Hafizul Live

Directions Contact the business

Hafizul Live সত্য ও ন্যায়ের সংবাদ

তথ্য সুত্র- The daily star বাংলা
21/05/2026

তথ্য সুত্র- The daily star বাংলা

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে অন্যায়ভাবে গু'লি করে হ'ত্যা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।তি...
20/05/2026

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে অন্যায়ভাবে গু'লি করে হ'ত্যা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দু'র্বলতার কারণে সীমান্ত হ'ত্যা'র ঘটনা বাড়ছে। পাশাপাশি তার দল ক্ষমতায় গেলে সীমান্তে নি'হত'দের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পরিবারকে সহায়তা দেওয়ার কথাও বলেন।

কুষ্টিয়ায় বজ্রপাতে বাবার মৃত্যু, হাসপাতালে বাবার নিথর দেহ দেখে লাশের পাশে বসে কাঁদছিল দুই শিশু
19/05/2026

কুষ্টিয়ায় বজ্রপাতে বাবার মৃত্যু, হাসপাতালে বাবার নিথর দেহ দেখে লাশের পাশে বসে কাঁদছিল দুই শিশু

শিশুদের কান্না কারো কানে পৌছায় না। বিশেষ স্বার্থে নিশ্চুপ সবাই।
19/05/2026

শিশুদের কান্না কারো কানে পৌছায় না। বিশেষ স্বার্থে নিশ্চুপ সবাই।

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্...
19/05/2026

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান।

সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলম কক্ষে অনুষ্ঠিত এপ্রিল মাসের সার্বিক কর্মদক্ষতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ওয়ারেন্ট ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তাকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে পাবনা পুলিশ সুপার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আসাদুর রহমানের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ঈশ্বরদী থানার কর্মরত পুরো টিমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য আরো দায়িত্বশীল হয়ে কাজ করব।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে মোহাম্মদ আলমের মুঠোফো...
18/05/2026

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে মোহাম্মদ আলমের মুঠোফোন বেজে ওঠে। গত কয়েক ঘণ্টা ধরে হাই ফ্লো নাজাল ক্যানুলা (অক্সিজেন পাইপ) জোগাড়ের জন্য ছোটাছুটি করেছেন তিনি। একটি কোম্পানির কাছে পাওয়াও গিয়েছিল। আধা ঘণ্টার মধ্যে সেটি হাসপাতালে পৌঁছানোর কথা। এর মধ্যেই ফোন বেজে উঠতেই উৎকণ্ঠা নিয়ে ধরেন তিনি। ভেতর থেকে একজন নার্স জানালেন, তাঁর মেয়ে আর বেঁচে নেই।

আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে মোহাম্মদ আলম যখন মুঠোফোনে ৯ মাস বয়সী মেয়ে সুরাইয়ার মৃত্যুর খবর পান, তখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল। মুঠোফোনে কথা বলতে বলতেই তিনি কান্নার দমকে বসে পড়েন। নাজাল ক্যানুলার নাম লেখা স্লিপ তখনো হাতে ধরা। মাত্র কয়েক মিনিট আগেই ফোনে কাউকে অনুনয় করে দ্রুত জীবন রক্ষাকারী অক্সিজেন পাইপটি পাঠানোর জন্য বলেছিলেন তিনি। সাড়ে ১১ হাজার টাকার ওই জিনিসের আর প্রয়োজন পড়বে না তাঁর। আইসিইউর ভেতরেই ছিলেন তাঁর স্ত্রী ছেনোয়ারা বেগম। দরজা খুলে বারান্দায় বেরিয়ে এসে চিৎকার করে তিনি বলতে থাকেন, ‘আর কিচ্ছু লাগবে না…আমার মেয়ে নাই। আর কোনো অক্সিজেন পাইপ লাগবে না।’

আলমের এই কান্না মেয়েকে হারানোর। তাঁর ৯ মাসের সন্তান সুরাইয়ার জীবনদীপ নিভে গেছে হামে। চার দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ...
18/05/2026

আলমের এই কান্না মেয়েকে হারানোর। তাঁর ৯ মাসের সন্তান সুরাইয়ার জীবনদীপ নিভে গেছে হামে। চার দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকার পর মৃত্যু হয় শিশুটির

- Prothom alo

ভোলা সদর উপজেলায় মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশ...
16/05/2026

ভোলা সদর উপজেলায় মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে,এবং সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী স্থানীয় একটি দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে গোপাল দেবনাথ (৬৫) নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্বালানি তেল, এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দামে আগে থেকেই দিশেহারা দেশের সাধারণ মানুষ। এর মধ্যেই গ্রাহকদের ঘা...
16/05/2026

জ্বালানি তেল, এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দামে আগে থেকেই দিশেহারা দেশের সাধারণ মানুষ। এর মধ্যেই গ্রাহকদের ঘাড়ে চাপতে বসেছে বিদ্যুতের বাড়তি বিলের বোঝা।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafizul Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafizul Live:

Shortcuts

Share