06/02/2025
ফেব্রুয়ারি মানেই বই প্রেমীদের কাছে বই মেলার মাস...মেলায় যাওয়া হোক বা না হোক ফেসবুকের পুরো নিউজফিড জুড়ে নতুন নতুন বই, বইয়ের ছবি, রিভিউ, বুক ফটোগ্রাফি সব মিলিয়ে একটা উৎসব উৎসব ব্যাপার লেগে থাকে😍 হোস্টেল এ থাকার সময় ভাগ্যক্রমে একটা বই প্রেমি রুমমেট পেয়েছিলাম, পুরো মাস জুড়ে আমরা রিভিউ দেখে বই সিলেক্ট করতাম কোন কোন বই কিনব..তারপর দুজনে মিলে অনলাইনে বই অর্ডার করতাম, আর টাকা সে অনেকদিন আগে থেকে জমাতাম.. সে সব সময় অতীত (সুন্দরতম অতীত)
এবছর একটা নতুন বইয়ের জন্য বেশ কিছু বুকমার্ক বানানো হয়েছে... বিষয়টা আহামরি কিছু না হলেও আমার জন্য বেশ আনন্দের...
সবগুলো বুকমার্ক একটা নতুন বের হওয়া বইয়ের জন্য তার লেখিকার কাছে চলে গিয়েছে.... এগুলো বইয়ের সাথে ভাগ্যবান পাঠকরা পেয়ে যাবেন, এই আর কি..
(ছবি গুলো ভালো হয় নি, কেন জানি ছবি তুলার এনার্জি নেই😞)