15/01/2026
📢 ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’-এর ৩২তম ও ৩৩তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি
● আপনার ক্যারিয়ারকে উন্নত করতে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’। ৩২তম ও ৩৩তম ব্যাচে ভর্তি হতে আজই আবেদন করুন!
আবেদনের যোগ্যতা
● শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/আলিম/শরহে বেকায়া, সম্পন্ন বা তদূর্ধ্ব
● বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কোর্সের বিবরণ
● কোর্সের ধরন: আবাসিক
● মেয়াদ: তিন মাস
● ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ
মূল বিষয়সমূহ:
1️⃣ মাইক্রোসফট অফিস
2️⃣ প্রাকটিক্যাল অ্যাকাউন্টিং
3️⃣ গ্রাফিক ডিজাইন
4️⃣ ক্রিয়েটিভ মার্কেটিং
5️⃣ ভিডিও এডিটিং
6️⃣ জেনারেটিভ এআই টুলস
7️⃣ প্রাকটিক্যাল ইংলিশ
8️⃣ মৌলিক দীনি জ্ঞান
প্রশিক্ষণ পদ্ধতি
📅 ১ম দিন থেকে প্রত্যেকেই এই ৮টি সাবজেক্টের উপর ক্লাস করবেন এবং প্রশিক্ষণার্থীদের প্রথম ৩০ দিনের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হবে। যা গ্রাফিক ডিজাইন গ্রুপ এবং অ্যাকাউন্টিং গ্রুপ নামে পরিচিত। বাকি ৬০ দিন এই পৃথক গ্রুপে প্রশিক্ষণ চালিয়ে যাবেন।
গ্রাফিক ডিজাইন গ্রুপের বিষয়সমূহ:
● গ্রাফিক ডিজাইন
● সোশ্যাল মিডিয়া মার্কেটিং
● ভিডিও এডিটিং
● প্রাকটিক্যাল ইংলিশ
● মৌলিক ইসলামি জ্ঞান
অ্যাকাউন্টিং গ্রুপের বিষয়সমূহ:
● প্রাকটিক্যাল অ্যাকাউন্টিং
● মাইক্রোসফট অ্যাডভান্সড এক্সেল
● অফিস এন্ড ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্ট
● সোশ্যাল মিডিয়া মার্কেটিং
● প্রাকটিক্যাল ইংলিশ
● মৌলিক ইসলামি জ্ঞান
🎯 বিশেষ কোর্স : এই তিন মাসে আরও কয়েকটি শর্ট কোর্স অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।
কোর্স ফি ও আবাসন
● ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
● আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা
বিশেষ সুবিধা:
⚠ আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ১০,০০০ টাকা সবাইকে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।
ভর্তি প্রক্রিয়া ও সময়সূচী
● আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৬
● আবেদন শেষ: ২৭ জানুয়ারি ২০২৬ (সন্ধ্যা ৬টা)
● অনলাইন পরীক্ষা: ২৯ জানুয়ারি ২০২৬ (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)
● অনলাইন পরীক্ষার ফলাফল: ৩০ জানুয়ারি (দুপুর ২টা)
● লিখিত ও মৌখিক পরীক্ষা: ৭ ফেব্রুয়ারি ২০২৬
ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (সম্ভাব্য)
আবেদন প্রক্রিয়া:
● গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
● অনলাইন পরীক্ষার আগের দিন, ২৮ জানুয়ারি দুপুরে, পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
● অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ও ভাইভা পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।
🔗 আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:
🔗 https://asf.sh/sbmc3233
পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা
🔹 অনলাইন পরীক্ষার প্রস্তুতি:
● ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করুন।
📌 ভোকাবুলারি লিংক:
https://asf.sh/sbmcpdf
● সাধারণ জ্ঞান
● বেসিক ইংলিশ প্রস্তুতি নিন।
● সাধারণ গণিত
● ইসলামি সাধারণ জ্ঞান
● আস-সুন্নাহ ফাউন্ডেশন ও আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সম্পর্কে জানুন (ওয়েবসাইট ও পেইজের মাধ্যমে)।
রিটেন ও ভাইভা পরীক্ষার প্রস্তুতি:
● সাধারণ গণিত
● বেসিক ইংলিশ প্রস্তুতি নিন।
● সৃজনশীলতা
● ভাইভার জন্য মানসিক ও প্রাসঙ্গিক প্রস্তুতি
যোগাযোগ ও ঠিকানা
📲 কল: 09610001089 (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা)
হোয়াটসঅ্যাপ: 01409979967 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ম্যাসেজ প্রযোজ্য)
📍 ঠিকানা: ঢাকা, উত্তর বাড্ডা, আলিনগর গেটের বিপরীত পাশের বিল্ডিং, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
🌟 আপনার ক্যারিয়ারকে সফলতার পথে পরিচালিত করতে আজই আবেদন করুন!