আত-তাক্বওয়া Online Shop BD

আত-তাক্বওয়া Online Shop BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আত-তাক্বওয়া Online Shop BD, Arts & Crafts Store, খুলনা টাউন, Khulna.

11/03/2024

নতুন চাঁদ দেখে পড়ার দো‘আ

اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ.

আল্লা-হু আকবার, আল্লা-হুম্মা আহিল্লাহু ‘আলাইনা বিলআমনি ওয়ালঈমানি ওয়াস্‌সালা-মাতি ওয়াল-ইসলা-মি, ওয়াত্তাওফীকি লিমা তুহিব্বু রব্বানা ওয়া তারদ্বা, রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ

“আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।”

দারেমী- ১৭২৯, আহমাদ-১৩৯৭

أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، وَعَمِّهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ ‌أَهِلَّهُ ‌عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ»

حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدِيِنِيُّ، حَدَّثَنِي بِلالُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلالَ، قَالَ: " اللهُمَّ ‌أَهِلَّهُ ‌عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلامَةِ وَالْإِسْلامِ، رَبِّي وَرَبُّكَ اللهُ "

হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাযিঃ) বর্ননা করেন যে, নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখিতেন তখন এই দু’আ পড়িতেন--

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

অর্থঃ আয় আল্লাহ, এই চাঁদকে আমাদের উপর বরকত, ঈমান, শান্তি ও ইসলামের সহিত উদিত করুন, হে চাঁদ, আমার ও তোমার রব্ব আল্লাহ্ তা’আলা। (দারেমী- ১৭২৯, আহমাদ-১৩৯৭)

আলহামদুলিল্লাহ, আজ খুলনা থেকে পবিত্র মাহে রমাদানের চাঁদ দেখা গিয়েছে।

ভোর ৫টা কনসার্ট, কুয়েট ক্যাম্পাসক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর...
10/03/2024

ভোর ৫টা
কনসার্ট, কুয়েট ক্যাম্পাস

ক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর্মী? না, আমার-‍আপনার মতো মুসলিম। কাল বাদে পরশু রমজান। মুসলিম দেশের আয়োজিত কনসার্টে ভোর পাঁচটার উপস্থিতি আপনাকে নাড়িয়ে দিতে পারে।

ফজরের নামাজ নিয়ে এ প্রজন্মের আদিখ্যেতা আমরা কে না জানি? যারা দশটায় উঠে বেড-টি খায়, ভোর পাঁচটায় এমন মজমা জমাতে তাদের সমস্যা হয়নি। সমস্যা শুধু ফজরের নামাজে। সারাক্ষণ যাদের প্যান্ট খারাপ থাকে, তাদের অবশ্য এখানে যেতে প্যান্ট পাল্টাতে হয়নি। সব সমস্যা নিয়েই তারা এখানে হাজির হয়েছে।

আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুদ ও দুআর বরকতেই আমরা ধ্বংসের হাত থেকে বেঁচে আছি। নতুবা কবেই আসমান থেকে আগুনের বৃষ্টি আসত। জিবরিল এক পাখা দিয়ে পৃথিবী ওলটপালট করে দিতেন। নতুবা প্রচণ্ড গরম লু-হাওয়া, কবেই আমাদের চামড়া খুলে নিয়ে যেত!
©️

07/03/2024

যুবকরা বিয়ে করতে আগ্রহী, কিন্তু তাদের কাছে টাকা নেই!

তারা স্ত্রীকে যে দেনমোহর দিবে, সেই পরিমাণ অর্থ পর্যন্ত তাদের নাই!

মুসলিম বিশ্বের খলিফা তখন উমর ইবনে আব্দুল আযিয (রাহিমাহুল্লাহ) তিনি দেখলেন তার সমাজে অসংখ্য যুবকের এমন অবস্থা!

তিনি বায়তুল মালের তত্ত্বাবধায়ককে [আমাদের সময়ের অর্থমন্ত্রী] নির্দেশ দিলেন, “যুবকদেরকে ভাতা দাও। যারা বিয়ে করতে আগ্রহী, তাদের যতো অর্থ লাগে, সব অর্থ বায়তুলমাল থেকে দাও। এমনকি তাদের মোহরানাও!”

বায়তুল মালের তত্ত্বাবধায়ক খলিফার কথামতো যুবকদেরকে ভাতা দিলেন বিয়ে করার জন্য। খলিফার এমন উদ্যোগে অসংখ্য যুবক বিয়ে করে। তাদেরকে অর্থ দেবার পরও বায়তুল মালে অঢেল অর্থ থেকে যায়!

মুসলিম শাসনামলে বিয়ের উপযুক্ত যুবক-যুবতীর বিয়ের খরচ এবং নববিবাহিত দম্পতির সার্বিক ব্যয়ভার বহন করার জন্য অনেক প্রতিষ্ঠান ছিলো!

এমনকি শিক্ষিত বেকার যুবকদের চাকরি লাভের বা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত তাদের থাকার জন্য হোটেল ছিলো। যেখানে বিনামূল্যে তারা থাকতে পারতো, খেতে পারতো। এমন দুটো হোটেলের নাম — তাকিয়ে সুলতান সেলিম এবং তাকিয়ে শেখ মহিউদ্দিন!

— ড. রাগিব সারজানী (হাফি.)
বইঃ মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে (চার খণ্ড)

©

ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে, আমাদের এই পেইজ টি একটি অনলাইন শপ যা থেকে আপনারা নিজেদের পছন্দের প্রডাক্ট গুলো এখান থেকে অল...
06/03/2024

ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে, আমাদের এই পেইজ টি একটি অনলাইন শপ যা থেকে আপনারা নিজেদের পছন্দের প্রডাক্ট গুলো এখান থেকে অল্প দামে কিনতে পারবেন। বলতে পারেন এটি একটি পাইকারি ঘর ও বটে। খুব দ্রুত আমরা আমাদের প্রডাক্ট গুলো আপনাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছি ইনশা আল্লাহ।

পেইজে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ ❤️

Address

খুলনা টাউন
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত-তাক্বওয়া Online Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share