নির্যাস-Nirjas

নির্যাস-Nirjas Kitchen/Cooking Customised and party order are available.

পুকি কেক । শুভ জন্মদিন নাইজা মা ❤️।
15/06/2026

পুকি কেক । শুভ জন্মদিন নাইজা মা ❤️।

ঈদ সালামি অফার।
23/05/2026

ঈদ সালামি অফার।

ঈদ উপলক্ষ্যে একটা ডিসকাউন্ট অফার দিলে কেমন হয়?
ঈদের আগে ২৬ তারিখ লাস্ট কেক ডেলিভারি করা হবে। ২৬ তারিখের জন্য অর্ডার করলে প্রতি পাউন্ডে ৫০ টাকা ডিসকাউন্ট থাকবে। এই অফার শুধুমাত্র ভ্যানিলা এবং চকলেট কেকের বেসিক ডিজাইনের উপরে প্রযোজ্য।
আগামীকাল দুপুর ২ টা পর্যন্ত অর্ডার নেয়া হবে।

ঈদ উপলক্ষ্যে একটা ডিসকাউন্ট অফার দিলে কেমন হয়? ঈদের আগে ২৬ তারিখ লাস্ট কেক ডেলিভারি করা হবে। ২৬ তারিখের জন্য অর্ডার করলে...
23/05/2026

ঈদ উপলক্ষ্যে একটা ডিসকাউন্ট অফার দিলে কেমন হয়?
ঈদের আগে ২৬ তারিখ লাস্ট কেক ডেলিভারি করা হবে। ২৬ তারিখের জন্য অর্ডার করলে প্রতি পাউন্ডে ৫০ টাকা ডিসকাউন্ট থাকবে। এই অফার শুধুমাত্র ভ্যানিলা এবং চকলেট কেকের বেসিক ডিজাইনের উপরে প্রযোজ্য।
আগামীকাল দুপুর ২ টা পর্যন্ত অর্ডার নেয়া হবে।

কেকের এই ডিজাইনটা এই নিয়ে দ্বিতীয়বারের মত বানালাম আলহামদুলিল্লাহ। প্রথমবার ক্লায়েন্ট আপুর নাচের পুতুলের হাতে আঁকা ছবির থ...
19/05/2026

কেকের এই ডিজাইনটা এই নিয়ে দ্বিতীয়বারের মত বানালাম আলহামদুলিল্লাহ। প্রথমবার ক্লায়েন্ট আপুর নাচের পুতুলের হাতে আঁকা ছবির থেকে আইডিয়া নিয়ে , নিজের মত করে ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম ।

এবার কেকটা বানিয়েছি সাহাবির স্কুল ফ্রেন্ডের ছোট বোনের জন্য। ভাবি নির্যাসের রেগুলার ক্লায়েন্ট। কেকটা বানানোর জন্য সময় পেয়েছিলাম খুবই কম। এত ডিটেইলিং প্রতিটি পুতুলের আর মাপঝোঁকের ব্যাপারটা তো আছেই। প্রতিটি পুতুলের মাথা, চুল, খোপা ,হাত, পা, জামা, জুতা, ফিতা সব সমান করে ফ্রি হ্যান্ডে বানানো বেশ চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ ব্যাপার। আলহামদুলিল্লাহ তারপরও কাজটা শেষ করে রাত ১২ টার সময় নিজে গিয়ে ডেলিভারি দিয়ে এসেছিলাম। আরেকটু সময় হাতে থাকলে ডিজাইনটাকে কিছুটা মডিফাই করতে পারতাম।
যাহোক , কেকের রিভিউ ভীষণ ভালো ছিলো। ভাবি ছবি তুলে দিয়েছেন , পরে শেয়ার করবো ইনশাআল্লাহ।

কেকটা ছিলো ভ্যানিলা ফ্লেভারের।
ওজন দেড় কেজি++
ব্যাকগ্রাউন্ডটা এ আই দিয়ে চেইঞ্জ করা।

সিম্পল একটা কেক। টুইন বেবিদের জন্য করেছিলাম। সিম্পল হলেও কিউট লাগছিলো খুউব।
18/05/2026

সিম্পল একটা কেক। টুইন বেবিদের জন্য করেছিলাম। সিম্পল হলেও কিউট লাগছিলো খুউব।

আপু এবং ভাইয়া দু'জনই ফিজিওথেরাপিস্ট। আপুর সাথে আমার পরিচয় অনেক বছর আগে। পড়াশোনার খাতিরে আমরা দুজনেই লালমাটিয়ায় একটা হোস্...
10/05/2026

আপু এবং ভাইয়া দু'জনই ফিজিওথেরাপিস্ট। আপুর সাথে আমার পরিচয় অনেক বছর আগে। পড়াশোনার খাতিরে আমরা দুজনেই লালমাটিয়ায় একটা হোস্টেলে থাকতাম তখন। খুবই মিষ্টি এবং নরম একজন মানুষ আপু। এত সুইট করে কথা বলেন মাশাল্লাহ , শুধু শুনতেই ইচ্ছে করে।
ভাইয়ার জন্মদিন উপলক্ষে আপু কেকটা অর্ডার করেছিলেন। আপু একটা এ আই কেকের ছবি দিয়েছিলেন রেফারেন্স হিসেবে। ঠিকঠাক করতে পারবো কিনা এটা নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম। আপু বারবার করে বলেছেন , কোনো চাপ নিওনা, তুমি তোমার মত করো। খুব ভয়ে ভয়ে কাজটা কমপ্লিট করেছিলাম এবং ফাইনালি কেকটা খুব সুন্দর লাগছিলো।

কেকটা আমি নিজে গিয়ে পৌছে দিয়েছিলাম ভাইয়ার ফিজিওথেরাপি সেন্টার Kinetix Solutions এ। সেখানেই কেক কাটাকাটি হয়েছে। সেন্টারের সবাই কেকের ভীষণ প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ। রিভিউ পেয়ে মন একদম খুশি হয়ে গেছে।

কেকটা ছিলো ভ্যানিলা ফ্লেভারের
ওজন ছিলো ৩ পাউন্ড।
কেকের ব্যাকগ্রাউন্ডটা এই আই দিয়ে চেইঞ্জ করা।

এক্কেবারে পিন্টারেস্ট ভাইভের একটা কেক। বড় পুত্রের ফ্রেন্ডের আম্মুর অর্ডার ছিলো এটা।  এত্ত কিউট লাগছিলো দেখতে! চ্যাট জিপি...
30/04/2026

এক্কেবারে পিন্টারেস্ট ভাইভের একটা কেক। বড় পুত্রের ফ্রেন্ডের আম্মুর অর্ডার ছিলো এটা। এত্ত কিউট লাগছিলো দেখতে! চ্যাট জিপিটি দিয়ে ব্যাকগ্রাউন্ড চেইঞ্জ করার পরে আরো এস্থেটিক লাগছিলো ছবিতে। ডিজাইন এবং টেস্ট দুটোরই ভীষণ ভালো রিভিউ দিয়েছেন ভাবি। ছেলে বাবুদের জন্য পার্ফেক্ট একটা ডিজাইন।

কেকটা ছিলো ভ্যানিলা ফ্লেভারের
ওজন ৬৫০ গ্রাম।
এমন টাইপ ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কাস্টমাইজড চার্জ এড হবে।

মেটা এ আইকে বললাম কেকের ব্যাকগ্রাউন্ডটা একটু চেইঞ্জ করে দাও। এটা করে দিলো। এটা অনেক সুন্দর করেই চেইঞ্জ করে দিছে। এর আগে ...
29/04/2026

মেটা এ আইকে বললাম কেকের ব্যাকগ্রাউন্ডটা একটু চেইঞ্জ করে দাও। এটা করে দিলো। এটা অনেক সুন্দর করেই চেইঞ্জ করে দিছে। এর আগে একটা ছবির ব্যাকগ্রাউন্ডে যা করেছিলো তাতে আমি মোটামুটি কোমায় চলে গেছিলাম। ওইটা কমেন্টবক্সে দিচ্ছি।

এইট কিন্তু ভালো লাগছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে।

একটা মিনিয়ন থিমড কেক! অনেক অনেকদিন পর স্টার নজেল দিয়ে ফিল করে কেক বানালাম। ক্লায়েন্টের রেফারেন্স ছিলো পুরোটাই ক্রিম দিয়ে...
28/04/2026

একটা মিনিয়ন থিমড কেক! অনেক অনেকদিন পর স্টার নজেল দিয়ে ফিল করে কেক বানালাম। ক্লায়েন্টের রেফারেন্স ছিলো পুরোটাই ক্রিম দিয়ে ডিজাইন করা। আমি একটু পাকনামি করে থ্রিডি ভাইব দেয়ার জন্য ফনডেন্ট দিয়ে চোখ , মুখ, চুল বানিয়ে দিয়েছি। ছবির থেকে সামনাসামনি জিনিসটা বেশি ভাল্লাগছিলো। ক্লায়েন্ট খুব ভালো একটা রিভিউ দিয়েছেন।
এই থিমে প্রথমবার কেক বানালাম।

কেকটা ছিলো চকোলেট ফ্লেভারের।
ওজন ছিলো ১ কেজি।

রিপিট ক্লায়েন্টের অর্ডার ছিলো। বরাবরের মতই এডিবল ফটোপ্রিন্ট কেক চেয়েছিলেন। ডিজাইন আমার ইচ্ছেমতো করে দিয়েছি। ভিন্টেজ ডিজা...
25/04/2026

রিপিট ক্লায়েন্টের অর্ডার ছিলো। বরাবরের মতই এডিবল ফটোপ্রিন্ট কেক চেয়েছিলেন। ডিজাইন আমার ইচ্ছেমতো করে দিয়েছি। ভিন্টেজ ডিজাইনের সাথে এডিবল ফটো যেনো একটু বেশিই সুন্দর লাগছিলো। ডিজাইন করার আগে কিছুটা কনফিউজড ছিলাম। রিবন বো গুলো বসানোর পরে পুরো আউটলুকে দারুণ চেইঞ্জ চলে এসেছিলো। ক্লায়েন্ট পছন্দ করেছেন এবং অনেক ভালো রিভিউ দিয়েছেন।
আর চ্যাটজিপিটি কেকের ব্যাকরাউন্ড চেইঞ্জ করে দিয়ে একটা এস্থেটিক ভাইব এনে দিয়েছে।

কেকটা ছিলো বাটারস্কচ ফ্লেভারের
ওজন ছিলো ৩ পাউন্ড ++

Address

মিরপুর-১৩
Kazipara
১২০০

Alerts

Be the first to know and let us send you an email when নির্যাস-Nirjas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্যাস-Nirjas:

Share