Creative - ক্রিয়েটিভ

Call Directions Contact the business

Creative - ক্রিয়েটিভ Custom Handmade gift & home decor | Made with Love & care |
From Bangladesh.🇧🇩🇧🇩

কস্মিনকালেও আমি পিংক লাভার ছিলাম না। হ্যা আমি একজন মেয়ে তবুও!তবে আজকের এই পিংক কালার কম্বিনেশন টা দেখে আমার মনে হলো, "আর...
08/10/2026

কস্মিনকালেও আমি পিংক লাভার ছিলাম না। হ্যা আমি একজন মেয়ে তবুও!

তবে আজকের এই পিংক কালার কম্বিনেশন টা দেখে আমার মনে হলো, "আরেহ ভালোয় তো লাগছে, এবার থেকে তাহলে এই রঙটাকে আমার পছন্দের তালিকায় রাখাই যায়"

ক্রোশে জগতে ঢুকলাম, এটা ওটা সেটা কতকি বানালাম, একটা মাফলার না বানালে ক্রোশেটার হিসেবে নিজেকে অসম্মান করা হবে মনে হচ্ছে।
তাই শীত আসার আগেই ইয়া বড় একটা হোয়াইট-পিংক কম্বিনেশনে শুরু করলাম একটা পিংকিশ মাফলার.....!!

যেহেতু এটা আমার প্রথম মাফলার হতে যাচ্ছে তাই সহজ একটা প্যাটার্ন বেছে নিতেই মন সম্মতি দিলো।
Stitch: Back post Front post Double crochet......!!

ক্রোশে ডিজাইন কি কারো একার? কোনো একটি ক্রোশে কাজ আগে বানালেই কি সেই ডিজাইন আর কেউ বানাতে পারবে না? আমার মনে হয় বিষয়টা আস...
07/10/2026

ক্রোশে ডিজাইন কি কারো একার? কোনো একটি ক্রোশে কাজ আগে বানালেই কি সেই ডিজাইন আর কেউ বানাতে পারবে না? আমার মনে হয় বিষয়টা আসলে একটু ভিন্ন।

কারন ক্রোশে নিজে কোনো ব্যক্তির স্বত্বাধিকার নয়। ক্রোশে একটি ক্রাফট বা টেকনিক। যেমন Single Crochet, Magic Ring, Granny square এসব কখনোও কারো ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় না।
Pinterest, Instagram বা অন্য কোথাও কোনো ক্রোশে কাজ দেখে অনুপ্রাণিত হয়ে একই ধরনের একটি কাজ নিজের মতো করে তৈরি করা আর কারও ছবি, লেখা প্যাটার্ন, চার্ট বা টিউটোরিয়াল হুবহু কপি করা দুটো এক বিষয় নয়।

কোনো একটি আইডিয়া বা সাধারণ ডিজাইন দেখে নিজের মতো করে কাজ করা এক জিনিস। আর কারও ছবি, প্যাটার্ন, টিউটোরিয়াল বা সৃজনশীল কাজ সরাসরি কপি করে নিজের নামে ব্যবহার করা অন্য জিনিস।

তাই “আমি আগে বানিয়েছি, এজন্য এই ধরনের ক্রোশে আর কেউ বানাতে পারবে না” এমন দাবি সবসময় যুক্তিসঙ্গত নয়।

আবার অন্যের কাজ থেকে অনুপ্রেরণা নেওয়ার সময় তার ছবি বা প্যাটার্ন নিজের বলে চালিয়ে দেওয়াও ঠিক নয়। একজন ক্রাফটার হিসেবে Inspiration আর direct copying এর পার্থক্যটা আপনার সবচেয়ে আগে বোঝা জরুরি আমি মনে করি।

যারা এমব্রয়ডারি আর্টিস্ট তাদের মধ্যে এমন কেউ নেই যারা এই দিশা আপুকে চেনে না। আপুটি আর আমাদের মাঝে নেই। বিশ্বাস ই হইতেছে ...
04/10/2026

যারা এমব্রয়ডারি আর্টিস্ট তাদের মধ্যে এমন কেউ নেই যারা এই দিশা আপুকে চেনে না। আপুটি আর আমাদের মাঝে নেই। বিশ্বাস ই হইতেছে না আমার। উনার কত সুন্দর সুন্দর কাজের আমি ফ্যান ছিলাম। উনার পেইজ আমার ফেভারিট লিস্টে ছিলো। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন.....!!😭

04/10/2026

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।কোনো রকম পেইড কোর্স ছাড়াই নিজে নিজেই এত কিছু শেখার যে একটা সেটিসফেকশন....??
কি করে বুঝাই আপনাদের🫠😩

এইটা আপাতত এই পর্যন্তই থাক। মাথাসহ দুইটা হাত, একটা পা কেবল রেডি। এইটার ফাইনাল লুক দেখার জন্য মনে হয় আরো কিছুদিন অপেক্ষা ...
04/10/2026

এইটা আপাতত এই পর্যন্তই থাক। মাথাসহ দুইটা হাত, একটা পা কেবল রেডি। এইটার ফাইনাল লুক দেখার জন্য মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের।

আমার অলরেডি আরো কিছু প্রজেক্ট প্রি বুকিং করা আছে। যেগুলোর জন্য যথেষ্ট সময় পার হয়ে গেছে, এবার আর্জেন্ট ডেলিভারি দিতে হবে নয়ত আমার সম্মানিত ক্লায়েন্টগন মন খারাপ করবেন..!!😩

পুতুলডা দেইখেন না, আমার হাতমোজাডা দেখেন....!! চিকন ফেলফেলা আঙ্গুল গুলো ঢাইক্কা রাখার জন্য এইডা কিনছি 🙆‍♀️এখন পুতুলটা নিয়...
03/10/2026

পুতুলডা দেইখেন না, আমার হাতমোজাডা দেখেন....!! চিকন ফেলফেলা আঙ্গুল গুলো ঢাইক্কা রাখার জন্য এইডা কিনছি 🙆‍♀️

এখন পুতুলটা নিয়ে একটু কথা বলি। এটা ক্রোশে ফেইসলেস ডল। আগের গুলোর মতোই তবে ডিটেইলস অনেক বেশি আছে এই ডলটার। ডলের হেয়ার বান্দানা টা দেখেছেন...??
আলাদা ভাবে ছোট্ট হেয়ার বান্দানার পিকচার আগামীকাল দেবো ইনশাআল্লাহ......!!
আর হ্যা, যাদের ফেইসলেস ডল গুলো কেনার খুব ইচ্ছে কিন্তু বাজেট এর বাহিরে হয়ে যাচ্ছে তাদের জন্য রিজেনেবল প্রাইজে ডল কাস্টমাইজ করার ইচ্ছে আছে আমার।
এই বিষয়ে অবশ্যই জানাবেন কিন্তু.....!!

অক্টোবরকে কেন যেন সবাই এত ভালোবাসে। হয়তো এই মাসটার বাতাসেই একটু বেশি মায়া থাকে।নরম আলো, শান্ত বিকেল, এক কাপ চা আর আমার ম...
02/10/2026

অক্টোবরকে কেন যেন সবাই এত ভালোবাসে। হয়তো এই মাসটার বাতাসেই একটু বেশি মায়া থাকে।
নরম আলো, শান্ত বিকেল, এক কাপ চা আর আমার মত সুতা গুতাগুতি করা মানুষগুলির হাতে একগুচ্ছ সুতো, ছোট ছোট জিনিসগুলোই যেন এই মাসে একটু বেশি সুন্দর লাগে।

ঝরা শুকনো পাতা, কাশফুল, শরতের সাদা সাদা ঘাসফুল, সাদা তুলোর মতো মেঘ আর নীল আকাশ, বিকেলের নরম সোনালি রোদ, সূর্যমুখী ও হলুদ রঙের ফুল সব যেনো শীতের আগমনের এক নিদারুন অনুভূতি জাগায় মনে।

আর এই তো আমার অক্টোবরের প্রিয় শিউলি ফুল। বিকেলের নরম রোদে সুতোয় বুনে ফেললাম.....!!

01/10/2026

Crochet tulip bouquet & night jasmin gajra.....!!🫠❤️

প্রথম ছবিতে আপনারা যে কাজটা দেখছেন, এটা এখনো শুধু শুরু। একটা handmade doll সম্পূর্ণ হতে আরও অনেকগুলো ধাপ পার হতে হবে।প্র...
30/09/2026

প্রথম ছবিতে আপনারা যে কাজটা দেখছেন, এটা এখনো শুধু শুরু। একটা handmade doll সম্পূর্ণ হতে আরও অনেকগুলো ধাপ পার হতে হবে।

প্রথমে তৈরি হবে মাথা ও মুখের বেস—
সঠিক shape, size আর proportion ঠিক রাখতে প্রতিটি stitch খুব হিসাব করে করতে হয়। সামান্য ভুল হলেও পুরো face এর shape বদলে যেতে পারে।

তারপর তৈরি হবে শরীর। গলার shape, body এর proportion, হাত-পায়ের length সবকিছু যেন সুন্দরভাবে balanced হয়, সেদিকেও খেয়াল রাখতে হয়।

এরপর আসবে দুই হাত ও দুই পা। প্রতিটা হাত-পা আলাদাভাবে crochet করতে হয়। একই size ও shape এর দুটো অংশ তৈরি করাও কিন্তু এতটা সহজ নয়!

তারপর সবগুলো অংশ একসাথে জোড়া লাগানো হয়।
এখানে একটু এদিক ওদিক হলেই doll এর posture বা sitting position বদলে যেতে পারে। তাই এই ধাপেও লাগে অনেক patience.....!!

এরপর শুরু হবে চুলের কাজ। একটা একটা করে yarn বসিয়ে hair তৈরি করতে হবে, তারপর style দিতে হবে। চুলের length, direction, hairstyle সবকিছু মিলিয়ে doll এর পুরো look তৈরি হবে।

আর তারপর...? সবচেয়ে মজার অংশ ড্রেস!
Doll এর জন্য আলাদাভাবে পোশাক design করতে হবে, মাপ নিতে হবে, crochet/সেলাই করতে হবে এবং তারপর doll এর গায়ে perfectly fit করাতে হবে।

শুধু ড্রেসই নয় প্রয়োজন হলে তৈরি হবে জুতা, ছোট ব্যাগ, hair accessories কিংবা অন্যান্য ছোট ছোট accessories ও......!! সবশেষে একটা অসম্পূর্ণ crochet project ধীরে ধীরে হয়ে উঠবে দ্বিতীয় এবং তৃতীয় ছবির মত একটা সম্পূর্ণ handmade doll......!!

তাই handmade doll এর দাম যখন একটু বেশি মনে হয়, তখন শুধু সুতো, তুলা বা materials এর দামটা দেখলে হয়তো পুরো গল্পটা দেখা হয় না।

কারণ এই ছোট্ট doll এর ভেতরে থাকে অনেকগুলো আলাদা আলাদা handmade parts, অনেক ঘণ্টার সময়, অসংখ্য ছোট ছোট stitches, প্রচুর ধৈর্য, Creativity & skill আর প্রতিটা detail এর প্রতি যত্ন।❤️🫠

N.B: This little one is still a work in progress…!!🥱

অনেকেই আমার পেইজের হ্যান্ডমেড প্রোডাক্ট গুলোর দাম শুনে বলেন আপু দাম এত বেশি কেনো...? তাদের উত্তর আজকে দিচ্ছি সহজভাবে.......
28/09/2026

অনেকেই আমার পেইজের হ্যান্ডমেড প্রোডাক্ট গুলোর দাম শুনে বলেন আপু দাম এত বেশি কেনো...? তাদের উত্তর আজকে দিচ্ছি সহজভাবে.....!!

হ্যান্ডমেড জিনিসের দাম তুলনামূলক বেশি হওয়ার প্রথম এবং প্রধান কারণ হলো এটার দাম শুধু কাঁচামালের নয় বরং এটা আমার দেওয়া সময়, শ্রম, দক্ষতা ও যত্নেরও দাম।

আরো একটু বিস্তারিত বলি। যেমন, একটি হাতে বানানো ক্রোশে ফুলের ক্ষেত্রে দাম নির্ধারণে থাকে:

কাঁচামালের খরচ — সুতা, স্টেম, র‍্যাপিং, রিবন, প্যাকেজিং ইত্যাদি।

সময় — একটি ফুল বানাতে হয়তো ৩০ মিনিট–১ ঘণ্টা বা তারও বেশি সময় লাগে।

দক্ষতা — বছরের পর বছর শেখা ও প্র্যাকটিসের মূল্য আছে।

প্রতিটি কাজ হাতে তৈরি — মেশিনের মতো একই জিনিস দ্রুত শত শত বানানো যায় না।

ডিজাইন ও ক্রিয়েটিভিটি — ডিজাইন তৈরি, রঙ নির্বাচন, কম্বিনেশন এসবও কাজের অংশ।

কাস্টমাইজেশন — ক্রেতার পছন্দ অনুযায়ী রঙ, সাইজ বা ডিজাইন বদলালে অতিরিক্ত সময় লাগে।

প্যাকেজিং ও অন্যান্য খরচ — প্যাকেজিং, বিদ্যুৎ, সরঞ্জাম, ডেলিভারি প্রস্তুতি ইত্যাদি।

ব্যবসায়িক লাভ — সব খরচ বাদ দেওয়ার পর কারিগরের নিজের উপার্জনও থাকতে হবে।

অর্থাৎ, একটা মেশিনে তৈরি পণ্যের ক্ষেত্রে আপনি মূলত 'পণ্য' টি কিনছেন। কিন্তু হ্যান্ডমেড পণ্যে আপনি কিনছেন পণ্য + কারিগরের সময় + দক্ষতা + পরিশ্রম + সৃজনশীলতা + যত্ন।

তাই হাতে বানানো একটি ক্রোশে ফুল যদি দোকানের প্লাস্টিকের ফুলের চেয়ে বেশি দামের হয়, তার মানে শুধু সুতা বেশি খরচ হয়েছে এমন নয়। বরং বোঝার চেষ্টা করুন ফুলটির পেছনে একজন মানুষের সময় ও পরিশ্রম রয়েছে। 🙂

Address

Gazipur
1703

Telephone

+8801650029535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative - ক্রিয়েটিভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative - ক্রিয়েটিভ:

Shortcuts

Share