04/11/2022
তোমার বাবা' মারা গিয়েছেন, অথচ তুমি বেপর্দায় চলাফেরা করো?? তার মানে তোমার বাবা দাইয়্যুস অবস্থায় মারা গিয়েছেন!!
কে জান্নাতি আর কে জাহান্নামী তা কেবল আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা জানেন। তবে হাদীসের ভাষ্যমতে,
"দাইয়্যুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না!
(নাসায়ী: ২৫৬২, মিশকাত: ৩৬৫৫)
হয়তো তোমার মৃত বাবা কবর থেকে চিৎকার করে বলছেন...
"মা রে তুই পর্দা কর! তোকে আমি দ্বীনি শিক্ষা দেই নাই! পর্দার শিক্ষা দেই নাই! এর শাস্তি আমি আর নিতে পারছি না!
কবরের আজাব আর সহ্য হচ্ছে না রে মা। তুই পর্দা কর মা, তুই দ্বীনের পথে আয়। আর ভুল করিস না রে মা!"
আহ্ আর্তনাদ!
কিন্তু আফসোস আমরা আমাদের বাবাদের এই চিৎকার শুনতে পাই না। একজন বেপর্দা মেয়ে- সন্তান হিসেবে ঠিক কতটা ভয়ংকর! যদি বুঝতাম আমরা..💔
দাইয়্যুস শুধু বাবা না; স্বামী, ভাই এমনকি ছেলেও হয়। "যে তার পরিবারের সদস্যদের (স্ত্রী, কন্যা,মা-বোন) বেপর্দা চলাফেরা, অশ্লীলতাকে স্বাভাবিক ভাবে নেয় এবং বাঁধা না দিয়ে মৌনতা অবলম্বন করে সেই দাইয়্যুস!
__মুসনাদে আহমদ, নাসাঈ ©