Novera-নভেরা

Novera-নভেরা Hi!NOVERA offers you the best,budget friendly and beautiful Handcrafted & Handpainted products.

খুব অল্প সংখ্যক এনেছি, কার কার চাই? 🤍✨
11/04/2026

খুব অল্প সংখ্যক এনেছি, কার কার চাই? 🤍✨

Silk Bandana & Scrunchie combo! 💜✨
08/03/2026

Silk Bandana & Scrunchie combo! 💜✨

সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা 💜অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক..
08/03/2026

সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা 💜
অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক..

বলোতো কিসের কাজ করছি?
06/03/2026

বলোতো কিসের কাজ করছি?

  এই ব্যাগটা প্রথম করেছিলাম আমার বান্ধবী রেমির জন্য,  এরপরে এই ব্যাগটার কত অর্ডার এসেছে আর কতগুলা আমি বানিয়েছি তার হিসাব...
19/12/2025


এই ব্যাগটা প্রথম করেছিলাম আমার বান্ধবী রেমির জন্য, এরপরে এই ব্যাগটার কত অর্ডার এসেছে আর কতগুলা আমি বানিয়েছি তার হিসাব আমি হারিয়ে ফেলেছি, তবে আমার যেকোনো পুরনো কাজই প্রত্যেকবারই নতুন করে করতে ভালো লাগা কাজ করে। এই ব্যাগটা যে আপু অর্ডার করেছিলেন সেই আপুর মতন মানুষ আমি খুবই কম দেখেছি। তিনি ব্যাগটা বছরের শুরুতে পিঠা উৎসবে দেখে পছন্দ করেন, তবে তার একটু ছোটো সাইজ দরকার ছিলো, পরে উনি আমার পেইজে যোগাযোগ করেন। ৭০% এডভান্স করে দেন আমি না বলা সত্বেও! এরপরে আমার এক সপ্তাহ পরে দেয়ার কথা, তো এক সপ্তাহ পরে আপুকে নক দিতে গিয়ে দেখি আপুকে মেসেজ করা যাচ্ছে না। তিনদিন অপেক্ষা করলাম...এরপরে ওনার নম্বর দেয়া ছিলো সেটায় কল করেও পেলাম না... এমন করে ৩ মাসের কাছাকাছি গড়িয়ে গেলো! ব্যাগটা যত্নে তুলে রেখেছিলাম..মনে হতো কি হলো আপুটার! কিছু হলো না তো?
পাক্কা তিনমাস পরে একদিন অচেনা একটা নম্বর থেকে কল এলো, রিসিভ করে জানতে পারলাম সেই আপুটি! আনন্দ হলো! তিনি জানালেন তার কিছু টানাপোড়েনের কথা, সেজন্যই সব যোগাযোগ মাধ্যম বন্ধ ছিলো। উনি হাসির ছলে বললেন, "দেখেছেন আমি যদি আপনাকে এডভান্স টা না করতাম আপনি স্বাভাবিকভাবেই আমাকে ভুল বুঝতেন! তবে আমি জানতাম আপনি আমার ব্যাগটা যত্নেই রেখেছেন,রিসেল করেননি!"
তিনমাস ব্যাগটা আমার কাছে আদরে থাকার পরে তার মালিকের কাছে পৌছেছে....আমার ক্রেতাদের সাথে ঘটে যাওয়া এসব ঘটনাগুলো মাঝেমধ্যে খুবই সন্তষ্ট করে আমাকে...❤️

My wild women are always ready to inspire you to "self-love". .. 🍃🍂
14/12/2025

My wild women are always ready to inspire you to "self-love". .. 🍃🍂

হ্যান্ডপেইন্টেড পাঞ্জাবি ❤️বাবা-ছেলে কম্বো..পিওর সফট খাদির ওপরে আলপনা.. অর্ডার করতে ইনবক্স করুন...
10/12/2025

হ্যান্ডপেইন্টেড পাঞ্জাবি ❤️
বাবা-ছেলে কম্বো..
পিওর সফট খাদির ওপরে আলপনা..
অর্ডার করতে ইনবক্স করুন...

শ্লোক বাবা তার অন্নপ্রাসনে মাসির আঁকা পাঞ্জাবী পড়েছিলো...এই প্রথম আমি এত পুচকু একটা জামায় আঁকলাম ❤️ মেরুন রঙা সফট খাদিতে...
09/12/2025

শ্লোক বাবা তার অন্নপ্রাসনে মাসির আঁকা পাঞ্জাবী পড়েছিলো...
এই প্রথম আমি এত পুচকু একটা জামায় আঁকলাম ❤️ মেরুন রঙা সফট খাদিতে আলপনা..
জামাইবাবু আর শ্লোক বাবার জন্য ম্যাচিং সেট...সময় থাকলে আমার বান্ধবীকেও শাড়ি করে দিতাম, খুবই শর্ট টাইম ছিলো...❤️
সবাই ওদের জন্য প্রার্থনা করবেন ❤️
কাস্টমাইজড করে এমন যেকোনো কিছু বানাতে চাইলে ইনবক্সে মেসেজ দিবেন ❤️❤️
আর বেবি- প্রোডাক্ট হলে একটু সময় দিবেন একদম হুবহু কালার,সাইজ মিলাতে একটু খোঁজ নিতে হয়...

কিছু বলার ভাষা নেই..
21/07/2025

কিছু বলার ভাষা নেই..

  কি ভাবছেন? ফ্রেম থাকতে সোফায় এমন কাপড় সেট করে কেন পেইন্ট করছি?! আজকে আপনাদের সাথে আমার একটা ঘটনা শেয়ার করি। আমার যে শা...
11/07/2025


কি ভাবছেন? ফ্রেম থাকতে সোফায় এমন কাপড় সেট করে কেন পেইন্ট করছি?! আজকে আপনাদের সাথে আমার একটা ঘটনা শেয়ার করি। আমার যে শাড়ির ফ্রেমটা,ওটা অনেক বড়, ৮ ফুটের মত লম্বায়! তো নতুন বাসায় আসার পরপরই কোথায় কোন ফার্নিচার রাখবো সেই নিয়ে তোলপাড়! ৮ ফুটের ফ্রেমসেট আমি আমাদের নতুন বাসার সুন্দর ছাদটার এক কোণে রেখে এলাম। তখন কয়েকদিন কাজ বন্ধ ছিলো,ভাবলাম কাজ শুরু হলে নিয়ে নিবো, ছাদের এক কোণে নামাজের জন্য একটা ঘর করা,ওপরে টিনের ছাউনিও করা আছে,কয়েকটা ফুলের টবও.. তো ওখানে ছায়ায় রেখে এলাম। এরপর একমাস কেটে গেলো, বাসা মোটামুটি গুছানো শেষ! তো মনে হতে লাগলো ফ্রেমটা নিয়ে আসা দরকার! এই ভাবনার পরদিন ছাদে গেলাম ব্যাগের ফটোশুট করতে...গিয়ে দেখি কে যেন ফ্রেমের একটা পার্ট নিয়ে ডালের বড়ি শুকোতে দিয়েছে!! দেখে চক্ষু চড়ক গাছ হলেও মানবতার খাতিরে আমার নিজের ফ্রেমের অংশটাও নিলাম না,বড়ির থালা যদি আবার কাত হয়ে যায়! ওদিনের মতো চলে আসলাম যে পরদিন নিয়ে আসতে হবে! এরপরদিন আমার মা ছাদে গিয়ে আর সেই পার্ট পায় নি! কেও নিজের মনে করে হয়তো বাসায়ই নিয়ে গেছে! 🫠
দোষ যদিও আমারই! আমার মাথায়ও আসে নাই এতবড় একটা ফ্রেমের অংশ কেও নিয়ে যেতে পারে! 🥹
তাই এখন ভুলের মাশুল দিই!

এই শাড়িটা পড়লে একদম রাণীর মতন দেখাবে!💙🦚হ্যান্ডপেইন্টেড হাফসিল্ক শাড়ি..মূল্য মাত্র : ১***
09/07/2025

এই শাড়িটা পড়লে একদম রাণীর মতন দেখাবে!💙🦚
হ্যান্ডপেইন্টেড হাফসিল্ক শাড়ি..
মূল্য মাত্র : ১***

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Novera-নভেরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share