Warm Essence

Warm Essence “A calm home starts with simple habits. Daily homemaking • cozy corners • real home vibes * Couple life • raising our little one ✨”

মাঝে মাঝে সময় পেলেই মোবাইলটা হাতে নিয়ে কোন একটা app ডাউনলোড করে সেখানে মনের কথা লিখতাম। আবার যখন মন চাইতো তখন সব ডিলিট...
10/06/2026

মাঝে মাঝে সময় পেলেই মোবাইলটা হাতে নিয়ে কোন একটা app ডাউনলোড করে সেখানে মনের কথা লিখতাম। আবার যখন মন চাইতো তখন সব ডিলিট করে দিতাম। মনে হতো এই Chatgpt, Gemini- এর যুগে কে আমার আনাড়ি হাতের লেখা পড়বে! এভাবে বারবার delete করে দেয়ার কারণে লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে যেতে লাগলো।

তাই আমার ছোটবোন আইডিয়া দিল নিয়মিত ডায়েরিতে লিখতে। শুধু যে আইডিয়া দিল তাই-ই না। সে আবার কতগুলো রঙিন কলম, হাইলাইটার কিনে দিলো আমাকে। এখানে লাল রঙের ডায়রিটা উপহার দিয়েছিলেন আমার বড় ভাবী (জা)।

সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। ডায়েরি, কলমগুলো নিয়ে বিছানায় বসে কিছু লিখব ভাবছিলাম। হঠাৎ খেয়াল হলো এখানে বেশ কিছু কলম আর হাইলাইটার নেই। আমার ছোটবোনকে বিষয়টা জানানোর পর সে বললো এখান থেকে কিছু জিনিস নাকি উনিই সরিয়েছেন। মানে গিফ্ট দিয়ে আবার চুরি করে নিয়েও গেলো, কারণ সে ধারণা করেছিল আমি বরাবরের মতো এবারও লেখালেখিতে ফাঁকিবাজি করব। দিলো তো আমার লেখার mood টা নষ্ট করে! -_-

কি আর করা! অবশেষে শোকেস থেকে ছোট্ট কাপ পিরিচ সেটটা নামিয়ে নিলাম। পাশে একটা ছোট ক্যালেন্ডার আর একটা ল্যাম্প জ্বালিয়ে খুব লেখালেখা করছি এমন একটা ভান ধরে কয়েকটা ছবি তুলে রাখলাম।

আমি খুব সুন্দর ছবি তুলতে পারি না। ভালো এডিটিংও পারি না। শুধু আমার প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে একটুখানি saturation বাড়িয়ে দিই যেন ছবিটা ক্লিয়ার বুঝা যায়। আর সেই ছবিগুলোর সাথে আমার এলোমেলো মনের কথাগুলো লিখে রেখে দিই স্মৃতি হিসাবে।

#মনেরকথা #ডায়েরি #স্মৃতি #নিজেরজন্যলেখা #ছোটসুখ

নিতান্ত শখের বসে The Owls page টা খুলেছিলাম আমরা। দুইজনই বাইক নিয়ে ঘুরতে খুব পছন্দ করতাম। প্রথম দিকে তাই Page এর কন্টেন...
10/06/2026

নিতান্ত শখের বসে The Owls page টা খুলেছিলাম আমরা। দুইজনই বাইক নিয়ে ঘুরতে খুব পছন্দ করতাম। প্রথম দিকে তাই Page এর কন্টেন্ট গুলো ছিলো মূলত Couple Content এবং অনেক ক্ষেত্রে funny ভিডিও ও ছবি পোস্ট করা হতো।

হঠাৎ করেই আমাদের বেশ কিছু ভিডিও এবং ছবি ভাইরাল হতে শুরু করল। কিন্তু Content গুলো যত বেশি ছড়িয়ে পড়ল, আমাদের মানসিক অশান্তিও তত বাড়তে শুরু করল।

এক পর্যায়ে আমাদের মজার ছলে তোলা একটা ছবি বিভিন্ন পেজ, গ্রুপ, ইউটিউব এবং টিকটকে এমনভাবে ছড়িয়ে পড়ল যা কোনোভাবেই আমাদের ব্যক্তিত্বের সাথে মানানসই নয়। তখনই আমরা বুঝতে পারলাম, কেন ইসলামে দাম্পত্য জীবনকে সবসময় গোপনীয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই উপলব্ধি থেকেই আমরা ধীরে ধীরে আমাদের content এর ধরণ বদলে ফেলি।

এখন আমরা Textile Engineering related ছোট ছোট শিক্ষণীয় ভিডিও তৈরি করি। ক্যামেরার সামনে থাকে Mr. Owl আর ক্যামেরার পেছনে থাকে Mrs. Owl এবং Baby Owl. আমাদের উদ্দেশ্য জনপ্রিয়তা বা ভাইরাল হওয়া না। বরং আমরা চাই আমাদের এই ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা যেন আনন্দের সাথে নতুন কিছু জানতে এবং শিখতে পারে।

SKB 20cm ফ্রাইপ্যান নিয়ে আমার গতবারের পোস্টে পরিচিত, অপরিচিত আপুদের কাছ থেকে ইনবক্সে কিছু কমন প্রশ্ন পেয়েছিলাম। আজ সেগুল...
07/06/2026

SKB 20cm ফ্রাইপ্যান নিয়ে আমার গতবারের পোস্টে পরিচিত, অপরিচিত আপুদের কাছ থেকে ইনবক্সে কিছু কমন প্রশ্ন পেয়েছিলাম। আজ সেগুলোর উত্তর একসাথে দিয়ে দিচ্ছি:

১. দাম কত?
- সঠিক দাম আমার মনে নেই, দারাজ থেকে কিনেছিলাম। সম্ভবত ১২০০ টাকা ছিল।

২. এটাতে কি ঢাকনা আছে?
- না, এটার সাথে কোনো ঢাকনা নেই।

৩. ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যাবে?
- জ্বি, অবশ্যই যাবে।

৪. হ্যান্ডেল কি হিটপ্রুফ?
- না। তবে ইলেকট্রিক বা ইন্ডাকশন চুলায় ব্যবহার করলে হ্যান্ডেল গরম হয় না।

এবার আসি ছবির এই ফ্রাইপ্যান এর বিষয়ে। এটা SKB 22cm ডিপ ফ্রাইপ্যান। এটাও আমি দারাজ থেকে কিনেছিলাম। দাম সম্ভবত ১৫০০ টাকার কাছাকাছি নিয়েছিল। এটার হ্যান্ডেল পুরোপুরি হিটপ্রুফ, সাথে ঢাকনা আছে এবং ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যায়।
এই মডেলের কয়েকটা সাইজ আছে— 18cm, 20cm, 22cm এবং 24cm। তবে 20 এবং 22cm সাইজের ডিপ ফ্রাইপ্যান পাওয়া গেলেও, 18 এবং 24cm সাইজের কোনো ডিপ ভ্যারিয়েন্ট নেই।
এত সুযোগ-সুবিধা থাকার পরেও আমি আমার আগের 20cm ফ্রাইপ্যানটাকেই বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয়েছে দুইটার কোয়ালিটির মধ্যে কিছুটা ভিন্নতা আছে। যারা এই দুইটাই ব্যবহার করেছেন, তারা হয়তো বুঝতে পারবেন।
ইনশাআল্লাহ, পরবর্তীতে আমার ব্যবহারের সব স্টিলের হাঁড়ি-পাতিল নিয়ে বিস্তারিত একটা পোস্ট শেয়ার করব। 🩷

প্রায় প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, তার নিজের ঘরে বিছানার পাশে থাকবে একটা খোলা জানালা। যে জানালা দিয়ে মিষ্টি রোদ, ঝড়-...
05/06/2026

প্রায় প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, তার নিজের ঘরে বিছানার পাশে থাকবে একটা খোলা জানালা। যে জানালা দিয়ে মিষ্টি রোদ, ঝড়-বৃষ্টি, আকাশ ভরা পূর্ণিমার আলো, ঘন কুয়াশা দেখা যাবে। বাবার বাড়িতে আমি আর আমার ছোটবোন ঠিক তেমনই একটা ঘর পেয়েছিলাম।

২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত সেই জানালা দিয়ে কত রাত যে আকাশের দিকে তাকিয়ে থেকেছি! কত বৃষ্টি দেখলাম, কত পূর্ণিমা!! একেকটা ঋতুর সাথে জড়িয়ে আছে আমার একেক রকম স্মৃতি।

এই ছবিটা ২০১৯ সালের কোনো এক রাতে তোলা। বিশাল অন্ধকার আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ। সামনে উঁচু দালান থাকায় মনে হতো, চাঁদটা হয়তো আমার খুব কাছেই আছে।

এখনও বাবার বাসায় আসলে এই জানালার পাশে বসি। কিন্তু আগের মতো অনুভূতিটা আর পাই না। আগে যেখানে একটা মাত্র উঁচু দালান ছিল, এখন সেখানে তিনটা বড় বড় দালান।
মনে হয়, এই ইট-পাথরের আড়ালে আমার প্রিয় আকাশটার সাথে সাথে পুরনো স্মৃতিগুলোও কেমন যেন মলিন হয়ে গিয়েছে। 💔✨








আমার ছোট বোনের কাহিনী দেখেন। সে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যেহেতু সাভার থেকে ঢাকার দূরত্ব বেশি তাই ওকে ভার্সিটির...
04/06/2026

আমার ছোট বোনের কাহিনী দেখেন। সে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যেহেতু সাভার থেকে ঢাকার দূরত্ব বেশি তাই ওকে ভার্সিটির হলেই থাকতে হয়। এইজন্য বাবা প্রতি মাসে হাত খরচ দিয়ে দেয়। কিন্তু সে ইচ্ছা করে কম খেয়ে টাকা জমায়। এরপর সেই জমানো টাকা দিয়ে বই কিনে ঘর ভর্তি করে ফেলে।

এই ছবিতে তার সংগ্রহে থাকা অর্ধেক পরিমাণ বই আছে। জায়গা স্বল্পতার কারণে বাকি বইগুলো তার পড়ার টেবিলের লকারে আর আম্মুর আলমারির এক কোনায় রেখে দিয়েছে।

ওর সাথে যেই ছেলের বিয়ে হবে তার কপালে দুঃখ আছে sure। এই অতিরিক্ত বইপাগল হওয়াতে বাসায় আম্মুর বকা খেতে খেতে তার নাজেহাল অবস্থা, তবু শুধরায় না একটুও। 😑

ওহ্ আর একটা গুরুত্বপূর্ণ কথা!
উনার বই আবার কেউ ধার নিতে চাইলে উনি মুখের উপর মানা করতে পারেন না। জাস্ট চেহারা দেখে আপনার বুঝে নিতে হবে বিষয়টা। 💔

(ছবির ভেতরের ক্যাপশনটা জেমিনি থেকে ধার নিয়েছি 🔥)








#বইয়েরপোকা
#পাঠক
#বইসংগ্রহ
#বইপ্রেমী

বিয়ের পর বড় ভাসুরের বাসায় এই ঘরে আমাদের প্রথম সংসার জীবন শুরু হয়েছিল। তখন সংসার কী জিনিস, ঘর কিভাবে গুছিয়ে রাখতে হয় কিংব...
30/04/2026

বিয়ের পর বড় ভাসুরের বাসায় এই ঘরে আমাদের প্রথম সংসার জীবন শুরু হয়েছিল। তখন সংসার কী জিনিস, ঘর কিভাবে গুছিয়ে রাখতে হয় কিংবা গুছিয়ে কাজ করতে হয়, রান্না কিভাবে করতে হয় কিছুই জানতাম না। যে দুই বছর ছিলাম, আমার শাশুড়ি মা আর বড় দুই ভাবী আমাকে কখনোই কোন ভারী কাজ করতে দেননি আলহামদুলিল্লাহ্।
এরপর আমার হাজবেন্ডের কর্মস্থল পরিবর্তনের কারণে আমাদের অন্য এলাকায় চলে আসতে হয়। সেখানে ছোট একটা বাসা ভাড়া নিই। আল্লাহ্ তা’আলার অশেষ রহমতে আমরা এখন আগের চেয়ে বড় এবং সুন্দর একটা বাসায় আছি। তবু দিনশেষে সেই প্রথম দিকের দিনগুলোর কথাই বারবার মনে পড়ে। সারাদিন বাচ্চাদের কিচিরমিচির শব্দে পুরা বাসাটা আনন্দে ভরপুর ছিল।
সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি। হয়তো এখনো সবকিছু নিখুঁতভাবে করতে পারি না, তবু চেষ্টা করি। শূন্য থেকে শুরু করে আজ এই অবস্থানে আসার আনন্দটাই অন্যরকম।

বিয়ের আগে আম্মু বাবার বাসায় এই ঘরটা ছিল আমাদের দুই বোনের comfort zone।তখন আমাদের কাছে ঘর সাজানো মানেই ছিল fairy light।...
29/04/2026

বিয়ের আগে আম্মু বাবার বাসায় এই ঘরটা ছিল আমাদের দুই বোনের comfort zone।
তখন আমাদের কাছে ঘর সাজানো মানেই ছিল fairy light। আর যদি বাইরে বৃষ্টি থাকত তাহলে তো fairy light জ্বালিয়ে রাখার আনন্দ দুই গুণ বেড়ে যেতো। মনে হতো রূপকথার কোন জগতে আছি। বাবা অফিস থেকে এসে আমাদের রুমে বসতো। আম্মু চা নাশতা নিয়ে আসতো ঘরে। গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না।
এরপর সবাই ঘুমাতে চলে গেলে শুরু হতো আমার একাকী সময় কাটানো। পাশে ছোট বোন গভীর ঘুমে থাকতো। আর আমি ভাবতাম এই সুন্দর সময় গুলো কেন একটা বক্সে বন্দি করে রেখে দিতে পারছি না। আর কিছুদিন পর যে এগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে। আমি যে এই বাসার মেহমান হয়ে যাব।

এক সময় কোনো উপলক্ষ ছাড়াই আমার হাজবেন্ডের ছুটির দিনগুলোতে আমরা বাইক নিয়ে বের হয়ে যেতাম। কখনও কাঠফাটা রোদ, কখনও ঝুম বৃষ্...
27/04/2026

এক সময় কোনো উপলক্ষ ছাড়াই আমার হাজবেন্ডের ছুটির দিনগুলোতে আমরা বাইক নিয়ে বের হয়ে যেতাম। কখনও কাঠফাটা রোদ, কখনও ঝুম বৃষ্টি। তখন সময় বা গন্তব্যের কোনো হিসাব ছিল না।
ঘুরাঘুরি শেষ করে ঠিক বাসায় ফেরার আগে রাস্তার ধারের কোন টং দোকানে বসতাম। দুই কাপ চায়ের সাথে আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতাম।
লক্ষ কোটি টাকা খরচ করলেও হয়তো সেই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না। কিছু মুহূর্ত অমূল্য হয়, যা কেনা যায় না।
আল্লাহ্ চাইলে আর কিছুদিন পরেই হয়তো আমাদের ছোট্ট বাবুকে নিয়ে এভাবে ঘুরে বেড়াতে পারব। ততদিন পর্যন্ত না হয় এই ছবিগুলো দেখেই মনটা ভালো করে নিই।







বেশ কিছুদিন ধরেই ননস্টিক বাদ দিয়ে স্টেইনলেস স্টিলের হাঁড়িপাতিল কিনছি। আমার স্টেইনলেস স্টিলের বেশিরভাগ জিনিসই দারাজ থেকে ...
26/04/2026

বেশ কিছুদিন ধরেই ননস্টিক বাদ দিয়ে স্টেইনলেস স্টিলের হাঁড়িপাতিল কিনছি। আমার স্টেইনলেস স্টিলের বেশিরভাগ জিনিসই দারাজ থেকে কেনা। তার মধ্যে এই ছোট্ট ফ্রাইং প্যানটা সবচেয়ে পছন্দের। এটা SKB 20cm 3-Ply Stainless Steel Fry Pan।

আমার প্রতিটা হাঁড়িপাতিল নির্দিষ্ট কোনো রান্নার জন্য ব্যবহার করা হয়, তবে এই একটা জিনিসই Multi-purpose কাজে লাগে। দেখতে ছোট হলেও এটায় অনেক কাজ করা যায়। যেমন - বিকালের নাস্তা বানানো, ডিম ভাজি কিংবা অল্প খাবার গরম করা। তবে একটা সমস্যা হলো এর সাথে কোনো ঢাকনা থাকে না। তাই আলাদা করে ঢাকনা কিনে নিতে হবে।

ইনশাআল্লাহ, পরবর্তীতে কোনো একদিন আমার সংগ্রহে থাকা সব স্টেইনলেস স্টিল কুকওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।













শীতের কোন এক অলস দুপুরে তোলা ছবিটা। বাইরে মিষ্টি রোদ। সারাদিন যে বাবু আমাকে জ্বালিয়ে একেবারে অস্থির করে রাখে, সে কেমন শা...
25/04/2026

শীতের কোন এক অলস দুপুরে তোলা ছবিটা। বাইরে মিষ্টি রোদ। সারাদিন যে বাবু আমাকে জ্বালিয়ে একেবারে অস্থির করে রাখে, সে কেমন শান্ত হয়ে পাশে শুয়ে ছিল। ঘরের সব কাজ শেষ করে যখন ওকে সাথে নিয়ে বিছানায় বসলাম, হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো নিজের ছোটবেলা।

কত স্মৃতি, কত কাছের মানুষের সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছিল। বার্ষিক পরীক্ষা শেষে এভাবেই কম্বলের নিচে বসে গল্পের বই পড়তাম আমরা দুই বোন। আম্মু এসে চা বানিয়ে দিয়ে যেত আমাদের।

মাঝেমধ্যে ভাবি, যদি সুযোগ থাকতো সেই ফেলে আসা সময়ে ফিরে যাওয়ার! কিন্তু এখন যখন পাশে শুয়ে থাকা এই ছোট্ট মুখটার দিকে তাকাই, সব দ্বিধা কেটে যায়। আমার সবটুকু বর্তমান এখন ওকে নিয়েই। ইনশাআল্লাহ্ আর একটু বড় হলেই ওকে আমার ছোটবেলার মিষ্টি মধুর গল্পগুলো শুনাবো। 🤍✨
আল্লাহুম্মা বারিক লাহু 🩵

btw, এই তীব্র গরম আর লোডশেডিং এর মধ্যে বসে থেকে শীতকাল নিয়ে পোস্টটা লিখতে ভালোই লাগছে। কেমন যেন একটা cooling vibe পাচ্ছি, যদিও আমি সামার লাভার 😶‍🌫️





Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Warm Essence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Warm Essence:

Shortcuts

Share

Category