা হলে তেল ঝরিয়ে শিরায় দিন এবং ২ মিনিট রেখে
তুলে ফেলুন তা না হলে নরম হয়ে খুলে যাবে।
গরম গরম পরিবেশন করুন।
জিলাপি তৈরির জন্য প্লাস্টিকের সসের বোতলে জিলাপির ব্যাটার
ঢুকিয়ে জিলাপি তৈরি করুন, অনেক বেশী সোজা হবে।

10/07/2015

Chola Bhatura (ছোলা বাটুরা )

Ingredients:
For Chola:
Kabuli Chana-1 cup (Soaked overnight)
Potato-1 medium (boiled and grated)
Onion-1/2 cup (chopped)
Green chili- 4-5 pieces(chopped)
Turmeric powder-3/4 ts
Red chili powder-1/2 ts
Ginger garlic paste- 2 Tbs
Chana masala- 2 Tbs
Cardamom-4/5 pieces
Bay leaves-1
Cinnamon stick- 1
Cumin powder-1/2 ts
Oil-around 5 ts
Salt-1 ts or according to your taste
For batura:
All purpose flour-2 cup
( 1 cup all purpose flour and 1 cup
atta would be better)
Plain yogurt- 1/2 cup
Baking powder-1/2 ts
Sugar-1 Tbs
Salt-1 ts or according to your taste
Warm water- a little (around 5-6 Tbs)
Oil- 3 Tbs + oil for deep frying

For decoration:
Onion- 1/2 cup
Green chili - 2
Coriander leaves (finely chopped)- 2 Tbs
Procedure:
Heat oil in a pan. Add cardamom,bay leaves and cinnamon stick. Stir for few seconds. Add chopped onion and fry until tender. Add the rest of the ingredients except chana and potato. Fry them a little. Then add chana and grated potato. Stir well to coat with masala.
Add water and cover the pan with lid. Cook until chana become nicely tender. Gravy should be thick.
Now take a large mixing bowl. Add flour,baking powder,sugar,salt and 3 Tbs oil. Mix them well. Add plain yogurt and water. Knead well to make a smooth soft dough.
Cover the dough with cling film and keep it in little warm place around 2-3 hours.
Remove the cling film and punch the dough to remove extra air from it. Knead again till the dough is smooth and elastic. Divide the dough into 6-8 equal-sized balls. (If you have not enough large pan to fry you can make it 10. Then size would be small.)
Set up the cooking oil to heat, in a large, deep pan, on medium heat.
Take one ball on the rolling board, spread some flour and roll it like roti size. Make all the other ball in the same process.
When the oil is heated enough (to test if the oil is hot, drop a small ball of dough into it. If the ball quickly rises to the surface oil the oil and sizzles, the oil is ready) add a rolled-out vhatura to it gently, to avoid splashing hot oil. In 5-7 seconds, turn gently with a slotted spoon. Wait another 5-7 seconds and press gently in the center of the vhatura with the slotted spoon. This will cause tit to puff up like a ball. Keep frying and turning gently till both sides are golden.
Drain and remove from oil when done and keep in bowl/ plate on paper towels to soak extra oil.
Grnish chola with chopped onion,green chili and coriander leaves.

আমি একজন ফাকিবাজ রাধুনী। একারণেই রান্না করার সময় আমার প্রথম ও প্রধান লক্ষ্য থাকে কিভাবে এবং কত সহজে রান্নাটা শেষ করা যা...
02/07/2015

আমি একজন ফাকিবাজ রাধুনী। একারণেই রান্না করার সময় আমার প্রথম ও প্রধান লক্ষ্য থাকে কিভাবে এবং কত সহজে রান্নাটা শেষ করা যায়। এই রান্নাটাও সেরকম একটি ফাকিবাজি রান্না। কাটাকাটির ঝামেলা নেই। ফ্রিজে চিকেন থাকলেই হল। যেকনো সময় বানানো যায়। খুবই সোজা কিন্তু টেস্ট দারুণ।

উপকরণ

চিকেন পিস ৫- ৬ পিস

বেসন আধা কাপ

কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ

বেকিং পাউডার ১/২ চা চামচ

লবণ প্রয়োজনমত

চিনি প্রয়োজনমত

গোলমরিচ গুড়া ১/২ চা চামচ

জিরা গুড়া ১/২ চা চামচ

ধনে গুড়া ১/২ চা চামচ

মরিচ গুড়া ১/২ চা চামচ

হলুদ সামান্য

লেবুর রস ১/২ চা চামচ

পানি প্রয়োজনমত

তেল ভাজার জন্য

প্রণালী

প্রথমে চিকেন, লবণ, চিনি, অল্প গোলমরিচ গুরা, লেবুর রস ও ১/২ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। পানি শুকিয়ে সিদ্ধ করে নিতে হবে।

এবার বেসন, কর্ণফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ, গোলমরিচ গুড়া, জিরা গুড়া, ধনে গুড়া, মরিচ গুড়া, হলুদ ও পানি দিয়ে একটা ঘন গোলা তৈরী করতে হবে।

চিকেন গুলো এই গোলায় ডুবিয়ে গরম তেলে ডিপ ফ্রাই করতে হবে।

ব্যাস এইতো রেডি হয়ে গেল মুচমুচে চিকেন ফ্রাই।

13/06/2015

ফর্সা করতে কয়েকটি টিপস্
ত্বক
ফর্সা বা কালো হওয়ার বিষয়টি
নির্ভর করে মেলানিনের উপর। এর
অধীক বেশি হলে গায়ের রং কালো
আর কম হলে ফর্সা হয়ে থাকে। আজ
প্রাকৃতিক উপায়ে ত্বক ফর্সা
করার কয়েকটি টিপস্ দেওয়া হলো।
তবে প্রাকৃতিক কিছু উপাদানে
রয়েছে এনজাইম ও হরমোন যা ত্বকের
কোষ সুস্থ্য করে ত্বককে করে
তোলে উজ্জ্বল। ত্বকের রং ফর্সা
করতে মুখে দই লাগাতে পারেন। ২০
মিনিট রেখে ধুয়ে ফেলুন।
সপ্তাহে অন্তত ৩ দিন এরকম
লাগাতে হবে।
# নিয়মিত দুধ দিয়ে মুখ মুছলেও
ত্বক ফর্সা হয়।
# অয়েলি স্ক্রিনের জন্য লেবুর রস
ও ডিমের সাদা অংশ সমপরিমাণে
মিশিয়ে মুখে ২০ মিনিট রেখে
ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল না হয়ে
পারেই না।
# সারা গায়ের রং উজ্জ্বল করতে
ব্যাসন। দই আর সামান্য হলুদ
মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
গোসলের সময় সাবানের পরিবর্তে
এটি নিয়মিত ব্যবহার করুন।
# অনেক সময় হাত-পা-হাঁটু ও কণুইয়ে
কালো ছপ পড়ে। এক্ষেত্রে আধা
কাপ পেঁপের সাস এক চা চামচ
তরমুজের রস, এক চা চামচ লেবুর রস
ডিমের সাদা অংশ, এক চা চামচ মধু
একসঙ্গে মিশিয়ে ওইস্থানে
লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত
রাখুন। এরপর ধুয়ে ফেলুন।
# সুষ্ক ত্বকের জন্য। দুই চা চামচ
কাঁচা দুধ, আলুর রস ঠাণ্ডা করে
ব্যবহার করুন ক্লিঞ্জার হিসেবে।
যাদের ত্বক তৈলাক্ত তারা মুগের
ডাল গুড়ো সামান্য পানিতে
মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন
করে মুখ স্ক্রাব করুন। এটি ত্বকের
উপরের মরা কোষের পরত (আবরণ) দূর
করবে।
# আধা টুকরা পাকা কলা নিন।
ভালোভাবে চটকে নিয়ে এতে কয়েক
ফোটা শষার রস মেশান। মুখে-গলায়
লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর
ধুয়ে ফেলুন।
# মধু ও কয়েক ফোটা লেবুর রস
মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫
মিনিট। মধু যখন আপনার ত্বক উজ্জ্বল
করবে- লেবুর প্রাকৃতিক ব্লিচিং
গুণ তখন ত্বককে করবে আরও ফর্সা।

গরম ভাতের পাতে হরেক রকমের ভর্তা- শুনেই জিভে পানি চলে আসে, তাই না? ৬টি দারুণ ভর্তার রেসিপি নিয়ে আজ এসেছনে নদী সিনা। এই ভর...
13/06/2015

গরম ভাতের পাতে হরেক রকমের ভর্তা- শুনেই জিভে পানি চলে আসে, তাই না? ৬টি দারুণ ভর্তার রেসিপি নিয়ে আজ এসেছনে নদী সিনা। এই ভর্তাগুলো সুস্বাদু তো বটেই, সাথে স্বাস্থ্যকরও। চলুন, জেনে নিই রেসিপি। :)



কালোজিরা ভর্তা

উপকরণ: কালোজিরা সিকি কাপ, রসুনের কোয়া ১ টেবিল-চামচ, কাঁচামরিচ ৩-৪টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ টেবিল-চামচ।

প্রণালি: রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ প্যানে টেলে নিতে হবে। তেল বাদে সব উপকরণ পাটায় বেটে তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

টমেটো ভর্তা

উপকরণ: টমেটো আধা কেজি, কাঁচা মরিচ ৫/৬টি, লবণ পরিমাণ মতো, পিঁয়াজ কুচি সিকি কাপ, ধনে পাতা কুচি সিকি কাপ, সরিষার টেল স্বাদ অনুযায়ী

প্রণালি: টমেটো ধুয়ে পানি ঝড়িয়ে নিন। চুলায় ফ্রাই প্যানে টমেটোগুলি দিয়ে ঢেকে দিন অল্প আঁচে। ১০/১৫ মিনিট পর উটিয়ে দিন। টমেটো সিদ্ধ হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নিন। এবার টমেটোগুলির খোসা ছাড়িয়ে নিন। পাত্রে পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি নিন। হাতে মেখে টমেটোগুলি তার সাথে মিশিয়ে ভর্তা করে নিন। তেল যোগ করুন। তৈরি হয়ে গেল চমৎকার টমেটো ভর্তা।



লাউপাতা /কুমড়া পাতা ভর্তা

উপকরণ : কচি লাউপাতা/কুমড়া পাতা ১৫/২০টি, চিংড়ি ১/২ কাপ ছোট, পেঁয়াজ ১/৪ কাপ, কাঁচামরিচ যে যেমন ঝাল খাবেন , রসুন ১ টেবিল চামচ ,লবণ সাদমত, সরিষার তেল ১ টেবিল চামচ।

প্রণাল : লাউপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এইবার বাকি সব দিয়ে প্যানে একটু নেড়ে পানি শুকিয়ে নিন। পানি শুকিয়ে গেলে পেস্ট করে নিন। সব শেষে সরিষার তেল মেখে পরিবেশন করুন।



বেগুন ভর্তা

উপকরণ: বেগুন – ৪০০ গ্রাম, সরিষার তেল – ১ টেবিল চামচ,পেঁয়াজ কুচি – ১/৪ কাপ,কাঁচামরিচ – ৪-৫ টা (কুচি করে দিতে পারেন অথবা হাল্কা করে টেলে নিয়ে ভর্তা করে দিতে পারেন),ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ (ইচ্ছা),লবণ- ১ চা চামচ অথবা পছন্দমত

প্রণালী:বেগুন নরম হওয়া পর্যন্ত পুড়িয়ে নিন। বেগুন পোড়া হয়ে গেলে বেগুনটা ঠান্ডা হতে দিন। তারপর চামড়া আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে ভাল করে ভর্তা করে নিন। তারপর পেঁয়াজকুচি, মরিচকুচি, লবণ ও ধনিয়াপাতাকুচি ভাল করে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।



সবজির ভর্তা

উপকরণ: আলু ২টি, মিষ্টি কুমড়া আধা কাপ, ফুল কপি ১ কাপ, ব্রকলি ১ কাপ, বরবটি ১ কাপ,গাজর ১/২ কাপ , লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ টেবিল চামচ, কাঁচা মরিচ/শুকনা মরিচ ভাজা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন : সব সবজি চারকোনা করে কেটে নিন। সব সবজি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন।
এরপর সবজিগুলো একসঙ্গে ভর্তা করে সরিষার তেল, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।



পালংশাক ভর্তা

উপকরন: পালংশাক ২০০ গ্রাম , কাঁচা মরিচ/ শুকনা মরিচ ভাজা ৫ থেকে ৬ টি পেয়াজ কুচি ২ টেবিল চামচ। লবণ ও সরিষার তেল -নিজের পছন্দ মত।

প্রনালী: প্রথমে পালংশাক ভাল করে ধুয়ে বড় করে কেটে যে কোন পাত্রে সিদ্ধ করে নিন। শাক সিদ্ধ হয়ে গেলে পেয়াজ কুচি, মরিচ ও লবণ হাত দিয়ে চেটকিয়ে মিহি করুন। তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করুন। শীতের দিনে গরম গরম ভাতের সাথে শাক ভর্তা অনেক সুস্বাদু লাগে।

ব্ল্যাকবেরি চিজ কেক , বাসায় তৈরি করে বাজিমাত করুন সবাইকে ! ‘ব্ল্যাকবেরি চিজ কেক’ নামটি শুনে মনে হতে পারে এটি বানানো একট...
08/06/2015

ব্ল্যাকবেরি চিজ কেক , বাসায় তৈরি করে বাজিমাত করুন সবাইকে !

‘ব্ল্যাকবেরি চিজ কেক’ নামটি শুনে মনে হতে পারে এটি বানানো একটু কঠিন ও সময়সাপেক্ষ। কিন্তু এই রেসিপিটি দেখলেই বুঝবেন, উপকরণগুলো যোগার করা থাকলেই অনেক সহজে ও কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই মজার ডেজার্টটি।

উপকরণঃ
-ব্ল্যাকবেরি (কালোজাম)- ২০০ গ্রাম
-ক্রিম চিজ- ২০০ গ্রাম
-চকলেট কুকিজ (ভেঙ্গে নেয়া)- ৫ টি
-বাটার- ১/৪ কাপ
-চিনি ( ব্লেন্ড করে নেয়া ) – ১ কাপ
-ডিম- ২ টি
-ক্রিম- ৫০০ মি.লি.

পদ্ধতিঃ
-প্রথমে ওভেন ১৮০ ডিগ্রি সে. তাপমাত্রায় উত্তপ্ত করে নিতে হবে এবং চকলেট কুকিজ পিষে নিতে হবে।
-এবার একটি বাটিতে পিষে নেয়া চকলেট কুকিজ ও বাটার মিক্স করুন। ভেজা হাতে এই মিশ্রণটি একটি কেক টিনে সমভাবে ছড়িয়ে দিন। এখন এটি পূর্বে উত্তপ্ত করে রাখা ওভেনে ১০ মিনিটের জন্য বেক করে নিন।
-একটি বাটিতে ক্রিম চিজ নিয়ে ভালো ভাবে নেড়ে নিন। এতে চিনি যোগ করে ভালো ভাবে মেশান।
-এবার এই মিশ্রণে ডিম ভেঙ্গে নিন এবং ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর ক্রিম যোগ করে ভালো ভাবে মেশান।
-এবার ওভেন থেকে কেক টিন বের করে এর উপরে চিজ কেকের মিশ্রণটি ছড়িয়ে দিন। এতে কালোজাম যোগ করুন এবং ছড়িয়ে দিন।
-এখন এটি ৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন। :)

ডিম ছাড়াই তৈরি করুন মজাদার চকলেট মুজএই গরমে একটু ঠাণ্ডা ঠাণ্ডা খাবার হলে কেমন হয় বলুন তো? তাহলে শিখে নিন মুনমুন মেহমুদ...
08/06/2015

ডিম ছাড়াই তৈরি করুন মজাদার চকলেট মুজ

এই গরমে একটু ঠাণ্ডা ঠাণ্ডা খাবার হলে কেমন হয় বলুন তো? তাহলে শিখে নিন মুনমুন মেহমুদের এগলেস চকলেট মুজ তৈরির রেসিপি। খুব মজার এই খাবারটি তৈরি করতে পারবেন কোন ডিম ছাড়াই!

উপকরণ
যে কোন মিষ্টি চকলেট ৪ প্যাকেট (এখানে ক্যাডবেরি ডেইরি মিল্ক ব্যবহার করা হয়েছে)
কফি পাউডার অর্ধেক চা চামচ

চিনি ২ টেবিল চামচ
পানি ৪ টেবিল চামচ
ফস্টার ক্লার্ক হুইপ ক্রিম ১ প্যাকেট (হুইপ ক্রিম প্যাকেটের নিয়মে বিট করে ফ্রিজে রাখুন)

যে ভাবে করবেন
-চুলায় নন স্টিক পাত্রে পানি, চিনি,কফি পাউডার দিয়ে দিন।
-এবার ৪ প্যাকেট চকলেট ভেঙে এর মধ্য দিয়ে দিন। খুব হাল্কা আঁচে ৫ মিনিট চুলায় রাখুন। নামিয়ে একদম ঠাণ্ডা হতে দিন।
-এবার ফ্রিজে রাখা হুইপ ক্রিম বের করে এর সাথে খুব হাল্কা ভাবে মিশিয়ে নিন।
-যে গ্লাসে পরিবেশন করতে চান,ওতে ঢেলে ফ্রিজে রাখুন ১ ঘণ্টা এরপর বের করে মনের মত করে পরিবেশন করুন মজাদার চকলেট মুজ

04/06/2015

★★রুচিশীল মজার রেসিপি★★

টিপস সমুহঃ
► পাটা সহজে পরিষ্কার করতে কিছুটা লবণ মাখিয়ে কিছুক্ষণ পর ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়।
► কম টকের দই তৈরি করতে দুধে এক টুকরো নারকেল ফেলে রাখলে দই তেমন টক হয় না।
► তরকারির খাদ্য গুণ ঠিক রাখার জন্য রান্নার সময় সামান্য তেঁতুল ফেলে দিন।
► গরম চা বা কফি খেতে গিয়ে অনেক সময় জিভে ছ্যাঁকা লাগে তখন যদি মুখে কিছুটা চিনি দিয়ে রাখা যায় বিশেষ উপকার পাবেন।
► চাল ও ডালে শুকনো নিমপাতা বা মরিচ রাখলে পোকা ধরে না।
► করলা বা পটলের মাঝখানটা কেটে দু টুকরো করে রাখলে বেশি দিন ভালো থাকে (রান্না ঘরে)।
► পেঁয়াজ কাটার আগে দুফালি করে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে চোখে যন্ত্রণা দেবে না এবং পানি গড়াবে না।
► দেশলাই বাক্সে কয়েকটা চাল রাখলে বর্ষাকালে কাঠির বারুদ ঠিক থাকে।
► কাঁচের গ্লাসে গরম কিছু নিতে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম কিছু ঢালার আগে গ্লাসে স্টিলের চামচ রাখলে গ্লাস সহজে ফাটে না।
► প্লেটে যদি মাছের গন্ধ হয়ে যায় তাহলে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না।
► ফ্রিজের মধ্যে খাবার সোডা এক প্যাকেট রেখে দিলে ফ্রিজের ভেতর আর গন্ধ থাকবে না।
► গরম মসলার গুঁড়া এয়ার টাইট প্যাকেটে ভরে রাখলে ভালো থাকবে অনেক দিন।
► খেজুর গুড় দিয়ে পায়েস করতে গেলে অনেক সময়ই দুধটা ফেটে যায়। সে ক্ষেত্রে দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে গুড় মেশাতে হবে। এবার আর একবার ফুটিয়ে নিলেই চমৎকার গন্ধ হবে।
► লুচির ময়দায় ময়ান মিশিয়ে যখন দেখা যাবে মুঠো পাকালে ময়দা ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানের পরিমাণ ঠিক হয়েছে।
► আচার তৈরি করার আরও একটি ভালো উপায় হলো তেল প্রথমে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করা, এতে ছাতা পড়ার সম্ভাবনা থাকে না। কাঁচা তেল ব্যবহার না করাই ভালো।
► আচার তৈরি করার সময় তেলে সব সময় একটু ভিনেগার মিশিয়ে নিন। আচার ভালো থাকবে এবং আম অথবা যে জিনিসেরই আচার হোক না কেন টুকরো গুলো আস্ত থাকে।
► অনেক রান্নাতেই চিনাবাদম অথবা কাজু বাদামের ভাজার কথা বলা থাকে। কিন্তু বাদাম ভাজতে গেলে প্রচুর তেল লাগে। এত তেল খাওয়া শরীরের জন্য ভালো নয়। বাদামে সামান্য তেল মাখিয়ে শুকনো তাওয়াতে নাড়াচাড়া করে নিলে তেল লাগবে অনেক কম।
► মরিচ কাটলে বা বাটলে হাত অসম্ভব জ্বালা করে। ঠান্ডা দুধের সর লাগান। জ্বালা জমে যাবে। অথবা ঠান্ডা দুধ দিয়ে ধুয়ে নিন। হাত পুড়ে গেলেও তখনি ঠান্ডা দুধ দেবেন। ফোসকা পড়বে না, জ্বালাও কমে যাবে।
► সালাদে বা অন্য কোনো ভাবে কাঁচা শাকসবজি খেতে হলে সেগুলো ধুয়ে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে তাতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভিজার পর তবেই ব্যবহার করবেন। এতে জীবাণু সংক্রমিত হয় না।
► কেক বানাতে গিয়ে যদি দেখেন ডিম নেই, ঘাবড়াবেন না। প্রতিটি ডিমের বদলে এক টেবিল চামচ দুধ ও দুই চা চামচ কর্নফাওয়ার ব্যবহার করুন।
► চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ তুলতে হলে লবণ দিয়ে মাজুন।
► পোড়া দাগ যদি খুব পুরনো হয়ে যায় তাহলে দুই টেবিল চামচ বেকিং সোডা, আধাকাপ ভিনেগার আর এক কাপ পানি একসঙ্গে মিশিয়ে দশ মিনিট ফোটান, এরপর ভালোভাবে ধুলেই দাগ উঠে যাবে।

বি:দ্র: নিয়মিত ভাবে আপনার ফেসবুক টাইম লাইনে আমার পোস্ট গুলো পেতে চাইলে অবশ্যই সব সময় পোস্ট গুলোতে লাইক, কমেন্টস অথবা শেয়ার করুন।

দারুন স্বদের লোমো সালটাডো (পেরুয়ান রেসিপি) উপকরণ : ১ কেজি গরু বা খাসির সীনার মাংস ,১/২ কেজি পেয়াজ লম্বা মোটা করে কাটা ,২...
04/06/2015

দারুন স্বদের লোমো সালটাডো (পেরুয়ান রেসিপি)

উপকরণ : ১ কেজি গরু বা খাসির সীনার মাংস ,১/২ কেজি পেয়াজ লম্বা মোটা করে কাটা ,২৫০ গ্রাম টমেটো লম্বা করে কাটা ,১ কেজি আলু লম্বা করে কাটা (ফ্রেঞ্জ ফ্রাই করার সময় যেভাবে কাটা হয় ),লবন,মরিচ এবং রসুন স্বাদমত ,৩ চা চামচ কাটা পার্সলে, ভিনেগার সামান্য , সয়াবিন তেল পরিমান মত।

প্রণালী: মাংস লম্বা লম্বা চিকন করে কেটে লবন , মরিচ রসুন দিয়ে অল্প তেলে ভেজে নিন মশলা ভালমত মিশে যাওয়া পর্যন্ত। তারপর উঠিয়ে রাখুন।
আরেকটি পেন এ তেল গরম করে ডুবু তেলে লম্বা করে কেটে রাখা আলুগুলু ফ্রাই করে উঠিয়ে রাখুন।
মাংস রান্নার তেলে আরেকটু তেল দিয়ে গরম করুন এবং মাংস গুলু আবার তেলে দিয়ে কযেক মিনিট রান্না করুন। সেদ্ধ হয়ে গেলে তাতে কেটে রাখা পেয়াজ এবং টমেটো দিন। ভালোভাবে নাড়ুন যেন পুরে না যায়।
প্রায় যখন রান্না হয়ে যাবে অল্প একটু ভিনেগার ছিটিয়ে দিন এবং চুলা থেকে পেন টি উঠিয়ে রাখুন।
এই খাবার পরিবেশন করার অনেকগুলু উপায় রয়েছে :
১.সবকিছু একটা প্লেট এ নিয়ে উপরে পটেটো ফ্রাই ছড়িয়ে পার্সলে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
২.পটেটো ফ্রাই গুলু প্রথমে নিচে রেখে ,উপরে রান্না করা মাংসের মিশ্রন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
৩.পটেটো ফ্রাই এবং রান্না করা মিশ্রন আলাদা আলাদা পরিবেশন করতে পারেন।

আপনার পছন্দমত সাজিয়ে সাদা ভাত এর সাথে গরম গরম পরিবেশন করুন।

~জিলাপি~উপকরণ :ময়দা ২ কাপ, চালের গুড়ো আধাকাপ, বেকিং পাউডার ২ চা চামচ, চিনি ৩ কাপ, পানি ৫ কাপ, দারুচিনি ২ টুকরো, এলাচ ২টি...
04/06/2015

~জিলাপি~

উপকরণ :ময়দা ২ কাপ, চালের গুড়ো আধাকাপ, বেকিং পাউডার ২ চা চামচ, চিনি ৩ কাপ, পানি ৫ কাপ, দারুচিনি ২ টুকরো, এলাচ ২টি, তেল পরিমাণমতো, গোলাপজল ২ টেবিল চামচ, জাফরান-সামান্য।

প্রণালী :একটি পাত্রে ময়দা, চালের গুড়া, বেকিং পাউডার, জাফরান, এবং গোলাপজল পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করে ১২ ঘণ্টা রেখে দিন।
এবার পাত্রে তেল গরম করে একটুকরো শক্ত কাপড়ে খামির নিয়ে চিকন ছিদ্র করে ছোট ছোট প্যাঁচে জিলাপি গরম তেলে ভাজুন।। জিলাপি মচমচে করে ভেজে তুলূন।

অন্য পাত্রে চিনি, পানি ও দারুচিনি, এলাচ দিয়ে জ্বালিয়ে ঘন সিরা তৈরি করুন। মচমচে জিলাপিগুলো সিরায় কিছুক্ষণ রেখে তুলে নিন। হয়ে গেল আপনার দারুণ মজার মচমচে জিলাপি।

পটেটো তর্তিয়্যা (Tortilla de patatas)উপকরণ :আলু ৩ টি , বড় পেয়াজ ১ টি , হলুদ এক চিমটি , কাচামরিচ ২ টি , তেল এবং লবন পরিমা...
03/06/2015

পটেটো তর্তিয়্যা (Tortilla de patatas)

উপকরণ :আলু ৩ টি , বড় পেয়াজ ১ টি , হলুদ এক চিমটি , কাচামরিচ ২ টি , তেল এবং লবন পরিমানমত, ডিম ২ টি।

প্রণালী : ডিম ছাড়া নরমাল আলু ভাজি যেভাবে করে সেভাবে ভাজি করে নিন। ( কড়াইয়ে তেল দিয়ে পেয়াজ ভেজে তাতে আলু কুচি ,লবন, হলুদ এবং কাচামরিচ কুচি দিয়ে ভাজি করে নিন )

ভাজিগুলু একটি বাটিতে নিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে এর মধ্যে ডিম দুটো ভেঙ্গে দিয়ে ভালমত মিশিয়ে নিন। কড়াইয়ে ১ চামচ তেল দিয়ে ডিম এবং ভাজির মিশ্রন টি ঢেলে ঢেকে দিন। নিচের দিকে হয়ে এলে কড়াইয়ের উপর একটি প্লেট উপর করে রেখে করাই উল্টে তর্তিয়্যা টি উঠিয়ে নিন। তর্তিয়্যার উপরের জায়গাটি নিচের দিকে দিয়ে কড়াইয়ে ঢালুন। তারপর সেই পিঠ ও ভালমত হয়ে গেলে উঠিয়ে নিন।কেক এর মত কেটে পরিবেশন করুন মজার পটেটো তর্তিয়্যা।

ফ্রুট সালাদ উপকরণ-যে কোনও রকমের মৌসুমি ফল (আম, পেঁপে, আঙ্গুর, তরমুজ, বাঙ্গী, আনারস, কমলা, লিচু, কলা )চাইলে স্ত্রবেরি, কি...
03/06/2015

ফ্রুট সালাদ

উপকরণ-যে কোনও রকমের মৌসুমি ফল (আম, পেঁপে, আঙ্গুর, তরমুজ, বাঙ্গী, আনারস, কমলা, লিচু, কলা )
চাইলে স্ত্রবেরি, কিউই, ড্রাগন ফ্রুট ইত্যাদিও নেয়া যায়।

লেবুর রস,গোলাপ পানি (ঐচ্ছিক),বিট লবণ সামান্য,টক দই- ইচ্ছা মত,চিনি- স্বাদ অনুযায়ী,পুদিনা পাতা- ঐচ্ছিক।

প্রণালী-ফল টুকরো করে কেটে নিন। লেবুর রস, বিট লবণ,গোলাপ পানি ও অল্প চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিন এবং তা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ফ্রিজে। ঠাণ্ডা হবার সময় দিন। লেবুর রসের কারণে ফল কালো হয়ে যাবে না। এই ফাঁকে টক দইকে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার চাইলে ফল গুলোকে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে পারেন। দিতে পারেন পুদিনা পাতা।

সুন্দরভাবে পরিবেশনের একটি গ্লাস নিন, তাতে ফলের মিশ্রণ দিন। অল্প টক দই দিন, আবার ফল সাজান। এইভাবে ২/৩ স্তরে সাজিয়ে ওপরে পুদিনা সাজিয়ে পরিবেশন করতে পারেন মজাদার ফ্রুট সালাদ। :)

Address

Uttara
Dhaka
0169

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুচিশীল মজার রেসিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share