Yummy Food

Yummy Food Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yummy Food, Kitchen/Cooking, Jessore.

                    ক্যারামেল পুডিং তৈরির রেসিপি-উপকরণ : ১. ঘন দুধ ২ কাপ২.  চিনি ১ কাপ৩. মুরগির ডিম ৪টিপ্রণালি : ১ লিটার...
13/11/2023



ক্যারামেল পুডিং তৈরির রেসিপি-

উপকরণ :

১. ঘন দুধ ২ কাপ
২. চিনি ১ কাপ
৩. মুরগির ডিম ৪টি

প্রণালি : ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিতে হবে। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
এবার একটা পাত্র চুলায় দিয়ে তাতে সামান্য চিনি দিয়ে ক্যারামেল করে ঠান্ডা করে নিতে হবে।

এবার চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে ডিমের মিশ্রণটি ছেকে ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে দিলে হয়ে যাবে।

প্রেসার কুকারে করতে চাইলেঃ

প্রেসার কুকারে পানি দিয়ে ১৫-২০ মিনিট ভাপে রাখতে হবে।

ওভেন ব্যবহার করলেঃ

ওভেন ২০০ তাপে প্রিহিট করে নিন ১০মিঃ।বেকিং ট্রেতে গরম পানি দিন।
এতে পুডিং এর বাটি বসিয়ে ওভেন এ দিন।২০০ তাপে বেক করুন ২৫/৩০ মিঃ

চুলায় বানাতেঃ

একটি সস প্যান এ গরম পানি দিন। পুডিং এর বাটি বসান। বাটিতে ঢাকনা দিন। ভারী কিছু চাপা দিন যেমন শিল বা পাথর। যেন বাটিতে পানি ঢুকতে না পারে।সস প্যান এর পানি পুডিং এর বাটির অর্ধেক পরিমান থাকবে। সস প্যান ঢেকে দিন। মাঝারী আচে ৩০ মিঃ রাখার পর পুডিং দেখে নিন। জমে গেলে নামিয়ে নিন। পুডিং বের করে পুডিং ঠান্ডা হতে দিতে ফ্রীজে। ঠান্ডা হয়ে গেলে,বের করে ছুরি দিয়ে ছাঁচের চারপাশে ঘুরিয়ে কেটে নিতে হবে। প্লেট ছাঁচের মুখে চেপে ধরে উল্টে দিতে হবে।পরিবেশন হয়ে গেল পুডিং।

এভাবে উপভোগ করুন মজাদার ক্যারামেল পুডিং। শুভ কামনা সকলের জন্য।
আমার রেসিপিতে উপকৃত হলে জানাবেন🌺😍🌺

11/11/2023

গরম গরম দুধ চা 😍😍

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yummy Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share