AFIYA

AFIYA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AFIYA, Kitchen/Cooking, .

Homemade • Hygienic • Healthy 💛
No refined sugar • Low oil • No junk
Special care for weight, cholesterol & healthy lifestyle 💪
📦 Fresh delivery all over Bangladesh
📩 Order via inbox

22/06/2026

অতিরিক্ত ফুটানি দেখলেই সরকারী অফিসারকে জিজ্ঞেস করেন, বেতন কত?

গতকাল একজনের সাথে পরিচয় হয়েছিলো। তিনি কাস্টমসে জব করেন। এখানে বেড়াতে এসেছিলেন। পরিচয়ের এক পর্যায়ে তিনি খুব বুক ফুলিয়ে বলছিলেন, বসুন্ধরার অমুক ব্লকে ১৮০০ স্কয়ারফীটের একটা ফ্ল্যাট নিয়েছেন। চাকুরীর প্রথম ৪ বছর খুব পরিশ্রম করেছেন।

এরপর আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বেতন কত? পরিশ্রম বেশী করলে কি সরকার বেতন বাড়িয়ে দেয়?

তারও কয়েক মাস আগে দেশের একটা সরকারী ব্যাংকে চাকুরী করে এমন একজন ভাইয়ের সাথে পরিচয় হলো। তিনি এখানে মাস্টার্স করতে এসেছিলেন। যে জায়গায় দাড়িয়ে কথা বলছিলাম তা শিনজুকুতে। শিনজুকু হলো টোকিওর প্রাণকেন্দ্র। হটাত একটা খুব সুন্দর দামী গাড়ি গেল, আমি সেদিকে তাকিয়ে বললাম, প্রাইভেট কারটা খুব সুন্দর।

তিনি মিটমিট হেসে বললেন, গত বছর ডিসেম্বরে এটা নিয়েছি। আমি ওনার কথা শুনে বললাম, এটার তো এদিকেই ২৮ লক্ষ দাম, দেশে তো এটার দাম কোটির উপড়ে। লোন করে কিনেছেন?

তিনি বলেছিলেন আরে না, আমি অনেক দিন ধরে অডিট সেকশনে কাজ করি। এখানে পরিশ্রম বেশী।

এরপর আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার বেতন কত? পরিশ্রম বেশী করলে কি সরকার বেতন বাড়িয়ে দেয়?

দুজনেই আমাকে তাদের সম্পদ তথা ফ্ল্যাট এর সাইজ, দাম, গাড়ির মডেল, দাম সব বলেছেন নিজের ইচ্ছাতে, খুশীতে, কিন্তু যখন নিজের বেতনের কথা জিজ্ঞেস করেছি তখন আর কিছু বলেন নি।

বেতন কত জিজ্ঞেস করায় তারা, মাথা নিচু করে ফেলেছিলেন।

আপনারা ও জিজ্ঞেস করবেন। যখন কেউ চাকুরী করে, দুই নাম্বারি করে, ঘুষ খেয়ে, সম্পদ কিনে আপনার সামনেই ফুটানি মারবে, বুক ফুলিয়ে নিজের চুরির কথা বলবে, তখন জিজ্ঞেস করবেন,

ভাই আপনার বেতন কত?

আরে ভাই আপনার বেতন কত?

চোরকে চোরের ফিলিংস দিন। আমি আপনি চুরি করিনি, সেটা আমাদের দুর্বলতা না। এটা আমাদের শক্তি।

যে অনবরত চুরি করে যাচ্ছে, তাকে প্রশ্ন করুন, আপনার বেতন কত?

চুরিও করবেন, আবার ফুটানিও মারবেন, দুইটা একসাথে করা ঠিক না। চুরির সম্পদ লুকিয়ে লুকিয়ে ভোগ করুন। আর চুরির সম্পদ নিয়ে চাপাবাজি মারতে আসলেই জিজ্ঞেস করুন,

ভাই আপনার বেতন কত?

বিল্লাল হোসাইন
জুন ২০, ২০২৬

21/06/2026

🍜🔥 Spicy Ramen, Perfect Mood! 😋
A bowl full of comfort, flavor, and a little bit of heat. Who's ready for a delicious ramen feast? 🌶️✨

10/06/2026

রান্নাঘরের নিচে কাপড়ের পর্দা ঝুলিয়ে ভাবছেন পিন্টারেস্টের এস্থেটিক ভাইব চলে আসছে?🐸
থামুন🛑

ইদানীং ট্রেন্ড দেখে অনেকেই রান্নাঘরের তাকের নিচে কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দিচ্ছেন। দেখতে ছিমছাম লাগলেও, আমাদের দেশের মিডল ক্লাস রান্নাঘরের জন্য এটা একদম বাজে একটা আইডিয়া।🚫
"কেন?"

⚠️তেল-কালির চর্বি: আমাদের বাঙালি রান্না মানেই হচ্ছে তেল, মশলা, আর হলুদের ওড়াউড়ি। রান্নার ধোঁয়া আর তেলের বাষ্প এই কাপড়ের পর্দায় গিয়ে জমবে। মাত্র ১ সপ্তাহের মধ্যে এই সুন্দর পর্দা চিটচিটে, আঠালো আর কালচে হয়ে যাবে। এটা ধোয়া এবং মেইনটেইন করা এক বিশাল ঝামেলার কাজ।

⚠️তেলাপোকার বাসা: রান্নাঘরের নিচের পার্টে সাধারণত আলু-পেঁয়াজ, তেল-মশলার কৌটা সহ অন্যান্য জিনিসপত্র রাখে। কাপড় দিয়ে এটা ঢেকে দিলে ভেতরের বাতাস চলাচল বন্ধ হয়ে যায় এবং একটা অন্ধকার, স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়। যা তেলাপোকা, টিকটিকি সহ অন্যান্য পোকামাকড়ের বাসা বানানোর জন্য একদম পারফেক্ট জায়গা।

⚠️আগুন লাগার ঝুঁকি: সবচেয়ে বড় রিস্ক হলো এটা। ছবিতেই দেখেন, চুলার ঠিক নিচেই কাপড়টা ঝুলছে। আমাদের মায়েরা যখন তাড়াহুড়ো করে রান্না করেন, তখন সামান্য একটা অসাবধানতায় যদি কোনোভাবে আগুনের সংস্পর্শে আসে, পুরো রান্নাঘরে আগুন লেগে যেতে একটুও সময় লাগবে না।

শখ করা ভালো, কিন্তু সব কিছু স্থান-কাল ভেবে ভিন্ন হয়। কোনো একটা ট্রেন্ড ফলো করার আগে একবার ভেবে দেখুন, এটা আপনার ঘরের জন্য কতটুকু যৌক্তিক হবে! ✨

কী মনে হয় আপনাদের? এটা কি আসলেই এস্থেটিক, নাকি হুদাই একটা ঝামেলার ট্রেন্ড? কমেন্টে আসেন, শুনি!

মাঝে মাঝে সকালটা একটু দেরিতে শুরু করা ভালো।
14/05/2026

মাঝে মাঝে সকালটা একটু দেরিতে শুরু করা ভালো।

সবাই আমার নতুন পেজটাকে লাইক এবং ফলো করেন। আপনাদের সবার জন্য রয়েছে কিছু সারপ্রাইজ। https://www.facebook.com/share/18AMYN...
06/03/2026

সবাই আমার নতুন পেজটাকে লাইক এবং ফলো করেন।
আপনাদের সবার জন্য রয়েছে কিছু সারপ্রাইজ।

https://www.facebook.com/share/18AMYNsbuG/

Welcome to JIBa
Bringing beauty to your home & confidence to your style.
Home décor | Fashion | Everyday elegance

06/03/2026

এত্তো দরকারি একটা জিনিস।
✨ আপনার কিচেন এখন আরও স্মার্ট!
খোলা চিপস, বিস্কুট বা মসলার প্যাকেট আর নষ্ট হবে না।
এই Mini Sealer দিয়ে কয়েক সেকেন্ডেই প্যাকেট সিল করুন আর খাবার রাখুন একদম ফ্রেশ!
✔ Portable
✔ Easy to use
✔ Kitchen must-have
আজই নিয়ে নিন আপনার কিচেনের ছোট্ট কিন্তু দারুণ হেল্পার! 💛

আজকের রেসিপি: Nihari Lava Cheesecake!      🇧🇩📣
22/02/2026

আজকের রেসিপি: Nihari Lava Cheesecake!

🇧🇩📣

নরায়ণগঞ্জ সদরের ভোজনরসিকদের জন্য দারুণ এক খবর!🥳🥳🥳🥳🥳🥳🥳ঘরোয়া স্বাদের প্রিমিয়াম খাবার এবার একদম আপনার দরজায়—শুরু হচ্ছে ...
13/02/2026

নরায়ণগঞ্জ সদরের ভোজনরসিকদের জন্য দারুণ এক খবর!🥳🥳🥳🥳🥳🥳🥳
ঘরোয়া স্বাদের প্রিমিয়াম খাবার এবার একদম আপনার দরজায়—শুরু হচ্ছে আমাদের ফুড সার্ভিস ১লা জুন থেকে!🤗🤗

শুধুমাত্র উদ্বোধনী অফারে পাচ্ছেন ১০% ছাড়!
তাই দেরি না করে আজই প্রস্তুত হন, কারণ আমরা নিয়ে এসেছি এমন কিছু স্বাদ, যা একবার খেলে বারবার চাইবেন!😋😋

আমাদের মেনুতে থাকছে:
১. ‌‌✨ নওয়াবি সেমাই – ঐতিহ্য আর মিষ্টতার দুর্দান্ত কম্বিনেশনে।
বড় বক্স(১০০০মি.লি.)---৪৫০টাকা
ছোট বক্স (৫০০মি.লি.)--২৫০টাকা

২. ‌‌✨ শাহী জর্দা – ঘীয়ের ঘ্রাণে ও স্বাদে একেবারে রাজকীয়,,প্রতি পরতে থাকবে মোরব্বা আর কিশমিশের বাইট।

বড় বক্স (১০০০মি.লি.)--৪০০টাকা
ছোট বক্স (৫০০মি.লি.))--২২০টাকা

৩.🍁🍁মালাই জর্দা---এক্সট্রা সরের মালাই আর বেবি সুইটসের সমাহার 😋😋

বড় বক্স (১০০০মি.লি.)----৫০০টাকা
ছোট বক্স(৫০০মি.লি.)----২৬০টাকা

৪. ✨ শাহী ফিরনি – ঠান্ডা ঠান্ডা, কাজু কিশমিশে ভরপুর মিল্কি বাইট।

বড় বক্স(১০০০মি.লি.)---৫২০টাকা
ছোট বক্স(৫০০মি.লি.)--২৭০টাকা

৫. ✨ শাহী টুকরা – পুরান ঢাকার আদলে তৈরি মুখরোচক ডেজার্ট।

বড় বক্স(১০পিস)--৬০০টাকা
ছোট বক্স(৫পিস)--৩০০টাকা

৫. ✨ চিকেন টিকিয়া (ফ্রোজেন/সেমি ফ্রাই) – চিকেন মানে চিকেনই,, পিয়াজ না 😄😄

প্রতি পিস--৩০টাকা
মিনিমাম অর্ডার--১০পিস

অর্ডার নেয়া শুরু: ২৫তারিখ থেকে
ডেলিভারি দেয়া হবে ১লা জুন থেকে ইনশাআল্লাহ।

সার্ভিস এলাকা: শুধুমাত্র নরায়ণগঞ্জ সদর
ডেলিভারি সুবিধা: ঘরে বসেই খাবার হাতে পাবেন।
**ডেলিভারি চার্জ প্রযোজ্য।

সাথে থাকুন, স্বাদে মাতুন আর ভাগাভাগি করুন এই সুস্বাদু খবর বন্ধুদের সঙ্গে!
নতুন কিছু, ঘরোয়া কিন্তু প্রিমিয়াম—এটাই আমাদের অঙ্গীকার।

হ্যাপি ইটিং 😍😍

#নরায়ণগঞ্জে_নতুনস্বাদ #শাহীখাবার #১০%ছাড়

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when AFIYA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Interior Service?

Share