15/08/2026
মাশ্ আল্লাহ, দিন দিন মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন তো আমার কথার উত্তর ও দিতে পারে। গতকাল তার জন্মদিন ছিলো। এর আগের বছর এই দিনেই তাকে ১০ মাস পর প্রথম বার দেখতে পেয়েছিলাম।আর এবার তার জন্মদিন পালন আমার নিজের বাসায় আমার সাথেই পালন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ! সবই আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। যারা এই দুনিয়ায় শুধু আল্লাহকে বিশ্বাস করে চলে, তাদের কোনো বিপদই ছুঁতেও পারে না।এর প্রমান আমি নিজেই। যে বাবা পরকীয়া করে ওই মেয়েকে বিয়ে করছে, ওই সংসারে তাদের বিয়ের আগেই বাচ্চা কনসিভ করে ফেলেছে, তার মেয়ের গতকাল জন্মদিন ছিলো কিন্তু মেয়ের জন্মদিন পালন তো দূরেই থাক, মেয়েকে দেখতে আসে নাই, (অবশ্য ঘর জামাই থাকলে তো অনেক কিছু মানতে হয়) এমন বাপ কিংবা হাসব্যান্ড যেন কারোও কপালে না দেয়। যাই হোক, আমি রাহার মা-বাবা দুটোই আগেও ছিলাম এবং আমিই থাকবো। দুনিয়াতে সবাই অন্যায় করতে পারে কিন্তু আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে। সবাই দোয়া করবেন আমার রাহার জন্য। আল্লাহ যেন ওরে সর্বদা হেফাজতে রাখে💗